এক্সপ্লোর

Train Fire: ফের চলন্ত ট্রেনে আগুন, স্লিপার কোচে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, তীব্র আতঙ্কে যাত্রীরা

স্থানীয় দমকলের একাধিক ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে

কলকাতা: ফের চলন্ত ট্রেনে আগুন, তীব্র আতঙ্কে যাত্রীরা। উত্তরপ্রদেশের বিজনৌরে শহিদ এক্সপ্রেসের স্লিপার কোচে আগুন। চলন্ত ট্রেনে আগুনের জেরে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক । যাত্রীদের তৎপরতায় ট্রেন থামান চালক, নীচে নামেন যাত্রীরা । স্থানীয় দমকলের একাধিক ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে । প্রায় এক ঘণ্টা পর ফের ট্রেন ছাড়ে, অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। 

কীভাবে ঘটল দুর্ঘটনা?

রিপোর্ট অনুযায়ী, শুক্রবার রাত প্রায় ১১টা নাগাদ শহিদ এক্সপ্রেসের স্লিপার কোচ এস-৬ থেকে ধোঁয়া বের হতে শুরু করে। সেই সময় ট্রেনটি উত্তরপ্রদেশের নাগিনা এলাকার কাছ দিয়ে যাচ্ছিল। কোচের ভিতরে ধোঁয়া ছড়িয়ে পড়তেই যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। পরিস্থিতির গুরুত্ব বুঝে ট্রেন থামানো হয় এবং নিরাপত্তার স্বার্থে যাত্রীদের কোচ থেকে নামিয়ে দেওয়া হয়।

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, কোচের চার্জিং পয়েন্টের কাছে শর্ট সার্কিটের কারণে আগুন লেগে থাকতে পারে। যদিও আগুন লাগার প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। গোটা বিষয়টি খতিয়ে দেখছেন রেল আধিকারিকরা।                                                                        

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ, স্থানীয় পুলিশ এবং দমকলের কর্মীরা। ট্রেনে থাকা অগ্নিনির্বাপণ যন্ত্রের সাহায্যে আগুন নেভানোর কাজ শুরু হয়। প্রায় আধ ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপর কোচের বৈদ্যুতিক তার এবং চার্জিং পয়েন্ট পরীক্ষা করা হয়।                     

রেলকর্মীদের প্রাথমিক পরীক্ষা ও মেরামতির পর রাত প্রায় ১১টা ৫০ মিনিট নাগাদ ট্রেনটিকে মোরাদাবাদের উদ্দেশে রওনা করানো হয় বলে রিপোর্টে জানানো হয়েছে। এই ঘটনার জেরে প্রায় আধ ঘণ্টা রেল চলাচল ব্যাহত হয়। তার প্রভাব পড়ে অন্য ট্রেনের যাতায়াতেও। 

নাগিনা জিআরপি-র তরফে জানানো হয়েছে, এই ঘটনায় সমস্ত যাত্রী নিরাপদ রয়েছেন। তবে কয়েকটি ব্যাগ পুড়ে যাওয়ায় যাত্রীদের ব্যক্তিগত সামগ্রীর ক্ষতি হয়েছে। চার্জিং পয়েন্টের কাছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছিল কি না, তা তদন্তের পরেই স্পষ্ট হবে। সময়মতো যাত্রীদের সরিয়ে নেওয়া এবং আগুন নিয়ন্ত্রণে আনার ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। 

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Cyclone Akvan দানবীয় গতিতে আসছে আকভান, বন্ধ হল গুণ্ডিচা মন্দির, সরানো হল ৮০ হাজার জনকে, ল্যান্ডফল নিয়ে নতুন তথ্য
দানবীয় গতিতে আসছে আকভান, বন্ধ হল গুণ্ডিচা মন্দির, সরানো হল ৮০ হাজার জনকে, ল্যান্ডফল নিয়ে নতুন তথ্য
Punjab Bridge Collapsed: ব্রিজ বিপর্যয়! মাত্র ১০ বছরের পুরনো সেতু ভেঙে বিপত্তি! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল, খালে তলিয়ে গেল ২টি ট্রাক
ব্রিজ বিপর্যয়! মাত্র ১০ বছরের পুরনো সেতু ভেঙে বিপত্তি! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল, খালে তলিয়ে গেল ২টি ট্রাক
Motor Vehicles Act: বৈধ ইনস্যুব়্যান্স না থাকলে ১০০০০ টাকা ফাইন, টোলপ্লাজ়ায় বিশেষ প্রযুক্তি বসানোর ভাবনা, প্রস্তুতি শুরু
বৈধ ইনস্যুব়্যান্স না থাকলে ১০০০০ টাকা ফাইন, টোলপ্লাজ়ায় বিশেষ প্রযুক্তি বসানোর ভাবনা, প্রস্তুতি শুরু
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget