এক্সপ্লোর

মদের দোকানের বাইরে ভিড় ঠেকাতে বিশাখাপত্তনমে নিয়োগ করা হল সরকারি স্কুলের শিক্ষকদের

মদের দাম সব মিলিয়ে ৭৫ শতাংশ বাড়িয়ে দিয়েছে অন্ধ্র প্রদেশ সরকার। সোমবার ২৫ শতাংশ দাম বাড়ানোর পরদিনই তারা ফের দাম বাড়িয়ে দেয় আরও ৫০ শতাংশ।

বিশাখাপত্তনম: মদের দোকানগুলোর বাইরে তিল ধারণের জায়গা নেই। ঠেলাঠেলি, হই হট্টগোল সব চলছে ইচ্ছেমত, লকডাউনের নিয়মকানুন শিকেয়। এই পরিস্থিতিতে ভিড় নিয়ন্ত্রণ করতে সরকারি স্কুলের শিক্ষকদের ডাকল অন্ধ্রের বিশাখাপত্তনম প্রশাসন। সোজা যুক্তি, বিগড়ে যাওয়া ছাত্র শাসন সম্ভব হলে মাতাল নিয়ন্ত্রণ নয় কেন? আবগারি দফতরের অ্যাসিস্ট্যান্ট কমিশনার ভাস্কর রাও বলেছেন, জেলায় ৩১১টি মদের দোকান রয়েছে, ২৭২টি খোলা। ভিড় সামলাতে তাই সরকারি স্কুলের শিক্ষকদের ডাকা হয়েছে। যাঁরা দোকানের বাইরে লাইন দিয়েছেন, তাঁদের হাতে টোকেন তুলে দিচ্ছেন তাঁরা। নম্বর এলে ক্রেতারা যাচ্ছেন কাউন্টারের দিকে। বিশাখাপত্তনমের আনাকাপাল্লি শহরের শিক্ষক লক্ষ্মী নারায়ণ জানিয়েছেন, তিনি বুখাইয়াপেট মণ্ডলের শিক্ষক। সঙ্গে রয়েছেন আনাকাপাল্লি মণ্ডলের শিক্ষক মহেশ। একটি মদের দোকানে ডিউটি দিচ্ছেন তাঁরা। প্রত্যেক মদের দোকানে এভাবেই ২ জন করে শিক্ষক মোতায়েন করা হয়েছে। শিক্ষকের পেশা হল পরিষেবা দেওয়া। যে কোনও জায়গায় পরিষেবা দিতে তাঁরা তৈরি। কিন্তু এভাবে মদের দোকানেকাজ করতে বাধ্য হওয়ায় অপরাধবোধ হচ্ছে। কোনও শিক্ষকই এই কাজ করতে চাইছেন না। সরকারের প্রয়োজনে যে কোনও কাজে তাঁরা প্রস্তুত কিন্তু অনুরোধ, মদের দোকানে যেন কাজ করতে না হয়। এর মধ্যে স্থানীয় একটি মদের দোকানের বাইরে মহিলারা বিক্ষোভ দেখিয়েছেন। তাঁদের বক্তব্য, সবজির বাজার খোলা মাত্র ৩ ঘণ্টা অথচ মদের দোকান ৭ ঘণ্টা করে খোলা থাকছে। মদের দাম সব মিলিয়ে ৭৫ শতাংশ বাড়িয়ে দিয়েছে অন্ধ্র প্রদেশ সরকার। সোমবার ২৫ শতাংশ দাম বাড়ানোর পরদিনই তারা ফের দাম বাড়িয়ে দেয় আরও ৫০ শতাংশ। মুখ্যমন্ত্রী জগন রেড্ডির অফিস জানিয়েছে, মদ কিনতে যেন সাধারণ মানুষ আগ্রহী না হন, তাই এই পদক্ষেপ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Tulu Mondal : টুলু মণ্ডল নিজেই 'সরকার' ! দখল করেন আস্ত একটি নদীও, কী পরিকল্পনা ছিল জানেন ?
টুলু মণ্ডল নিজেই 'সরকার' ! দখল করেন আস্ত একটি নদীও, কী পরিকল্পনা ছিল জানেন ?
Kunal on Shashi : 'কালীঘাট' ছাড়ছেন শশী পাঁজা ? কুণাল বললেন...
'কালীঘাট' ছাড়ছেন শশী পাঁজা ? কুণাল বললেন...
পাকিস্তানের ৩০ জঙ্গির 'খেল খতম' ! নিখুঁত অপারেশন ভারতীয় এজেন্টের, লস্কর অপারেটিভের চাঞ্চল্যকর দাবি!
পাকিস্তানে ঢুকে ৩০ জঙ্গিকে খতম করেছে ভারতীয় এজেন্ট , লস্কর অপারেটিভের চাঞ্চল্যকর দাবি!

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget