এক্সপ্লোর

গুগল ৫ শতাংশ শেয়ার কিনতে চায়, খবর ছড়াতেই ৩৫ শতাংশ বাড়ল ভোডাফোন আইডিয়া শেয়ারের দাম

খবরে প্রকাশ, আলফাবেটের ইচ্ছে ছিল, রিলায়েন্সের জিও প্ল্যাটফর্মের শেয়ার কেনার কিন্তু ফেসবুকের কাছে হেরে যায় তারা।

মুম্বই: বহুজাতিক সংস্থা গুগল ভোডাফোনে বিনিয়োগ করতে চায়। এক সংবাদপত্রে আজ এই খবর বার হতেই প্রায় ৩৫% বেড়ে গিয়েছে ভোডাফোন-আইডিয়া শেয়ারের দাম।  বম্বে স্টক এক্সচেঞ্জে ৭.৮৫ টাকা শেয়ারের দাম বেড়েছে, অর্থাৎ ৩৪.৮৭ শতাংশ। এক সংবাদপত্র দাবি করেছে, গুগল ভোডাফোন আইডিয়ার ৫ শতাংশ শেয়ার কিনতে চায়। এ জন্য তারা বিনিয়োগ করবে ১০ মিলিয়ন মার্কিন ডলার। গুগলের পেরেন্ট সংস্থা আলফাবেট নাসডাক তালিকাভুক্ত, মার্কেট ক্যাপ ৯৬৮.০৫ বিলিয়ন ডলার। অ্যাঞ্জেল ব্রোকিংয়ের মুখ্য উপদেষ্টা অমর দেও সিংহ বলেছেন, গুগলের ভোডাফোন আইডিয়ার শেয়ার কিনতে যাওয়ার অর্থ, ভারতীয় টেলিকম ও অনলাইন মার্কেটে প্রচুর ব্যস্ততা বাড়বে, যা সব সময় স্বাগত। এর ফলে গ্রাহকরা বেশি সুযোগসুবিধে পাবেন, আর এ ক্ষেত্রে প্রতিযোগিতা অত্য়ন্ত জরুরি কারণ করোনা পরবর্তী জগতে ডিজিটাল স্পেস বিরাট গুরুত্বপূর্ণ জায়গা রাখে। আগামী বছরগুলিতে এই ক্ষেত্রে অভাবনীয় উন্নতি হবে। খবরে প্রকাশ, আলফাবেটের ইচ্ছে ছিল, রিলায়েন্সের জিও প্ল্যাটফর্মের শেয়ার কেনার কিন্তু ফেসবুকের কাছে হেরে যায় তারা। এবার তারা যদি ভোডাফোন আইডিয়ার শেয়ার কেনে, তবে লড়াই মূলত দাঁড়াবে গুগল ও ফেসবুকের মধ্যে এবং দ্রুত বাজার দখল করতে থাকা জিওর সঙ্গে। তবে গুগল এ দেশে একাধিক বিনিয়োগে আগ্রহী। ভারতীয় টেলিকমে এখন প্রধানত দুই খেলোয়াড়- রিলায়েন্স জিও এবং ভারতী এয়ারটেল। ভোডাফোন আইডিয়া কিছুটা পিছিয়ে, তারা পুনরুজ্জীবনের পথ খুঁজছে। টেলিকমিউনিকেশন বিভাগকে তাদের ৫৮,০০০ কোটি টাকা দিতে হবে। সংস্থার নিজস্ব হিসেবনিকেশ জানাচ্ছে, বাকি অ্যাডজাস্টেড গ্রস রেভেনিউ এখনও ২১,৫৩৩ কোটি টাকা, যার মধ্যে তারা মার্চের মাঝামাঝি মিটিয়েছে ৬,৫০০ কোটি টাকা। গত মাসে ফেসবুক জিওর ৯.৯৯ শতাংশ শেয়ার কিনেছে ৫.৭ বিলিয়ন ডলারের বিনিময়ে।

সেরা শিরোনাম

Abhijeet Dipke : অভিজিৎ দীপকের আহ্বানে কাল ‘লেহরা দো তেরঙ্গা’ কর্মসূচি, দিল্লি হাইকোর্টকে আশ্বাস পুলিশের
অভিজিৎ দীপকের আহ্বানে কাল ‘লেহরা দো তেরঙ্গা’ কর্মসূচি, দিল্লি হাইকোর্টকে আশ্বাস পুলিশের
News Live Update : কাল দেবীর বোধন, পুজো মুডে রাজ্য ; কলকাতা থেকে জেলা শুরু ঠাকুরদেখা
কাল দেবীর বোধন, পুজো মুডে রাজ্য ; কলকাতা থেকে জেলা শুরু ঠাকুরদেখা
Pakistan Train News: পাকিস্তানের সবচেয়ে বিলাসবহুল ট্রেন, ভিতর থেকে কেমন? ট্রেনে চড়ে অবাক ভারতীয় ইউটিউবার!
পাকিস্তানের সবচেয়ে বিলাসবহুল ট্রেন, ভিতর থেকে কেমন? ট্রেনে চড়ে অবাক ভারতীয় ইউটিউবার!
Gujarat News: একা হাতে ছেলে মানুষ করা 'বোঝা', বাবার হাতে একরত্তি সন্তানের ভয়ঙ্কর পরিণতি, ঘটনা শুনে শিউরে উঠছেন সকলে
একা হাতে ছেলে মানুষ করা 'বোঝা', বাবার হাতে একরত্তি সন্তানের ভয়ঙ্কর পরিণতি, ঘটনা শুনে শিউরে উঠছেন সকলে

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget