এক্সপ্লোর

মোদী সম্পর্কে ‘শিবলিঙ্গের মাথায় বসে থাকা বিছে’ মন্তব্য: তারুরের বিরুদ্ধে জামিনযোগ্য পরোয়ানা

২০১৮ সালের ২৮ অক্টোবর মোদি সম্পর্কে কটাক্ষ করে তারুর ওই মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। বেঙ্গালুরু সাহিত্য উত্সবে নিজের এক বই প্রকাশ অনুষ্ঠানে তারুর নাম-পরিচয়হীন আরএসএসের একটি সূত্রকে উদ্ধৃত করে মোদিকে আক্রমণ করে শিবলিঙ্গের ওপর বসে থাকা ‘বিছে’র সঙ্গে তাঁর তুলনা করেন।

নয়াদিল্লি: কংগ্রেস সাংসদ শশী তারুরের বিরুদ্ধে জামিনযোগ্য পরোয়ানা জারি দিল্লির এক আদালতের। দিল্লির বিজেপি নেতা রাজীব বব্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে তাঁর ‘বিছে’ মন্তব্যের নিন্দায় ফৌজদারি মানহানির মামলা করেছিলেন তারুরের বিরুদ্ধে। সে ব্যাপারেই এই পরোয়ানা। ২০১৮ সালের ২৮ অক্টোবর মোদি সম্পর্কে কটাক্ষ করে তারুর ওই মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। বেঙ্গালুরু সাহিত্য উত্সবে নিজের এক বই প্রকাশ অনুষ্ঠানে তারুর নাম-পরিচয়হীন আরএসএসের একটি সূত্রকে উদ্ধৃত করে মোদিকে আক্রমণ করে শিবলিঙ্গের ওপর বসে থাকা ‘বিছে’র সঙ্গে তাঁর তুলনা করেন। তারুরকে বলতে শোনা গিয়েছিল, প্রধানমন্ত্রী মোদির ব্যক্তিকেন্দ্রিক ভাবমূর্তি আরএসএসের পছন্দ নয়, তাদের সদস্য-কর্মী মহলে মধ্যে এ ব্যাপারে হতাশা, ক্ষোভ আছে। এক অজ্ঞাতপরিচয় আরএসএস নেতা এক সাংবাদিকের কাছে মোদীকে নিয়ে এক অস্বাভাবিক সাদৃশ্য, তুলনা টেনে বলেছিলেন, মোদী হলেন শিবলিঙ্গের মাথায় বসে থাকা সেই বিছের মতো, যাকে হাত দিয়ে সরিয়ে দেওয়া বা চপ্পল দিয়ে মারা যায় না। এই মন্তব্যের মাধ্যমে তারুর তাঁর ধর্মীয় আবেগে আঘাত করেছেন বলে অভিযোগ করেন বব্বর। বিজেপিও তারুরের মন্তব্য নিয়ে রাহুল গাঁধীর ব্যাখ্যা চায়। বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ বলেন, গোটা দেশ দেখছে, রাহুল গাঁধী যখন নিজেকে শিবভক্ত বলছেন, সেসময় তাঁরই দলের সামান্য নেতাদের একজন চপ্পল মারার কথা উল্লেখ করে শিবলিঙ্গ ও ভগবান মহাদেবের পবিত্রতা নষ্ট করেছেন। মহাদেবের এই ভয়াবহ অসম্মানের উত্তর দিন আপনি। আজ মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট নবীন কুমার কাশ্যপের আদালত বলে, নমনীয় অবস্থান নিয়ে অভিযুক্তের বিরুদ্ধে ৫ হাজার টাকা অর্থমূল্যের জামিনযোগ্য পরোয়ানা ও তাঁর জামিনদারকে নোটিশ জারি করা হল। তারুর বা তাঁর কৌঁসুলি এদিন শুনানিতে হাজির ছিলেন না। অভিযোগকারী বিজেপি নেতাও উপস্থিত না হওয়ায় ৫০০ টাকা জরিমানা ধার্য্য করে আদালত। মামলার পরের শুনানির দিন স্থির হয়েছে ২৭ নভেম্বর।

সেরা শিরোনাম

West Bengal News Live: কাটোয়ায় তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা, লাইভ আপডেট
কাটোয়ায় তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা, লাইভ আপডেট
Donald Trump: আটলান্টিক মহাসাগরের নাম বদলে ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব, আমেরিকার প্রেসিডেন্টের অনুরোধে রাজি হল না Google
আটলান্টিক মহাসাগরের নাম বদলে ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব, আমেরিকার প্রেসিডেন্টের অনুরোধে রাজি হল না Google
SIR Row : 'হর গলি যন্তর মন্তর', পুলিশের অনুমতি না নিয়েই SIR-বিরোধী বিশাল কর্মসূচির উদ্যোগ নতুন সংগঠনের; দীপকে-বোরাদের আমন্ত্রণ
'হর গলি যন্তর মন্তর', পুলিশের অনুমতি না নিয়েই SIR-বিরোধী বিশাল কর্মসূচির উদ্যোগ নতুন সংগঠনের; দীপকে-বোরাদের আমন্ত্রণ
Katwa News: ‘কালকের মধ্যে টাকা দিবি…’, বাড়িতে ঢুকে তৃণমূল কর্মীকে মারধর, পা ধরে ক্ষমা চাওয়ালেন বিজেপি নেতা, দ্বিমত দলের অন্দরেই
‘কালকের মধ্যে টাকা দিবি…’, বাড়িতে ঢুকে তৃণমূল কর্মীকে মারধর, পা ধরে ক্ষমা চাওয়ালেন বিজেপি নেতা, দ্বিমত দলের অন্দরেই

ভিডিও

Durga Puja 2026 | Immersion News | একাদশীতেও চলছে প্রতিমা নিরঞ্জন | ABP ANANDA LIVE
Swasthya Bhawan News | হাসপাতালের বেহাল দশা, স্বাস্থ্যভবনে শুরু জরুরি বৈঠক | ABP ANANDA LIVE
CJP News | আজই সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চে হাজিরার নোটিস
Suvendu Adhikari News |
Aj Banglay | চোরবাগানে মৃত্যুমিছিল, মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী|

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Ranbir Kapoor : কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
Embed widget