এক্সপ্লোর

Dhankar on Budget Session : ওয়েলে নেমে বিক্ষোভ বিজেপি বিধায়কদের, ৪ মিনিটেই ভাষণ শেষ রাজ্যপালের

ওয়েলে নেমে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ বিজেপি বিধায়কদের। ৪ মিনিটেই ভাষণ শেষ করে দিলেন রাজ্যপাল।

কলকাতা : বিধানসভায় নজিরবিহীন ঘটনা। বাজেট অধিবেশনের শুরুতেই তুমুল হট্টগোল। রাজ্যপাল ভাষণ শুরু করার পর বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। ওয়েলে নেমে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান তাঁরা। এর জেরে ৪ মিনিটেই ভাষণ শেষ করে দেন রাজ্যপাল।

আজ শুরু হয় বিধানসভার বাজেট অধিবেশন। প্রথামাফিক রাজ্যপাল কি রাজ্য সরকারের লিখে দেওয়া ভাষণ পাঠ করবেন ? নাকি ভাষণের কোনও বিশেষ অংশ বাদ দেবেন ? এই নিয়ে জল্পনা চলছিলই। এই আবহেই আজ বিধানসভায় আসেন রাজ্যপাল। দুপুর ১ টা ৪৮ মিনিট নাগাদ তিনি বিধানসভায় পৌঁছান। তার পর আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করেন। নিয়মমতো রাজ্যপালকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। 

নিয়ম অনুযায়ী রাজ্য সরকারের বক্তব্য পাঠ করতে শুরু করেন রাজ্যপাল। যে মুহূর্তে তিনি বক্তব্য পাঠ করতে শুরু করেন, সেই মুহূর্তে বিক্ষোভে ফেটে পড়ে বিরোধী শিবির। স্লোগান দিতে শুরু করেন বিজেপি বিধায়করা। তাঁদের বক্তব্য, ভাষণে যে বক্তব্য রয়েছে তাতে নির্বাচন পরবর্তী হিংসার কোনও উল্লেখ নেই। এমনকী যেসব বিষয় উল্লেখ করা হয়েছে, সেসব নিয়েও তাঁরা আপত্তি জানান। জ্বলন্ত সমস্যার দিকে আলোতপাত করা হয়নি বলে তাঁদের অভিযোগ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, গোটা ভাষণের মধ্যে কোথাও যদি রাজনৈতিক হিংসার বিষয়ে একটি পরিচ্ছেদও উল্লেখ থাকত বা রাজ্য সরকারের তরফে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হত তাহলে তাঁরা দায়িত্বশীল বিরোধীর ভূমিকা পালন করতেন। কিন্তু, তারা সেটা করেনি। ফলে, বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। ওয়েলে নেমে বিক্ষোভ দেখান তাঁরা।

এই পরিস্থিতিতে ৪ মিনিটের মাথায় বক্তব্য থামিয়ে দিতে বাধ্য হন রাজ্যপাল । দুপুর ২ টো থেকে ২টো ৪ মিনিট পর্যন্ত ভাষণ দেন তিনি। ভাষণের বাকি অংশটুকু না পড়েই বাজেট যাতে অনুমোদন হয়, সেই অনুরোধ করে তিনি বিধানসভা থেকে বেরিয়ে আসেন। এ ঘটনা নজিরবিহীন বলে মত ওয়াকিবহাল মহলের। 

সেরা শিরোনাম

India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
News Live: আগামী দিনে কি তৃণমূল দলটাই হাতছাড়া হয়ে যেতে পারে মমতার? এবার তৃণমূলের ভাগ্য নির্ধারণ করবেন জ্ঞানেশ কুমার
আগামী দিনে কি তৃণমূল দলটাই হাতছাড়া হয়ে যেতে পারে মমতার? এবার তৃণমূলের ভাগ্য নির্ধারণ করবেন জ্ঞানেশ কুমার
Ritabrata Banerjee: তৃণমূলের নাম-প্রতীক ও তহবিল কার হাতে থাকবে ? কমিশনের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি ঋতব্রত
তৃণমূলের নাম-প্রতীক ও তহবিল কার হাতে থাকবে ? কমিশনের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি ঋতব্রত " জ্ঞানেশ কুমার আমাদের জানিয়েছেন .."
Kalighat TMC:কমিশনের সঙ্গে “ কী করে সাক্ষাতের সময় পেল ”ঋতব্রত-তৃণমূল” ? সাংবাদিক বৈঠকে 'কালীঘাট তৃণমূল'র সদস্য সৌগত রায়
কমিশনের সঙ্গে “ কী করে সাক্ষাতের সময় পেল ”ঋতব্রত-তৃণমূল” ? সাংবাদিক বৈঠকে 'কালীঘাট তৃণমূল'র সদস্য সৌগত রায়

ভিডিও

Liver Foundation | ২০ বছর পূর্তি উদযাপন করল লিভার ফাউন্ডেশন ওয়েস্ট বেঙ্গল
Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ২ | দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে ঋতব্রত-পন্থী তৃণমূল বিধায়করা
Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ১ | অভিষেকের সেবাশ্রয় নিয়ে এবার থানায় অভিযোগ বিজেপি নেতা ববির
Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র
Debraj Chakraborty : গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, বাগুইয়াটিতে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
FIFA World Cup 2026: ফুটবল বিশ্বকাপে এমন নিয়ম আগে কখনও দেখা যায়নি, কেউ করছেন নিন্দে, কারও মুখে প্রশংসা
ফুটবল বিশ্বকাপে এমন নিয়ম আগে কখনও দেখা যায়নি, কেউ করছেন নিন্দে, কারও মুখে প্রশংসা
WhatsApp Username: ফোন নম্বরের বদলে WhatsApp-এ ইউজার নেম, বিস্তারিত জানতে চেয়ে মেটাকে নোটিস, ৩ দিনের মধ্যে জবাব দিতে বলল কেন্দ্র
ফোন নম্বরের বদলে WhatsApp-এ ইউজার নেম, বিস্তারিত জানতে চেয়ে মেটাকে নোটিস, ৩ দিনের মধ্যে জবাব দিতে বলল কেন্দ্র
Gold Silver Price Hike: একলাফে ৬ হাজারের বেশি বাড়লো রুপোর দাম, তাল মিলিয়ে বাড়ছে সোনাও
একলাফে ৬ হাজারের বেশি বাড়লো রুপোর দাম, তাল মিলিয়ে বাড়ছে সোনাও
Anubrata Mondal: আদালতে বড়সড় ধাক্কা, এই মামলায় ফের বিপাকে পড়তে পারেন অনুব্রত ?
আদালতে বড়সড় ধাক্কা, এই মামলায় ফের বিপাকে পড়তে পারেন অনুব্রত ?
Weather Warning: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত! তবে কি ঘূর্ণিঝড়ের আশঙ্কা? জেনে নিন 'সাইক্লোনিক সার্কুলেশন' আর 'সাইক্লোন'-এর পার্থক্য
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত! তবে কি ঘূর্ণিঝড়ের আশঙ্কা? জেনে নিন 'সাইক্লোনিক সার্কুলেশন' আর 'সাইক্লোন'-এর পার্থক্য
Bengaluru Horror: বাচ্চাদের ঢুকিয়ে রাখা হত ওয়াশিং মেশিনের মধ্যে, বন্ধ করা হত বাথরুমে; বেঙ্গালুরুর ডে কেয়ারে নির্যাতনের অভিযোগ
বাচ্চাদের ঢুকিয়ে রাখা হত ওয়াশিং মেশিনের মধ্যে, বন্ধ করা হত বাথরুমে; বেঙ্গালুরুর ডে কেয়ারে নির্যাতনের অভিযোগ
Bengal Cricket: পদ খোয়ানোর পরেও ক্রিকেট দল নির্বাচনী বৈঠকে হাজির প্রাক্তন কর্তা! আধার কাণ্ডে নাজেহাল CAB
পদ খোয়ানোর পরেও ক্রিকেট দল নির্বাচনী বৈঠকে হাজির প্রাক্তন কর্তা! আধার কাণ্ডে নাজেহাল CAB
Udayan Guha: নিকাশি নালা ভরাট করে ভুয়ো বিল্ডিং পরিকল্পনার মাধ্যমে বাণিজ্যিক ভবন তৈরি, উদয়নের বিরুদ্ধে থানায় অভিযোগ
নিকাশি নালা ভরাট করে ভুয়ো বিল্ডিং পরিকল্পনার মাধ্যমে বাণিজ্যিক ভবন তৈরি, উদয়নের বিরুদ্ধে থানায় অভিযোগ
Embed widget