এক্সপ্লোর

রাজ্যে করোনায় মৃত বেড়ে ৩৩, পজিটিভ ৭২ জনের মৃত্যু অন্য রোগে, জানালেন মুখ্যসচিব

রাজ্যে করোনায় মৃত বেড়ে ৩৩, পজিটিভ ৭২ জনের মৃত্যু অন্য রোগে। আক্রান্ত ৫৭২, নতুন করে সংক্রমিত ৩৭। সংক্রমণ নেই ৮ জেলায়, জানালেন মুখ্যসচিব। রাজ্যের অডিট কমিটির বৈধতাকে চ্যালেঞ্জ। করোনায় তথ্য গোপনের অভিযোগ। হাইকোর্টে জনস্বার্থ মামলা বিজেপির। ডেথ সার্টিফিকেট নয়, কমিটি শুধু ডেথ কেসেরই অডিট করছে। জানাল রাজ্য।

স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা যাই বলুক, রাজ্য সরকার চাইলে আরও কড়া হতে পারে। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে বললেন মুখ্যসচিব রাজীব সিনহা। তিনি জানান, করোনায় রাজ্যে আরও ১১ জনের মৃত্যু হয়েছে । ১০৫ জনের মৃত্যু এখনও পর্যন্ত খতিয়ে দেখেছে বিশেষজ্ঞ কমিটি। করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৩৩ জন। তাদের মতে, করোনা পজিটিভ ৭২ জনের মৃত্যু হয়েছে অন্য কারণে। বৃহস্পতিবার বিকেলে নবান্নে মুখ্যসচিব জানিয়েছেন, রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ৩৩। বুধবার এই সংখ্যা ছিল ২২। রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৫৭২। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭ জন। সেই সঙ্গে আশার আলো দেখিয়ে তিনি বলেন, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১৫ জন। রাজীব সিনহা জানান, রাজ্যে করোনা পরীক্ষার সংখ্যা বাড়ানো হচ্ছে। ১৬ হাজার ৫২৫ জনের পরীক্ষা হয়েছে। রাজ্যে এখন ১৩টি ল্যাবে টেস্ট হচ্ছে। তিনি আরও বলেন, প্রযুক্তিগত ত্রুটির কারণে ৩ দিন ধরে রাজারহাটের ল্যাবে টেস্ট হচ্ছে না। এখনও পর্যন্ত মহানগরেই অতিমারীর প্রকোপ সবথেকে বেশি। সংক্রমিতদের মধ্যে ৮০% কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া থেকেই। হুগলি থেকেও সংক্রমণের খোঁজ মিলেছে বলে জানান মুখ্যসচিব। তিনি বলেন, ‘৮টি জেলা এখনও পর্যন্ত সম্পূর্ণ করোনামুক্ত। সরকারের পদক্ষেপ ধীরে ধীরে কার্যকর হচ্ছে। রাজ্যে এখন কনটেনমেন্ট জোন ৪৪৪টি। কলকাতায় ২৬৪টি কনটেনমেন্ট জোন। হাওড়ায় ৭২টি কনটেনমেন্ট জোন। উত্তর ২৪ পরগনায় ৭০টি কনটেনমেন্ট জোন।’ গ্রিন জোনে কী কী ছাড় মিলবে, নিয়ে ২ মে নতুন বিধি প্রকাশ করবে সরকার। বর্তমানে সরকারি কোয়ারেন্টিনে আছেন ৫ হাজার ২৮৮ জন। হোম কোয়ারেন্টিনে ১০ হাজার ৭৭৩। বুধবার গতকাল হোম কোয়ারেন্টিন থেকে মুক্ত হয়েছেন ৮ হাজার ৯৭২। এখন সরকারি কোয়ারেন্টিনে পর্যাপ্ত জায়গা আছে, বলে জানান মুখ্যসচিব।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
Air India Flight : অবতরণের ঘণ্টাখানেক আগে প্রায় ৫ মিনিট তীব্র ঝাঁকুনি, ভয়ঙ্কর ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে
অবতরণের ঘণ্টাখানেক আগে প্রায় ৫ মিনিট তীব্র ঝাঁকুনি, ভয়ঙ্কর ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget