এক্সপ্লোর

School Reopening Guidelines: স্কুল খোলার প্রস্তুতি শুরু রাজ্যে, গাইডলাইন খসড়ায় কী কী জানান হল?

এক সময়ে সব ক্লাস নয়, সমবেত প্রার্থনায় নিষেধাজ্ঞা। পড়ুয়াদের ভিড়ে এড়াতে স্কুল শুরু ও ছুটির সময় বদল।

কলকাতা: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই স্কুল খোলার তোড়জোড় শুরু। উত্তর থেকে দক্ষিণে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে কলকাতা পুরসভার তরফে চলছে স্যানিটাইজেশন। এতদিন বন্ধ থাকায় স্কুলের ছত্রে ছত্রে প্রকট দৈন্য দশা। এরই মধ্যে উদ্বেগের পারদ চড়িয়ে রাজ্যে ফের দৈনিক করোনার সংক্রমণ হাজার ছুঁইছুঁই। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৯৭৬ জন। ছাত্র ছাত্রী ও শিক্ষকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর রাজ্য প্রশাসন।

কী কী জানান হয়েছে গাইডলাইনে? 

১৬ নভেম্বর থেকে খুলছে স্কুল, গাইডলাইনের খসড়া তৈরি হয়েছে সেই মতো। এক সময়ে সব ক্লাস নয়, সমবেত প্রার্থনায় নিষেধাজ্ঞা। পড়ুয়াদের ভিড়ে এড়াতে স্কুল শুরু ও ছুটির সময় বদল। ক্লাস শুরুর আগে ১০ মিনিট করোনা সচেতনতার পাঠ। আপাতত খেলাধুলো, সাংস্কৃতিক অনুষ্ঠানে লাগাম। একটি বেঞ্চে বসা যাবে না ২ জনের বেশি। পড়ুয়াদের সঙ্গে স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীদেরও মাস্ক বাধ্য়তামূলক। স্কুলের ভিতরে আপাতত ঢুকতে পারবেন না অভিভাবকরা। গাইডলাইন অনুমোদনের জন্য পাঠানো হল নবান্নে। 

আরও পড়ুন, বৃহস্পতিবার থেকে তিনদিনের লকডাউন সোনারপুরে, কোভিড বিধি পালনে কড়া পদক্ষেপ

আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত খুলছে স্কুল। অষ্টম শ্রেণি পর্যন্ত অনলাইনেই পড়াশোনা। স্কুলের পাশাপাশি, ১৬ নভেম্বর থেকে খুলছে কলেজ ও বিশ্ববিদ্যালয়ও। রাজ্য সরকারের সিদ্ধান্তে খুশি পড়ুয়ারা।  ইতিমধ্যে করোনাবিধি মেনে স্কুল খুলতে তোড়জোর শুরু করেছে স্কুল ও কলেজ কর্তৃপক্ষগুলি। স্যানিটাইজ করা হচ্ছে ক্লাসরুম। হচ্ছে স্কুল চত্বর সাফাই। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে স্থানীয় প্রশাসনও।

আরও পড়ুন, বরফের চাদরে ঢাকল কেদারনাথ, তীর্থযাত্রীদের ভিড় দেবভূমিতে

এদিকে, বুধবার প্রকাশিত সরকারি বুলেটিন বলছে, দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা, একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ২৭২ জন। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। উদ্বেগ বাড়িয়ে জলপাইগুড়িতে একদিনে ৪ জনের মৃত্যু হয়েছে এই সময় পর্বে। ২৫ জন সংক্রমিত হয়েছেন সেখানে। উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ১৫৯ জন, ৩ জনের মৃত্যু হয়েছে। সরকারি হিসেব বলছে দক্ষিণ ২৪ পরগনায় একদিনে আক্রান্তের সংখ্যা ৭৯ জন। সেখানে ২ জনের মৃত্যু হয়েছে। 

সেরা শিরোনাম

Accident News: দ্রুত গতিতে ধেয়ে আসছে ট্রাক, হাইওয়ে পারাপারের সময় ভয়ঙ্কর দুর্ঘটনা, অবলা প্রাণীর পালকে পিষে দিল চোখের নিমেষে
দ্রুত গতিতে ধেয়ে আসছে ট্রাক, হাইওয়ে পারাপারের সময় ভয়ঙ্কর দুর্ঘটনা, অবলা প্রাণীর পালকে পিষে দিল চোখের নিমেষে
West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
Plague Outbreak: প্লেগের প্রাদুর্ভাব কি নতুন মহামারীতে পরিণত হবে ? এটি কতটা বিপজ্জনক ? প্রতিরোধের উপায় কী ?
প্লেগের প্রাদুর্ভাব কি নতুন মহামারীতে পরিণত হবে ? এটি কতটা বিপজ্জনক ? প্রতিরোধের উপায় কী ?
Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget