এক্সপ্লোর

Where Is Mojtaba Khamenei : জীবিত না মৃত ? কোথায় ইরানের সুপ্রিম লিডার ! রাশিয়ার দূত বলে দিল ঠিকানা

Mojtaba Khamenei Whereabouts : গোপন ডেরা থেকে একের-পর এক বিবৃতি দিলেও প্রকাশ্য়ে দেখা দেননি তিনি। অবশেষে তার ঠিকানা বলে দিল রাশিয়ার দূত (Russian Envoy)।

Mojtaba Khamenei Whereabouts : এক মাস পেরিয়ে ২ মাসে ঢুকে পড়ল ইরান-আমেরিকা যুদ্ধ (US Iran War) , অথচ খোঁজ নেই ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মোজতবা আলি খামেনেইয়ের (Mojtaba Khamenei)। গোপন ডেরা থেকে একের-পর এক বিবৃতি দিলেও প্রকাশ্য়ে দেখা দেননি তিনি। অবশেষে তার ঠিকানা বলে দিল রাশিয়ার দূত (Russian Envoy)।

কেন খামেনেইয়ের প্রকাশ্য়ে আসা জরুরি
আমেরিকা-ইজরায়েলের মতো শক্তিশালী দেশের বিরুদ্ধে লড়াই করতে ইরানের একজন যোগ্য নেতার প্রয়োজন। দেশের সর্বোচ্চ পদে বসে মোজতবা আলি খামেনেই এখন ইরানকে নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু তাঁর প্রকাশ্য়ে না আসার জন্য জনগণের মধ্য়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে। যা নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করতে ছাড়ছে না আমেরিকা। কদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ''ইরান এখন আমাকেই দেশের সর্বোচ্চ নেতা হিসাবে দেখতে চাইছে। যদিও সেই প্রস্তাব প্রত্যখ্যান করেছি আমি।''

রাশিয়ার দূত বলে দিল ঠিকানা
খামেনেই কোথায় রয়েছেন, সেই সম্পর্কে নতুন খবর দিয়েছেন ইরানে নিযুক্ত রাশিয়ার দূত আলেক্সি দেদভ। গ্লোবাল রাশিয়ান ল্যাঙ্গোয়েজ আউটলেট RTVI-র সঙ্গে কথা বলার সময় দেদভ বলেন, ''ইরানেই রয়েছেন মেজাতবা আল খামেনেই। কোনও শারীরিক অসুস্থতার জন্য তিনি দেশের বাইরে যাননি।'' এই বক্তব্য প্রসঙ্গে তিনি আরও যোগ করেন, ''আগেই ইরানের নেতৃত্ব জানিয়েছিল, দেশের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা বাইরে যাননি। তবে নিরাপত্তার কারণে তিনি জনসমক্ষে আসছেন না।'' 

সত্যিই বেঁচে আছেন খামেনেই ?
ইরান-ইজরায়েল-আমেরিকা যুদ্ধের মধ্যেই গত ২৮ ফেব্রুয়ারি বিমান হানায় হত্যা করা হয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইকে। এরপরই ইরান ঘোষণা করে, দেশের পরবর্তী সুপ্রিম লিডার পদে বসবেন তাঁর ছেলে মোজতবা আলি খামেনেই। যদিও এখনও তাঁর বর্তমান অবস্থার বিষয়ে জানে না কেউ। মার্চ মাসের ১২ ও ২০ তারিখ তাঁর বিবৃতি সামনে আসে। যদিও সুপ্রিম লিডার পদে বসলেও তাঁকে প্রকাশ্য়ে দেখা যায়নি। ইরানের সরকারি মুখপাত্রের তরফে দেওয়া হয়েছিল সেই বিবৃতি। যা নতুন করে মোজতবার বেঁচে আছেন কিনা তা নিয়ে ধন্ধ তৈরি করেছে।  

যুদ্ধে গুরুতর আহত হয়েছেন খামেনেই ?
ইরান যুদ্ধে শত্রুপক্ষের হানায় গুরুতর আহত হয়েছেন মোজতবা আলি খামেনেই। অন্তত সেই কথা বলছে আমেরিকা। যে কারণে বার বার মোজতবা কেন প্রকাশ্য়ে আসছেন না , তা নিয়ে প্রশ্ন তুলছে ইজরায়েল-আমেরিকা। 
  

 

 

 

 

সেরা শিরোনাম

Hindu Inheritance Law: জন্মসূত্রে কি দাদুর সম্পত্তির উপর অধিকার জন্মায় নাতির? গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
জন্মসূত্রে কি দাদুর সম্পত্তির উপর অধিকার জন্মায় নাতির? গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
US News : হোয়াইট হাউসের কাছেই যত্রতত্র চলল গুলি ; যা ঘটে গেল...
হোয়াইট হাউসের কাছেই যত্রতত্র চলল গুলি ; যা ঘটে গেল...
West Bengal News Live : মেসেজের পরে কল ! ৩দিন পরেও বরানগরে অঞ্জলি সাউয়ের মৃত্যু ঘিরে রহস্য
মেসেজের পরে কল ! ৩দিন পরেও বরানগরে অঞ্জলি সাউয়ের মৃত্যু ঘিরে রহস্য
IIT Kharagpur Postgraduate Medical Courses: উচ্চশিক্ষায় বড় পরিবর্তন, IIT খড়গপুরে স্নাতকোত্তর মেডিক্যাল কোর্স চালু হচ্ছে, কারা সুযোগ পাবেন?
উচ্চশিক্ষায় বড় পরিবর্তন, IIT খড়গপুরে স্নাতকোত্তর মেডিক্যাল কোর্স চালু হচ্ছে, কারা সুযোগ পাবেন?

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget