এক্সপ্লোর

US Tariff War: গলায় চেপে বসছে ট্রাম্পের শুল্ক-ফাঁস, আমেরিকার ‘Dirty 15’ দেশের তালিকায় কে কে?

Dirty 15 List of US: আমেরিকার ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট শুল্কের পাল্টা শুল্ক ব্যাখ্যা করতে গিয়ে 'Dirty 15'-এর উল্লেখ করেন।

নয়াদিল্লি: বাণিজ্য শুল্ক নিয়ে রণংদেহি মেজাজে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২ এপ্রিল থেকে একাধিক দেশের উপর শুল্কের পাল্টা শুল্ক বসাচ্ছে তারা। ২ এপ্রিল দিনটিকে আমেরিকার জন্য 'মুক্তির দিন' বলে ইতিমধ্যেই ঘোষণা করেছেন ট্রাম্প। পৃথিবীর সব দেশ নয়, বরং বেছে বেছে ১৫টি দেশের উপরই চড়া শুল্ক চাপাতে চলেছেন ট্রাম্প। আমেরিকার সরকার এই ১৫টি দেশকে "Dirty 15' বলে উল্লেখ করেছে। (US Tariff War)

আমেরিকার ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট শুল্কের পাল্টা শুল্ক ব্যাখ্যা করতে গিয়ে 'Dirty 15'-এর উল্লেখ করেন। যে সমস্ত দেশ চড়া শুল্ক বসায়, তাদের উপর পাল্টা শুল্ক বসানোর সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। স্কট আলাদা করে ১৫টি দেশের নাম যদিও উল্লেখ করেননি, কিন্তু US Commerce Department বাণিজ্য ঘাটতি নিয়ে যে রিপোর্ট জমা দেয় ২০২৪ সালে, সেই তালিকায় কিছু দেশের উল্লেখ ছিল। ফলে সেগুলিকেই 'Dirty 15' হিসেবে উল্লেখ করা হচ্ছে বলে মত অর্থনৈতিক বিশেষজ্ঞদের। (Dirty 15 List of US)

ওই তালিকা অনুযায়ী, চিন, ইউরোপিয়ান ইউনিয়ন, মেক্সিকো, ভিয়েতনাম, আয়ারল্যান্ড, জার্মানি, তাইওয়ান, জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা, ভারত, তাইল্যান্ড, ইতালি, সুইৎজারল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার তরফে বসানো চড়া শুল্কে ক্ষতি হয়েছে আমেরিকার। তাই এই ১৬ দেশের মধ্যে ১৫টিকেই 'Dirty 15'-এর মধ্যে রাখা হচ্ছে বলে মত অর্থনৈতিক বিশেষজ্ঞরা।  আমেরিকার তরফে পাল্টা শুল্ক বসানোয় এই দেশগুলিকে ধাক্কা খেতে হতে পারে বলে মত তাঁদের।

এর পাশাপাশি, অন্যায় বাণিজ্য নীতির জন্য আলাদা করে ২১টি দেশকে চিহ্নিত করেছে US Trade Representative. সেই তালিকায় রয়েছে আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চিন, ইউরোপিয়ান ইউনিয়ন, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, সুইৎজারল্যান্ড, তাইওয়ান, তুরস্ক, ব্রিটেন, ভিয়েতনাম। তাই আপাতত আমেরিকা 'Dirty 15'-এর উপর চড়া শুল্ক বসালেও, আগামী দিনে আরও দেশের উপর খাঁড়া নামতে পারে বলে আশঙ্কা।

চড়া শুল্কের পাল্টা হিসেবে একাধিক দেশের উপর যে চড়া শুল্ক আরোপ করেছে আমেরিকা, তা ইস্পাত, অ্যালুমিনিয়াম, গাড়ির যন্ত্রাংশের উপর যেমন প্রযোজ্য, তেমনই ফার্মাসিউটিক্যালস, সেমিকন্ডাক্টর্সও রয়েছে। ৪ এপ্রিল থেকে অটোমোবাইল আমদানির উপরও চড়া শুল্ক বসছে। পাশাপাশি, ভেনিজুয়েলা থেকে তেল কিনলে জরিমানার হুমকিও দিয়েছে আমেরিকা। রাশিয়ার তেলের উপরও ২৫ থেকে ৫০ শতাংশ শুল্ক বসানোর হুমকি দিয়েছেন ট্রাম্প।

সেরা শিরোনাম

মানুষ আবর্জনা ফেলে চলেছে, একা হাতেই পরিষ্কার করতেন, আজ সেই বিট্টু তবাহির হাতে গুরুতর সংক্রমণ
মানুষ আবর্জনা ফেলে চলেছে, একা হাতেই পরিষ্কার করতেন, আজ সেই বিট্টু তবাহির হাতে গুরুতর সংক্রমণ
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Viral Video: বাবাকে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা! রাগে রেস্তোরাঁয় তাণ্ডব দুই বোনের, ভাইরাল CCTV
বাবাকে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা! রাগে রেস্তোরাঁয় তাণ্ডব দুই বোনের, ভাইরাল CCTV
RBI-এর বড় পদক্ষেপ, এক ধাক্কায় বাতিল করল ৬৩টি আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স, তালিকায় কোনগুলো ?
RBI-এর বড় পদক্ষেপ, এক ধাক্কায় বাতিল করল ৬৩টি আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স, তালিকায় কোনগুলো ?

ভিডিও

Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |
Tarapith News : যুবককে ছাড়তে ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ, তারাপীঠ থানায় ব্যাপক বিক্ষোভ বিজেপির
Democratic TMC X Handle News: কোন নিয়ম ভেঙে সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডল?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget