এক্সপ্লোর
অঙ্কের মাস্টার থেকে হিজবুল কমান্ডার, কে ছিল জঙ্গি রিয়াজ নাইকু? দেখে নিন
মঙ্গলবার গভীর রাতে পুলওয়ামা জেলায় নিজের গ্রাম বেগপোরায় আটকে পড়ে নাইকু। রাষ্ট্রীয় রাইফেলস, সিআরপিএফ ও স্থানীয় পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপ বেগপোরা গ্রাম ঘিরে ফেলে তল্লাশি শুরু করে।

নয়াদিল্লি: গতকাল কাশ্মীরের হান্দওয়াড়ায় হিজবুল মুজাহিদিন পান্ডা রিয়াজ নাইকুকে খতম করেছে নিরাপত্তা বাহিনী। সিআরপিএফ জানিয়েছে, ২ জঙ্গির দেহ উদ্ধার করেছে যৌথ বাহিনী, এদের মধ্যে একজনকে হিজবুল কমান্ডার রিয়াজ নাইকু হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিক্ষোভকারীদের প্রচণ্ড পাথর বৃষ্টির মধ্যেই চলে সন্ধান কাজ। দেখে নিন কে ছিল এই রিয়াজ নাইকু
- নাইকু ছিল এ++ জঙ্গি, বেশ কয়েক বছর ধরে কাশ্মীরের মোস্ট ওয়ান্টেড জঙ্গি তালিকাভুক্ত।
- তার মাথার দাম ছিল ১২ লাখ টাকা।
- হিজবুলের পোস্টার বয় বুরহান ওয়ানি ২০১৬-য় খতম হয়ে গেলে রিয়াজ কমান্ডার হয়।
- সন্ত্রাসবাদী গোষ্ঠীতে যোগ দেওয়ার আগে স্থানীয় স্কুলে অঙ্কের মাস্টার ছিল সে। ৩৩ বছর আগে হাতে বন্দুক তুলে নেওয়ার আগে পর্যন্ত তার শখ ছিল গোলাপের ছবি আঁকা।
- জাকির মুসা হিজবুল ছেড়ে চলে যাওয়ার পর রিয়াজই হিজবুলকে একত্রে ধরে রাখে বলে জানায় নিরাপত্তা বাহিনী।
Before You Go
Municipal Corporation Election | “এটা চূড়ান্ত আপত্তিকর, হতে পারে না...”, বললেন Kunal Ghosh





















