LPG : রাত পোহালেই বাড়বে কি রান্নার গ্যাসের দাম? পুজোর আগে ফের পকেটে ছ্যাঁকা?
Gas Cylinder Price Hike : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম যেভাবে বাড়ছে, তাতে আগামী মাসে ১৪.১ কেজির সিলিন্ডার বা ১৯ কেজির বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম বাড়ার আশঙ্কা তৈরি হচ্ছে।

নয়াদিল্লি : মাসের প্রথম দিন রান্নার গ্যাসের নতুন দাম প্রকাশিত হয়। তাহলে কি অক্টোবরে LPG সিলিন্ডারের দাম বাড়বে? পশ্চিম এশিয়ার সংঘাতের আবহে বাড়ছে অপরিশোধিত তেলের দাম। এবার কি তার সরাসরি প্রভাব পড়ে যাবে দেশে LPG সিলিন্ডারের দামে?
১ অক্টোবর ভারতে সিলিন্ডারের দাম সংশোধন করা হতে পারে বলে মনে করছেন অনেকে । আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম যেভাবে বাড়ছে, তাতে আগামী মাসে ১৪.১ কেজির সিলিন্ডার বা ১৯ কেজির বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম বাড়ার আশঙ্কা তৈরি হচ্ছে।
ভারত বিপুল পরিমাণ LPG বিদেশ থেকে আমদানি করে। ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল ও LPG-র দাম বাড়লে দেশের LPG-র আমদানির খরচও বাড়বে। তার ফলে আগামী মাসে LPG দামও বদলাতে পারে। কারণ যখন আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ে, LPG-এর আন্তর্জাতিক দাম বাড়তে পারে । ভারতের আমদানির খরচ বাড়ে। এর ফলে দেশে LPG-র দামে বাড়তি বোঝা তৈরি হয়। PPAC-র দেওয়া তথ্য বলছে, ২০২৫ থেকে ২৬ অর্থবর্ষে ভারত প্রায় ২১.৫০ মিলিয়ন টন LPG আমদানি করেছে। ওই সময়ে দেশের মোট LPG ব্যবহার ছিল প্রায় ৩৩.২ মিলিয়ন টন। ফলে আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামার প্রভাব ভারতের LPG বাজারেও পড়তে পারে।
পশ্চিম এশিয়ায় উত্তুঙ্গ সংঘাতের আবহে তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে এবং তার প্রভাব আন্তর্জাতিক দামে পড়তে পারে, সেই সঙ্গে দেশেও গ্যাসের দামে বদল হতে পারে। সেপ্টেম্বর মাসে বেশ কয়েকটি বড় শহরে ১৯ কেজি LPG সিলিন্ডারের দাম বেড়েছে। সবচেয়ে বেশি দাম বৃদ্ধি হয়েছে কলকাতায়। এখন প্রশ্ন, অক্টোবরে LPG-এর দাম বাড়বে, নাকি সেপ্টেম্বরের দামই অপরিবর্তিত থাকবে? এর উত্তর মিলবে রাত ১২ টায় পর।
Before You Go
BJP - Tolabaji News | "তোলাবাজি সংস্কৃতি হয়ে গিয়েছে, সামাজিক ব্যাধি হয়ে গিয়েছে", রাজু বন্দ্যোপাধ্যায়






















