এক্সপ্লোর

Rahul Gandhi: সাত তাড়াতাড়ি বাতিল হয়েছিল সাংসদ পদ, রাহুলকে ফেরাতেও ততটা সক্রিয় হবেন তো স্পিকার! প্রশ্ন বিরোধীদের

Modi Surname Case: গুজরাত আদালত রাহুলকে দোষী সাব্যস্ত করার পর ২৪ ঘণ্টার মধ্যে রাহুলের সাংসদ পদ বাতিল করা হয়, রাহুলকে ফেরাতে ততটাই সক্রিয় ভূমিকা পালন করবেন তো স্পিকার, প্রশ্ন কংগ্রেসের।

নয়াদিল্লি: মানহানি মামলায় রাহুল গাঁধীর (Rahul Gandhi) জেলে যাওয়ার সাজায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে সাংসদ পদ ফিরে পাওয়ায় আর কোনও বাধা রইল না কংগ্রেস নেতা রাহুল গাঁধীর। কংগ্রেসের তরফে আগেই সেই নিয়ে চিঠি দেওয়া হয়েছে লোকসভার স্পিকার ওম বিড়লাকে। সাংসদ হিসেবের রাহুলের পুনর্বহালের সব কাগজপত্রও মোটামুটি তৈরি বলে জানা গিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত তাতে সই করেননি স্পিকার। তাই সোমবার লোকসভায় রাহুলের প্রত্যাবর্তন ঘটবে কিনা, সেদিকেই তাকিয়ে গোটা দেশ। (Modi Surname Case)

মণিপুর অশান্তি থেকে হরিয়ানার সাম্প্রদায়িক হিংসা, সংসদের বাদল অধিবেশনে লাগাতার মোদি সরকারকে কোণঠাসা করে আসছেন বিরোধীরা। সোমবার রাহুলের পুনর্বহালও তাঁদের ইস্যুর মধ্যে থাকছে। গুজরাত আদালত রাহুলকে দোষী সাব্যস্ত করার পর যে তৎপরতার সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে রাহুলের সাংসদ পদ বাতিল করা হয়, সাত তাড়াতাড়ি বাংলো খালি করার নির্দেশ দিয়ে দেওয়া হয়। তাই রাহুলকে পুনর্বহাল করায় গড়িমসি হলে, কড়া অবস্থান নিতে বদ্ধপরিকর বিরোধী শিবির। 

এ নিয়ে ট্যুইট করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাঁর বক্তব্য, রাহুল গাঁধীর সাজার উপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তার পর ৪৮ ঘণ্টা পার হয়ে গিয়েছে। লোকসভার সচিবালয় দ্রুত সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে, তা কার্যকর করুক। কোন ওরকম বিলম্ব হওয়া অন্যায় এবং তাতে দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশকে অবজ্ঞা করা হয়'।

কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, রাহুলকে সাংসদ হিসেবে পুনর্বহাল করতে ঢিলেমি দেখলে ফের আইনি রাস্তা ধরবে কংগ্রেস। কারণ এর আগে, জানুয়ারি মাসে লাক্ষাদ্বীপের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির সাংসদ পিপি মহম্মদ ফয়জলের ১০ বছরের সাজা হয়। সেবার তাঁরও সাংসদ পদ চলে যায়। সাংসদ হিসেবে সংসদে ফিরতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। সাংসদ পদ ফিরে পেতে প্রায় একমাস লেগে গিয়েছি ফয়জলের। সুপ্রিম কোর্টে শুনানির ঠিক আগে তাঁকে পুনর্বহাল করা হয়।

আরও পড়ুন: Manipur Violence: ঘুমন্ত অবস্থায় গুলি, তার পর তরোয়াল দিয়ে ছিন্নভিন্ন করা হল দেহ, নতুন করে অশান্তি মণিপুরে, পুড়ল ১৫টি বাড়ি

রাহুলের ক্ষেত্রে যাতে তার পুনরাবৃত্তি না হয়, তার জন্য প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন বিরোধীরা। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে, কর্নাটকে গিয়ে নীরব মোদি, ললিত মোদিদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এক আসনে বসান রাহুল। তিনি মোদি সম্প্রদায়কে অপমান করেছেন বেল অপরাধমূলক মানহানি মামলা দায়ের করেন গুজরাতের বিজেপি বিধায়ক, যিনি নিজের পদবী পাল্টে মোদি করেছিলেন। চার বছর পর, সেই মামলায় গুজরাতের আদালত রাহুলকে দোষী সাব্যস্ত করে এবং দু'বছরের সাজা হয়।  জেরে মানহানির মামলা দায়ের হয় বিরুদ্ধে। গত মে মাসে রাহুলের সাংসদ পদ বাতিল হয়। তার জেরে মে মাসে রাহুলের সাংসদ পদ বাতিল হয়। 

সেই থেকে টানাপোড়েন চলছিল। সম্প্রতি শুক্রবার রাহুলের সেই সাজায় স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। মানহানি মামলায় কেন রাহুলকে সর্বোচ্চ সাজা শোনানো হল, গুজরাত আদালত তার কোনও ব্যাখ্যা দেয়নি বলে জানিয়ে দেয় শীর্ষ আদালত। তাই গোটা মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাহুলের সাজায় স্থগিতাদেশ দেওয়া হয়। আদালত জানায়, সাংসদপদ বাতিল হলে শুধুমাত্র সংশ্লিষ্ট ব্য়ক্তির ক্ষতি হয় না, যাঁরা তাঁকে ভোট দিয়ে জিতিয়েছিলেন, তাঁদের উপরও প্রভাব ফেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
West Bengal News Live : তোলাবাজির অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
তোলাবাজির অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget