এক্সপ্লোর

Uttar Pradesh News : সিলড বোতলে জলের বদলে অ্যাসিড ? পান করে গুরুতর অসুস্থ মহিলা

Water Bottle : গয়না বিক্রেতা কাছের একটি দোকান থেকে ঠান্ডা, সিল করা জলের বোতল অর্ডার করেন।

হাপুর (উত্তরপ্রদেশ) : ভয়ঙ্কর ঘটনা। মায়ের সঙ্গে বাড়ির কাছে একটি গয়নার দোকানে গয়না কিনতে গিয়েছিলেন এক মহিলা। সেখানে যাওয়ার পর জল তৃষ্ণা পাওয়ায়, জল চান তিনি। এরপরই ঘটে হাড়হিম করা সেই ঘটনা।

গয়না বিক্রেতা কাছের একটি দোকান থেকে ঠান্ডা, সিল করা জলের বোতল অর্ডার করেন। কিন্তু অভিযোগ, রিয়া নামের ওই মহিলা বোতল থেকে সেই জল পান করতেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। তিনি বমি করতে শুরু করেন। উত্তরপ্রদেশের হাপুরের ঘটনা।  অর্জুন নগরের বাসিন্দা ওই মহিলা । জল পান করে অসুস্থ হয়ে পড়ায় তাঁকে মেরঠের হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে তাঁর অবস্থা সঙ্কটজনক হয়ে ওঠে। 

ওই ঘটনার সি সি টিভি ফুটেজ সামনে এসেছে। তাতে দেখা যাচ্ছে, ওই মহিলা তাঁর মায়ের সঙ্গে দোকানে বসে আছেন। তাঁদের সামনে বসে আছেন গয়না বিক্রেতা। ভিডিও ক্লিপে আরও ধরা পড়েছে, কাউন্টার থেকে বোতল নিয়ে রিয়ার উদ্দেশে তা বাড়িয়ে দিচ্ছেন তাঁর মা। জলে চুমুক দেওয়ার সঙ্গে সঙ্গে তাঁর কষ্ট ধরা পড়ে ভিডিও ফুটেজে। রিয়া ওরকম করতে থাকায় তাঁকে দেখে অবাক হয়ে যান মা এবং গয়না বিক্রেতা। প্রাথমিক তদন্তে খতিয়ে দেখা হচ্ছে কীভাবে বোতলে অ্যাসিড এল এবং এতে কার গাফিলতি ছিল। তদন্তকারীরা সিসিটিভি ফুটেজ ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে পুরো বিষয়টি খতিয়ে দেখছেন। 

ওই মহিলা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় এলাকায় শোরগোল পড়ে গেছে।

এর আগে ২০১৯ সালেও এ ধরনের ভয়ঙ্কর এক ঘটনা ঘটেছিল। সহপাঠিনীর জলের বোতল থেকে পানীয় খেয়ে মারা যায় বেসরকারি স্কুলের পঞ্চম শ্রেণির এক ছাত্রী। পুলিশের প্রাথমিকভাবে অনুমান করেছিল, ওই বোতলে ‘অ্যাসিড-জাতীয়’ পদার্থ ছিল। ঘটনাটি ঘটে উত্তর-পূর্ব দিল্লির হর্ষ বিহার অঞ্চলে। জানা যায়, স্কুলে সহপাঠিনীর জলের বোতল থেকে জল খায় ওই বালিকা। কিছুক্ষণ পর, ক্লাসরুমের মধ্যেই বমি করতে শুরু করে ১১ বছরের মেয়েটি। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা প্রক্রিয়া শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই সে মারা যায়। পুলিশের দাবি ছিল, যে জায়গায় মেয়েটি বমি করেছিল, সেখানে মেঝের রং নষ্ট হয়ে যায়। যা থেকে পুলিশের প্রাথমিক অনুমান ছিল, মেয়েটি ‘অ্যাসিড-জাতীয়’ কিছু খেয়ে ফেলেছিল। 

 

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
Advertisement

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী', অন্নপূর্ণা যোজনা-প্রসঙ্গে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
'পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী', অন্নপূর্ণা যোজনা-প্রসঙ্গে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Weather Alert: রবিবার থেকে বাড়বে ঝড়-বৃষ্টি, ভারী বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা, কবে পর্যন্ত চলবে দুর্যোগ ?
রবিবার থেকে বাড়বে ঝড়-বৃষ্টি, ভারী বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা, কবে পর্যন্ত চলবে দুর্যোগ ?
Kolkata News: 'দলের নামে তোলাবাজি করলে যোগাযোগ করুন', সিন্ডিকেট রুখতে বিজ্ঞাপন দিয়ে বার্তা বিজেপি নেতার
'দলের নামে তোলাবাজি করলে যোগাযোগ করুন', সিন্ডিকেট রুখতে বিজ্ঞাপন দিয়ে বার্তা বিজেপি নেতার
CJP Protest : 'অ্যালার্ম বেল বেজে উঠেছে', সরব ককরোচ জনতা পার্টির মুখপাত্র; BCI চেয়ারম্যানের পদত্যাগের দাবি 'আরও জোরালো'
'অ্যালার্ম বেল বেজে উঠেছে', সরব ককরোচ জনতা পার্টির মুখপাত্র; BCI চেয়ারম্যানের পদত্যাগের দাবি 'আরও জোরালো'
Advertisement

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget