এক্সপ্লোর

Bansdroni Woman Death: বাঁশদ্রোণীতে বাড়ি থেকে উদ্ধার মহিলার দেহ, এলাকায় চাঞ্চল্য

পুলিশ সূত্রে খবর, ডিভোর্স হওয়ার পর ওই মহিলা একজনের সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিলেন। গত দু’বছর ধরে থাকছিলেন একসঙ্গে।


কলকাতা:   বাঁশদ্রোণী থেকে এক মহিলার দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। আজ ভোররাতে ঐন্দ্রিলা ঘোষ নামে ৩৯ বছরের ওই মহিলাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। এরপর এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্‍সকরা।  পুলিশ সূত্রে খবর, ডিভোর্স হওয়ার পর ওই মহিলা একজনের সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিলেন। গত দু’বছর ধরে থাকছিলেন একসঙ্গে।  
ঘর থেকে কোনও সুইসাইড নোট না মিললেও মহিলার মোবাইলে ভয়েস রেকর্ডিং মিলেছে বলে পুলিশ সূত্রে দাবি। তাতে ওই মহিলা তাঁর মৃত্যুর জন্য কাউকে দায়ী না করলেও তিনি যে ডিপ্রেশনে ভুগছিলেন, তা বলে গিয়েছেন।পুলিশের প্রাথমিক অনুমান, মানসিক অবসাদ থেকেই ওই মহিলা আত্মহত্যা করে থাকতে পারেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

উল্লেখ্য, কয়েকদিন আগে  নেতাজিনগরে ফ্ল্যাট থেকে এক তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল।  পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, বিশেষ বান্ধবীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন এবং মানসিক চাপের জেরেই আত্মঘাতী হয়েছেন ওই  তরুণী।মঙ্গলবার গভীর রাতে নেতাজি নগরের একটি ফ্ল্যাট থেকে বছর ২৬-এর পূজা গায়েন নামে এক তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, আদতে পূর্ব বর্ধমানের দেবীপুরের বাসিন্দা এই তরুণী, টালিগঞ্জে সহকারি চলচ্চিত্র পরিচালকের কাজ করতেন।মৃতের পরিবারের আরও দাবি, বেশ কিছুদিন ধরে এক টুম্পা রায় নামে বান্ধবীর সঙ্গে তাঁর বিশেষ সম্পর্ক ছিল। প্রত্যক্ষদর্শী আরও এক তরুণীর দাবি, মঙ্গলবার নেতাজিনগরের এই ফ্ল্যাটে মদ্যপান করছিলেন পূজা গায়েন ও টুম্পা রায়।রাত পৌনে ১২টার সময় হঠাত্ই দুজনের মধ্যে ঝগড়া বেধে যায়। অভিযোগ, তখন বেশ কয়েকটি ঘুমের ওষুধ খেয়ে নেন পূজা গায়েন।প্রত্যক্ষদর্শীর আরও দাবি, কোনওরকমে ওই তরুণীকে সুস্থ করে তোলার পর, তিনি বাকিদের ঘর থেকে বের করে দিয়ে দরজা ভিতর থেকে বন্ধ করে দেন।  এরপর মিনিট পাঁচেক পর থেকে ঘরের ভিতর থেকে আর কোনও সাড়া শব্দ মিলছিল না। পরে দরজা ভেঙে তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। এরপর উদ্ধার করে বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা। মৃতের পরিবারের অভিযোগ, বান্ধবীর অত্যাধিক মানসিক চাপের কারণেই আত্মহত্যা করেছেন এই তরুণী। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে নেতাজিনগর থানার পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হয়েছে মৃতার বিশেষ বান্ধবীকে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
বিহারে উপ নির্বাচনে বিজেপির হারের নেপথ্যে কি Gen Z-র আন্দোলন? বৃহস্পতিবার বৈঠকে মোহন ভাগবত
বিহারে উপ নির্বাচনে বিজেপির হারের নেপথ্যে কি Gen Z-র আন্দোলন? বৃহস্পতিবার বৈঠকে মোহন ভাগবত
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
Tathagato Roy On Saayoni Ghosh:“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget