এক্সপ্লোর

Women on Covid Vaccine : প্রসবের পর কি ভ্যাকসিন নিতে পারেন মহিলারা ?

সন্তান প্রসবের পর যে কোনও সময় করোনার ভ্যাকসিন নিতে পারেন মহিলারা। এমনই জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

নিউ দিল্লি : সন্তান প্রসবের পর যে কোনও সময় করোনার ভ্যাকসিন নিতে পারেন মহিলারা। এমনই জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এমনকী সংক্রমণ-রোধে অন্তঃসত্ত্বাদেরও টিকাকরণের অনুমতি দেওয়ার প্রয়োজন বলে মনে করেন তাঁরা। 

স্তন পান করাচ্ছেন এমন মহিলাদের ভ্যাকসিনেশনের জন্য সম্প্রতি অনুমতি দিয়েছে সরকার। নীতি আয়োগের(স্বাস্থ্য) সদস্য জানিয়েছেন, টিকাকরণের পর বুকের দুধ খাওয়ানোয় কোনও সমস্যা নেই। এমনকী এটা "একঘণ্টার জন্যও" থামানোর প্রয়োজন নেই। 

দিল্লির ইউনিভার্সিটি কলেজ অফ মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড জিটিবি হাসপাতালের কমিউনিটি মেডিসিন বিভাগের অধ্যাপক খান আমির মারুফ জানিয়েছেন, টিকাকরণের পর মায়ের বুকের দুধ খাওয়ায় নবজাতকের কোনও ঝুঁকি নেই। তাই প্রসবের পর টিকাকরণে দেরি করার কোনও প্রয়োজন নেই। 

তাছাড়া ভ্যাকসিনেশনের কথা মাথায় রেখে যে সব মহিলা বুকের দুধ খাওয়াচ্ছেন তাঁদের জন্য নির্দিষ্ট কোনও সতর্কতারও প্রয়োজন নেই। অন্যান্যরা যেসব সতর্কতা নিচ্ছেন তা গ্রহণ করলেই হবে বলে জানান ওই চিকিৎসক।

এমনকী ঋতুচক্রের সময়ও টিকা নেওয়া যেতে পারে বলে জানিয়েছেন ফর্টিস লা ফেমে, রোজওয়াক হসপিটাল ও অ্যাপোলো ক্রেডেল রয়্যালের সিনিয়র কনসালট্যান্ট গায়নেকলজিস্ট ও অবস্টেট্রিসিয়ান লাভলিনা নাদির। তিনি বলেন, কোনও মহিলা প্রথম ডোজ নেওয়ার পর যদি অন্তঃসত্ত্বা হন, তাহলেও তিনি প্রেগনেন্সি কনটিনিউ করুক। অন্তঃসত্ত্বা অবস্থা  SARS-COV-2 সংক্রমণের ঝুঁকি বাড়ায় না। কিন্তু, এক্ষেত্রে সাধারণ মহিলার থেকে ক্লিনিক্যাল কোর্স খারাপ হবে। 

এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে অন্তঃসত্ত্বাদের টিকাকরণের প্রয়োজনীয়তার কথা বলছেন। যদিও সরকারি গাইডলাইনে এখনও অন্তঃসত্ত্বাদের ভ্যাকসিনেশনের কথা বলা হয়নি বলে জানিয়েছেন চিকিৎসক মারুফ। তিনি বলেন, অন্তঃসত্ত্বাদের উপর এখনও কোভিড ভ্যাকসিনের ট্রায়াল হয়নি। কাজেই এক্ষেত্রে সুরক্ষা সংক্রান্ত কোনও তথ্য এখনও নেই। কিন্তু, ভারতের দ্য ফেডারেশন অফ অবস্টেট্রিক অ্যান্ড গাইনেকলজিক্যাল সোসাইটিজ অন্তঃসত্ত্বাদের কোভিড ভ্যাকসিনের জন্য সুপারিশ করেছে। কারণ, সংক্রমিত হওয়ার একটা ঝুঁকি থেকে যায়। তাছাড়া এই অতিমারিতে মৃত্যুর হারও অনেক বেশি।

 

সেরা শিরোনাম

Bhaifota 2026: ভাইরা ফোঁটা নিলেন, শুধু দিদি আর জায়গাটা পাল্টে গেল! পালাবদলের ভাইফোঁটায় যেন আদ্যপান্ত অচেনা ছবি
ভাইরা ফোঁটা নিলেন, শুধু দিদি আর জায়গাটা পাল্টে গেল! পালাবদলের ভাইফোঁটায় যেন আদ্যপান্ত অচেনা ছবি
News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
TMC News: ‘সীতাকে বের করে দিয়েছিলেন রামচন্দ্র, কিসের মর্যাদা পুরুষোত্তম?’, মমতা-তৃণমূল সাংসদের মন্তব্যে বিতর্ক, ‘অর্ধ মূর্খ’ বলে কটাক্ষ বিজেপি-র
‘সীতাকে বের করে দিয়েছিলেন রামচন্দ্র, কিসের মর্যাদা পুরুষোত্তম?’, মমতা-তৃণমূল সাংসদের মন্তব্যে বিতর্ক, ‘অর্ধ মূর্খ’ বলে কটাক্ষ বিজেপি-র
TMC News: প্রয়াত প্রবীণ তৃণমূল নেতা উজ্জ্বল বিশ্বাস, ভাইফোঁটার দিন শেষ নিঃশ্বাস ত্যাগ রাজ্যের প্রাক্তন মন্ত্রীর
প্রয়াত প্রবীণ তৃণমূল নেতা উজ্জ্বল বিশ্বাস, ভাইফোঁটার দিন শেষ নিঃশ্বাস ত্যাগ রাজ্যের প্রাক্তন মন্ত্রীর

ভিডিও

Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Bhaiphonta 2026: ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda
Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget