এক্সপ্লোর

PM Modi : "আজ বিরোধ করবেন যিনি, লম্বা সময় পর্যন্ত মূল্য চোকাতে হবে..", মন্তব্য মোদির, যে বিষয় তুললেন আজ

Modi On Womens Reservation Bill: মহিলা সংরক্ষণ কার্যকর করার বিল লোকসভায় পেশ, কী বললেন আজ প্রধানমন্ত্রী মোদি ?

নয়াদিল্লি: মহিলা সংরক্ষণ কার্যকর করার বিল লোকসভায় পেশ, আলোচনার জন্য লোকসভায় ২৫১-১৮৫ ভোটে গৃহীত হল বিল। মহিলা সংরক্ষণ সংশোধনী বিল এবং আসন পুনর্বিন্যাস বিল-সমেত ৩ বিল পেশ হয়েছে। লোকসভার আসন সংখ্যা বাড়িয়ে সর্বোচ্চ ৮৫০ করতে আসন পুনর্বিন্যাস বিল পেশ। যদিও আসন পুনর্বিন্যাস বিলে তুমুল আপত্তি তুলেছে বিরোধীরা।  এদিন মহিলা সংরক্ষণ বিল নিয়ে প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী মোদি। এদিন তিনি স্পষ্ট বলেন, 'আজ বিরোধ করবেন যিনি, লম্বা সময় পর্যন্ত মূল্য চোকাতে হবে। '

আরও পড়ুন, '২১ এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনাল যাঁদের ছাড়পত্র দেবে, তাঁরা প্রথম দফায় ভোট দিতে পারবেন', বিচারাধীন একাংশের স্বস্তি সুপ্রিম কোর্টের, দ্বিতীয় দফায় যাদের ভোট...

"যারাই বিরোধিতা করেছেন,  দেশের মহিলারা ওদের ক্ষমা করেননি.."

প্রধানমন্ত্রী মোদি বলেছেন, আমাদের দেশে যেদিন থেকে  মহিলা সংরক্ষণ নিয়ে চর্চা হয়েছে, আর তারপর যখন যখন ভোট এসেছে, প্রতিটা ভোটে, মহিলাদের প্রাপ্ত এই অধিকার নিয়ে যারাই বিরোধিতা করেছেন,  দেশের মহিলারা ওদের ক্ষমা করেননি। ..কিন্তু এটাও দেখুন, চব্বিশের ভোটে এরকমটা হয়নি। কেন হয়নি ? এই জন্য হয়নি , কারণ চব্বিশে সকলেই সহমত পোষণ করে পার করেছিল, তাই বিষয়টাই আসেনি। কারও পক্ষেই রাজনৈতিক সুবিধা আসেনি। কারও ক্ষতিও হয়নি। ..কারণ চব্বিশ সালে সকলে একসঙ্গে ছিল। কিছু মানুষ এখানে আছেন, কিছু মানুষ এখানে নেই।.. আমরা যদি সবাই একসঙ্গে যাই, তাহলে ইতিহাস সাক্ষী আছে, এটা দেশের গণতন্ত্রের পক্ষে যাবে।'

"আজ বিরোধ করবেন যিনি, লম্বা সময় পর্যন্ত মূল্য চোকাতে হবে.."

মোদির সংযোজন, 'যাঁরা এর নেপথ্যে রাজনীতি দেখছেন, গত ৩০ বছরে তাঁরা বুঝতে পেরেছে তাঁদের কী হয়েছে। পঞ্চায়েতে সংরক্ষণের বিরোধিতা করা হয়নি, এর কারণ তাঁরা মনে করত আমাদের কোনও ক্ষতি নেই। গত ২৫-৩০ বছরে পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়ে আসা মহিলারা এখন রাজনীতিতে অভিজ্ঞ। তাঁরা আর এখন চুপ করে বসে থাকবে না। আগে মহিলারা ঝাড়ু ও সাফাইয়ের কাজে ব্যস্ত থাকত। এখন তাঁরা বলছে আমাদের নির্বাচনের সঙ্গেও যুক্ত করো। যাঁরা আজ এই সিদ্ধান্তের বিরোধিতা করবে, তাঁদের এর মূল্য চোকাতে হবে। একবার সংসদে ৩৩ শতাংশ মহিলাদের আসতে তো দেওয়া হোক। সবাইকে সঙ্গে নিয়ে চলাই আমার কাজ, আমার ক্ষেত্রে সংবিধান সবার ওপরে।'

 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'আমি উদ্বিগ্ন, জয়শঙ্করজির সঙ্গে যোগাযোগ করব', অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে আর কী বললেন মুখ্যমন্ত্রী
'আমি উদ্বিগ্ন, জয়শঙ্করজির সঙ্গে যোগাযোগ করব', অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে আর কী বললেন মুখ্যমন্ত্রী
Vegetables Price Hike: বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
West Bengal News Live Updates: অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
Bangladesh Unrest: অগ্নিগর্ভ বাংলাদেশ ! একের পর এক এলাকায় সংঘর্ষ, ৫০টি বাড়িতে আগুন
অগ্নিগর্ভ বাংলাদেশ ! একের পর এক এলাকায় সংঘর্ষ, ৫০টি বাড়িতে আগুন

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget