এক্সপ্লোর

Working Hour: দিনে ১০ ঘণ্টা কাজের বিধান এনেছে এই রাজ্য সরকার, ধিক্কার সরকারি-বেসরকারি কর্মীদের

Andhra Pradesh 10 Hour Work Policy: সমাজমাধ্যমে অনেক ব্যবহারকারী স্পষ্টই জানিয়েছেন যে বর্ধিত কাজের সময় কেবলমাত্র ব্যবসার মালিকদেরই উপকার করবে। কর্মীদের বলিদানে লাভবান হবেন মালিকরা।

10-Hour Work Policy: সম্প্রতি অন্ধ্রপ্রদেশ সরকার সরকারি বেসরকারি অফিসে কাজের সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ৯-১০ ঘণ্টা কাজের মেয়াদ করার বিধান দিয়েছে চন্দ্রবাবু নায়ডুর সরকার। আর এই বিধান দেওয়ার পর থেকেই নানা মহলে ধিক্কার, নিন্দা, সমালোচনার ঝড় চলছে সমাজমাধ্যমে। সরকারি-বেসরকারি কর্মীদের একাংশ প্রকাশ্যে ধিক্কার জানিয়েছেন এই বিধানের। টিডিপি প্রধান অন্ধ্রপ্রদেশের এনডিএ সরকার এবার থেকে বেসরকারি সংস্থা ও কারখানাগুলিকে অনুমতি দেবে দিনে ১০ ঘণ্টা করে কর্মীদের কাজ করানোর নিয়মে। এর আগে ৯ ঘণ্টা কাজের বিধান ছিল আর এবারে সেই কাজের সময় আরও ১ ঘণ্টা বাড়িয়ে দেওয়া হল সরকারি অনুমোদনে।

পিটিআই প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, অন্ধ্রপ্রদেশের তথ্য ও জনসংযোগ মন্ত্রী কে পার্থসারথী জানিয়েছেন, কর্মী এবং বিনিয়োগকারীদের স্বার্থ বজায় রেখে শ্রম আইনকে নতুন করে সংশোধন করতে হবে। যদিও সমাজমাধ্যমে বহু কর্মী তাদের ক্ষোভ উগড়ে দিয়েছেন যে কীভাবে এই কাজের সময় বাড়িয়ে দেওয়া আমাদের জন্য স্বার্থরক্ষা করতে পারে ? এমনকী এই কাজের সময় বৃদ্ধির বিধান নিয়ে অন্ধ্রপ্রদেশের ট্রেড ইউনিয়নগুলিও সরব হয়েছে। তুমুল ধিক্কার চলছে এই বিধানকে ঘিরে।

সমাজমাধ্যমে অনেক ব্যবহারকারী স্পষ্টই জানিয়েছেন যে বর্ধিত কাজের সময় কেবলমাত্র ব্যবসার মালিকদেরই উপকার করবে। কর্মীদের বলিদানে লাভবান হবেন মালিকরা। অনেকেই জানিয়েছেন যে এই বিধানের ফলে সমস্ত বেসরকারি সংস্থাই এবার থেকে দিনে ১০ ঘণ্টা কাজকে বাধ্যতামূলক করে দেবে যা ওয়ার্ক লাইফ ব্যালেন্সকে বিঘ্নিত করবে।

এক এক্স হ্যান্ডল ব্যবহারকারী অঙ্কিত লিখেছেন, 'আর্থিক সমৃদ্ধির জন্য ভাল। কিন্তু মানসিক স্বাস্থ্যের কী হবে ? ১০ ঘণ্টা কাজ, ২ ঘণ্টা যাতায়াত, ৮ ঘণ্টা ঘুম, আর বাকি ৪ ঘণ্টার মধ্যে তোমায় সব কিছু করে নিতে হবে'। সুপ্রিয়া নামের এক ব্যবহারকারী এক্স হ্যান্ডলে লেখেন, 'অন্ধ্রপ্রদেশ সরকার কি এবার এটা মনে করছেন যে বেশি সময় কাজ মানে দারুণ প্রোডাক্টিভিটি ? না, এর মানে হল স্পষ্ট ভাষায় শোষণ। বেশি সময় কাজ, আগের মত একই বেতন, খারাপ জীবন। কর্মীদের কি কোনও সম্মান নেই ?'

 

অনেকেই এমন মন্তব্য করেছেন যে এই কাজের সময় বৃদ্ধির ফলে কর্মীদের নিজেদের পরিবারকে দেওয়ার মত সময়ই থাকবে না। অনেকে আবার এও উল্লেখ করেছেন যে বিশ্বের অন্যত্র যেখানে দিনে ৮ ঘণ্টাই কাজের নিয়ম, সেখানে ভারতে এখনই বহু রাজ্যে, বহু শহরে ১০ ঘণ্টা বা তারও বেশি সময় কাজের বিধান রয়েছে।

এই নতুন বিধানের সপক্ষে সরকারের তরফে তথ্য ও জনসংযোগ মন্ত্রী কে পার্থসারথী বলেছেন যে এই নতুন সংশোধিত শ্রম আইনে নাইট শিফটের ক্ষেত্রে মহিলাদেরও বেশি করে যোগদানের বিধান দেওয়া হয়েছে। আগে যেখানে মহিলাদের নাইট শিফটে কাজ করতে দেওয়া হত না, এবার থেকে তারাও নাইট শিফটে কাজ করতে পারবেন। তবে তাদের জন্য যাতায়াতের সুবিধে, অনুমোদন, নিরাপত্তা এবং নজরদারি বজায় থাকবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonam Wangchuk: 'ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে', সোনম ওয়াংচুকের অনশন ভাঙার পরেই ঘোষণা অভিজিৎ দীপকের
'ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে', সোনম ওয়াংচুকের অনশন ভাঙার পরেই ঘোষণা অভিজিৎ দীপকের
Sonam Wangchuk: 'দীর্ঘ আলোচনার পরেই এই সিদ্ধান্ত, সব প্রকাশ্যে আনব', অনশন ভেঙে বার্তা সোনম ওয়াংচুকের
'দীর্ঘ আলোচনার পরেই এই সিদ্ধান্ত, সব প্রকাশ্যে আনব', অনশন ভেঙে বার্তা সোনম ওয়াংচুকের
News Update: NEET প্রশ্নফাঁস, ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির
NEET প্রশ্নফাঁস, ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির
NEET Paper Leak: আজই ক্যাবিনেটে NEET প্রশ্নফাঁস নিয়ে আলোচনা, যত দ্রুত সম্ভব বিল পাশ, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির
আজই ক্যাবিনেটে NEET প্রশ্নফাঁস নিয়ে আলোচনা, যত দ্রুত সম্ভব বিল পাশ, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget