এক্সপ্লোর

এমকিউএম-যোগের অভিযোগে পাক গুপ্তচর এজেন্সির হেপাজতে ভারতের ২ মৌলবী

লাহোর: পাকিস্তানে খোঁজ মিলছে না দিল্লির হজরত নিজামুদ্দিন দরগার যে দুই মৌলবীর, তাঁদের মুত্তাহিদা কউমি মুভমেন্ট (এমকিউএম)-এর সঙ্গে যোগসাজসের অভিযোগে হেফাজতে নিয়েছে পাক গুপ্তচর এজেন্সি। ১৪ মার্চ লাহোরের আল্লামা ইকবাল বিমানবন্দরে করাচিগামী শাহিন এয়ারলাইন্সের বিমান থেকে তাঁদের নামিয়ে দেওয়া হয়। সেখানে গোয়েন্দা সংস্থার লোকজন তাঁদের হেফাজতে নেয়। দুজনকে অজ্ঞাত স্থানে পাঠানো হয়। করাচির মোহাজির সংগঠন এমকিউএমের সঙ্গে যোগাযোগ রয়েছে সন্দেহে জেরা করা হচ্ছে দুজনকে। সূত্রের খবর, অভিযোগ প্রমাণিত না হলে ছেড়ে দেওয়া হবে ওঁদের। করাচিতে গত বছর অনশন অবস্থান ক্যাম্পে পাকিস্তান-বিরোধী মন্তব্যের অভিযোগ ওঠে এমকিউএম নেতা আলতাফ হুসেনের বিরুদ্ধে। হুসেন লন্ডনে স্বেচ্ছা নির্বাসনে রয়েছেন। পাকিস্তানের অভিযোগ, সেখান থেকে দেওয়া তাঁর ভাষণে প্ররোচিত হয়ে এমকিউএম ক্যাডাররা মিডিয়া অফিসে হামলা চালায়।  পাল্টা রাষ্ট্রদ্রোহিতায় অভিযুক্ত করা হয় হুসেনকে। ১৯৪৭-এ দেশভাগের সময় ভারত ছেড়ে পাকিস্তান চলে যাওয়া উর্দুভাষী লোকজন সিন্ধের নানা জায়গায়, মূলত করাচি, হায়দরাবাদ, মীরপুরখাস, সুক্কুরে বসতি গড়েছিলেন। আশির দশকে তাদের সংগঠন এমইউএম সেখানকার রাজনীতিতে দাপুটে শক্তি হয়ে ওঠে। ৮০ বছর বয়সি আসিফ নিজামি হজরত নিজামুদ্দিন আউলিয়া দরগার প্রধান মৌলবী। গত ৮ মার্চ ভাগ্নে নাজিম আলি নিজামিকে নিয়ে তিনি করাচিতে বোনকে দেখতে যান। ১৩ মার্চ লাহোর পৌঁছে দুজনে পাকপাট্টানে সুফি সন্ত বাবা ফরিদ গ্যাং-এর সৌধে যান। ১৪ তারিখ থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না তাঁদের। ভারতের তরফে এ ব্যাপারে সরকারিভাবে অবগত করা হয় পাকিস্তানকে। দুজনের ব্যাপারে আপডেট চেয়ে পাঠানো হয়। তাঁদের নিরাপদে উদ্ধারের দাবি জানায় নয়াদিল্লি। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ট্যুইট করে বলেন, করাচিতে ওঁদের আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করেছি আমরা। মনে হচ্ছে, আত্মীয়স্বজনদের চাপ দিয়ে বলা হচ্ছে, তাঁরা যেন ভারতীয় হাইকমিশনের সঙ্গে কথা না বলেন। আমি লাগাতার আমাদের হাইকমিশনের সঙ্গে যোগাযোগ রাখছি। তবে ওই দুজন কোথায়, সে ব্যাপারে কোনও সরকারি ভাষ্য মেলেনি। যদিও গতকালই পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র নাফিস জাকারিয়া জানান, নিখোঁজ দুই ভারতীয় মৌলবীর উধাও হয়ে যাওয়ায় ব্যাপারে কোনও সূত্রই নেই তাঁদের হাতে। যদিও বিষয়টি নিয়ে তাঁরা সক্রিয় হয়ে খোঁজখবর করছেন, সংশ্লিষ্ট সকলকে বিষয়টি খতিয়ে দেখতে বলেছেন।

সেরা শিরোনাম

PM Modi : নেপালকে বিপুল আর্থিক সহায়তার ঘোষণা ভারতের, 'কয়েক ঘণ্টার আলোচনায়...', প্রধানমন্ত্রী শা-কে নিয়ে মোদি বললেন...
নেপালকে বিপুল আর্থিক সহায়তার ঘোষণা ভারতের, 'কয়েক ঘণ্টার আলোচনায়...', প্রধানমন্ত্রী শা-কে নিয়ে মোদি বললেন...
Balendra Shah on India : 'কঠিন সময়ে সর্বদা সবার আগে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত', প্রশংসায় ভরালেন পড়শি দেশের প্রধানমন্ত্রী
'কঠিন সময়ে সর্বদা সবার আগে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত', প্রশংসায় ভরালেন পড়শি দেশের প্রধানমন্ত্রী
India-Russia Relations: ‘যত দেখি, ততই অবাক হই’, ভারতের বহুত্ববাদের ভূয়সী প্রশংসা করলেন পুতিন
‘যত দেখি, ততই অবাক হই’, ভারতের বহুত্ববাদের ভূয়সী প্রশংসা করলেন পুতিন
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট

ভিডিও

Bharatiya Vidyabhawan | ভারতীয় বিদ্যাভবনের উদ্যোগে আয়োজিত 'উড়ান' | ABP Ananda LIVE
Peerless Inn Hotel: কলকাতার হোটেলে বিদেশি নাগরিকের দেহ উদ্ধার, ২১ নভেম্বর তিলোত্তমা-ভ্রমণে এসেছিলেন
Aparna Sen: অভিনেত্রী, পরিচালকের পর এবার আলোকচিত্রী অপর্ণা সেন, আয়োজিত এক বিশেষ প্রদর্শনী
Rekha Patra: হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র, এখনও ক্রিটিকাল কেয়ারে? কেমন আছেন?
Miss Universe: মিস ইউনিভার্স ২০২৬-এর মঞ্চে নিজের পোশাকে ভারতের সংস্কৃতিকে তুলে ধরলেন কাজিয়া লিজ মেজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget