এক্সপ্লোর

বাংলাদেশে আছড়ে পড়ল ‘রোয়ানু’, মৃত অন্তত ২৪

ঢাকা: এপার বাংলাকে পাশ কাটিয়ে ওপার বাংলায় হানা দিল ঘুর্ণিঝড় ‘রোয়ানু’। এই ঝড়ের তাণ্ডবে বাংলাদেশে এখনও পর্যন্ত অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। আহত শতাধিক। বিভিন্ন জায়গায় ধস নেমেছে। ১০ হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আরও বহু মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। বাংলাদেশের ত্রাণ ও বিপর্যয় মোকাবিলা মন্ত্রী মোফাজ্জাল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বরিশাল ও চট্টগ্রাম উপকূলে প্রথম আঘাত হানে রোয়ানু। তীব্র বেগে হাওয়া বইতে থাকে। সারা দেশেই এই ঘুর্ণিঝড়ের প্রভাব পড়েছে। ঝড়ের ফলে সমুদ্রে জলোচ্ছ্বাস দেখা দিয়েছে। অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে সমুদ্র। ফলে উপকূলবর্তী অঞ্চলে বিপদের আশঙ্কা বেড়েছে। সরকার বিপর্যয় এড়ানোর জন্য সবরকম ব্যবস্থা নিয়েছে। শনিবার সকাল থেকেই বাংলাদেশে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। চট্টগ্রামে ধস নেমে এক নাবালিকা ও তার মায়ের মৃত্যু হয়েছে। ঝড়ের দাপটে ভোলা জেলায় কয়েকশো মাটির বাড়ি ভেঙে পড়েছে। এখানেও এক শিশু ও তার মায়ের মৃত্যু হয়েছে। পটুয়াখালিতেও একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। অন্যান্য জায়গায় আরও অনেকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পটুয়াখালি সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কয়েক হাজার মানুষ জলবন্দি হয়ে পড়েছেন। একটি বাঁধ ভেঙে গিয়েছে। গাছ পড়ে বিভিন্ন জায়গায় রাস্তা আটকে গিয়েছে। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাবতীয় উড়ান বন্ধ করে দেওয়া হয়েছে। রাজধানী ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও শিলেটে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বন্দরগুলিকেও সতর্ক করে দেওয়া হয়েছে।

সেরা শিরোনাম

US News : হোয়াইট হাউসের কাছেই যত্রতত্র চলল গুলি ; যা ঘটে গেল...
হোয়াইট হাউসের কাছেই যত্রতত্র চলল গুলি ; যা ঘটে গেল...
Nepal Accident: এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..
এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Flydubai Flight in Hailstorm: শিলাবৃষ্টির দাপটে অবতরণের সমস্যা, কাঠমান্ডুতে নামতে পারল না Flydubai বিমান, জরুরি ভিত্তিতে লখনউ আনা হল
শিলাবৃষ্টির দাপটে অবতরণের সমস্যা, কাঠমান্ডুতে নামতে পারল না Flydubai বিমান, জরুরি ভিত্তিতে লখনউ আনা হল

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget