এক্সপ্লোর

মেক্সিকোয় ভয়াবহ ভূমিকম্পে মৃত ২১ পড়ুয়া সহ ২৪৮

মেক্সিকো সিটি: শক্তিশালী ভূমিকম্পে মেক্সিকোয় অন্ততপক্ষে ২৫০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের তালিকায় ২১ স্কুলপড়ুয়াও রয়েছে। আহতের সংখ্যা আনুমানিক হাজারের বেশি।

মার্কিন ভূতত্ত্ববিদেরা জানিয়েছেন ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৭.১। মঙ্গলবার রাতের ওই ভূমিকম্পের উৎসস্থল ছিল পিউবা প্রদেশের চিয়াউতলা দি তাপিয়ার সাত কিলোমিটার পশ্চিমে।

ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে তা একাধিক প্রদেশে অনুভূত হয়েছে। দেশের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রধান লুই ফেলিপে পুয়েন্তে জানান, এখনও পর্যন্ত যা খবর, তাতে ২৪৮ জন মারা গিয়েছেন। দেশের বিভিন্ন স্থানে ধ্বংসস্তুপে এখনও অনেকেই আটকে রয়েছেন বলে খবর।

রাজধানী মেক্সিকো সিটি ছাড়াও পুয়েবলা, মোরেলস, মেক্সিকো স্টেট এবং গুয়েরেরোতে বহু মানুষ মারা গিয়েছেন। শহরের মেয়র জানিয়েছেন, ভূমিকম্পের জেরে রাজধানীর ৪৪টি জায়গায় ভেঙে পড়েছে একাধিক বহুতল।

সবচেয়ে করুণ দৃশ্য দেখা গিয়েছে শহরের দক্ষিণ প্রান্তে এনরিকে রেবাসম্যান প্রাথমিক স্কুলে। তিনতলা বাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। ইতিমধ্যেই, ২১ পড়ুয়া ও ৫ শিক্ষকের মৃত্যু হয়েছে। আরও বহু পড়ুয়া ধ্বংসস্তূপের মধ্যে আটকে রয়েছে।

উদ্ধারকার্যে নেমেছে কয়েক শ সেনা, পুলিশ, স্বেচ্ছাসেবক ও ডগ স্কোয়াড। মেক্সিকোর নৌসেনাও উদ্ধারে সহায়তা করছে। স্কুলের ধ্বংসস্তূপ থেকে ১১ জন পড়ুাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

মেক্সিকো সিটি ও সংলগ্ন শহরগুলির বহু ঘরবাড়ি কার্যত গুঁড়িয়ে গিয়েছে। মোরেলেসে ৫৪ জনের প্রাণহানির খবর পাওয়া গিয়েছে। পুয়েবলা রাজ্যে ২৬ জনের মৃত্যু হয়েছে বলে সরকারি সূত্রের খবর।

আতঙ্কিত বহু মানুষ রাস্তায় বেরিয়ে আসেন। কম্পনের পর ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার কাজ শুরু করেছে প্রশাসন। শহরে কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে। ৫০-৬০ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

১৯৮৫ সালে ১৯ সেপ্টেম্বরের দিনই ভয়াবহ ভূমিকম্পে হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন। ৩২ বছর পর সেই স্মৃতি ফিরল মেক্সিকোতে। দুই সপ্তাহ আগেই দেশের দক্ষিণে ভূমিকম্পে ৯০ জনের মৃত্যু হয়েছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nostradamus Predictions: ফের যুদ্ধ ঘনিয়ে আসছে? এবার উত্তর মেরুতে? ২০২৬ নিয়ে ভবিষ্যদ্বাণী একালের ‘নস্ত্রাদামুসে’র
ফের যুদ্ধ ঘনিয়ে আসছে? এবার উত্তর মেরুতে? ২০২৬ নিয়ে ভবিষ্যদ্বাণী একালের ‘নস্ত্রাদামুসে’র
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Abhijeet Dipke : 'আমরা আলাদা', ছাত্র আন্দোলন নিয়ে তসলিমার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বললেন অভিজিৎ
'আমরা আলাদা', ছাত্র আন্দোলন নিয়ে তসলিমার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বললেন অভিজিৎ
Greece Wildflowers: মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল

ভিডিও

NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda
KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget