এক্সপ্লোর

২৬/১১-র মুম্বই জঙ্গি হামলায় বেঁচে যাওয়া শিশু মোসের সঙ্গে ইজরায়েল সফরে দেখা করবেন মোদী, উচ্ছ্বসিত তার পরিবার

জেরুসালেম: ২০০৮ এর মুম্বই সন্ত্রাসবাদী হামলায় বাবা-মাকে হারিয়েছিল ইজরায়েলি শিশু মোসে হোলত্সবার্গ। তখন তার বয়স ছিল মোটে ২। এখন সে ১০ বছরের ছেলে। আগামী সপ্তাহে ইজরায়েল সফরে গিয়ে তার সঙ্গে দেখা করবেন নরেন্দ্র মোদী। তিনি ৫ জুলাই জেরুসালেমে তার পরিবারের সঙ্গে দেখা হওয়ার কথা প্রধানমন্ত্রীর। ভারতের প্রধানমন্ত্রী বিশেষ সৌজন্য হিসাবে দেখা করতে আসছেন শুনে উচ্ছ্বসিত তার পরিবার। মোদী দেখা করবেন মোসের ভারতীয় ধাত্রী সান্ড্রা স্যামুয়েলসের সঙ্গেও। সেদিন রাতে মুম্বই মহানগরীর বুকে বিভিন্ন জায়গার পাশাপাশি নরিম্যান হাউসেও হামলা চালায় পাকিস্তান থেকে আসা লস্কর-ই-তৈবা সন্ত্রাসবাদীরা। সান্ড্রা গোলাগুলির মধ্যেই দুধের শিশুটি ও তার দাদু-ঠাকুমা সিমন রোসেনবার্গ, ইহুডিট রোসেনবার্গকে নিয়ে পালিয়ে যান। মোদী তাঁদের কাছে আসছেন শুনে উত্ফুল্ল সিমনের প্রতিক্রিয়া, নিজের কানকে বিশ্বাস করতে পারিনি, যখন ভারতীয় দূতের ফোনে জানলাম, প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে দেখা করতে চান। তখনই মনে হল, ভারতের মানুষ আমাদের ভোলেননি, আমাদের যন্ত্রনার সমব্যাথী ওরা। মুখে বলে বোঝাতে পারব না, কী যে ভাল লাগছে। সেই দিনটার অপেক্ষায় রয়েছি। কী বলবেন মোদীকে? সিমনের উত্তর, ১৩ বছর বয়স হলে ইহুদী ছেলেদের জন্য বার মিতভাহ নামে যে বিশেষ অনুষ্ঠান করা হয়, আড়াই বছরের মধ্যে নিজের নাতির সেই অনুষ্ঠান তিনি করতে চান মুম্বইয়ে, আর সেখানে আসার অনুরোধ জানাবেন মোদীকে। ইজরায়েলে ভারতীয় বিশেষজ্ঞরা বলছেন, ভারতে ছেলেদের যেমন উপনয়ন হয়, এটাও তেমনই অনুষ্ঠান। সিমনের সংযোজন, মুম্বই আমাদের ঘর, সেখানে আমাদের একটা পরিবার আছে বলে অনুভব হয়। নরিম্যান হাউস বা চাবাড হাউসে ২০০৮-এর ২৬ নভেম্বর রাতে লস্কর বাহিনীর সন্ত্রাসে ৬ জনের সঙ্গে নিহত হয়েছিলেন মোসের বাবা-মা রিভকা ও গ্যাভ্রিয়েল হোলত্সবার্গ। তাঁরা ছিলেন মুম্বইয়ে চাবাডের প্রতিনিধি। মোসে এখন ধর্মীয় স্কুলে যায়। সান্ড্রার সঙ্গে তার এখনও ভাল যোগাযোগ আছে। জেরুসালেমে কর্মরত সান্ড্রা সপ্তাহান্তে তাদের বাড়ি আসেন। মোসের দাদুর কথায়, সান্ড্রাকে দেখলে আজও আনন্দে নেচে ওঠে ও, খেলাধূলা করে ওর সঙ্গে। নিজের জীবন তুচ্ছ করে মোসেকে বাঁচানোয় সান্দ্রাকে ২০১০-এর সেপ্টেম্বর সাম্মানিক নাগরিকত্ব দিয়েছে ইজরায়েল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Strait of Hormuz: হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
Independence Day 2026 : ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
BRICS Summit 2026 : বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...

ভিডিও

Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget