এক্সপ্লোর

৯/১১ জঙ্গি হামলার ১৫তম বর্ষপূর্তি, স্মরণ আমেরিকায়

ওয়াশিংটন, নিউইয়র্ক ও নয়াদিল্লি: শ্রদ্ধা ও শোকের আবহে আমেরিকায় পালিত হচ্ছে ৯/১১ জঙ্গি হামলার ১৫তম বর্ষপূর্তি। বিভিন্ন জায়গায় নিহতদের আত্মার শান্তি কামনা করে চলছে প্রার্থনা, স্মরণসভা। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর। ভয়ঙ্করতম জঙ্গি হামলার সাক্ষী হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। ১৯ আল-কায়দা আত্মঘাতী জঙ্গি ৪টি বিমান অপহরণ করে। দুটি বিমান ভেঙে পড়ে নিউইর্কের বিখ্যাত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে, একটি ওয়াশিংটনের পেন্টাগনে এবং তৃতীয়টি পেনসিলভানিয়াতে। এই হামলায় প্রায় ৩ হাজার মানুষ মারা গিয়েছিলেন। জানা গিয়েছে, রবিবার সকালে (মার্কিন সময় অনুযায়ী) পেন্টাগনে বক্তৃতা দেবেন প্রেসিডেন্ট বারাক ওবামা। সেখানে তিনি এক-মিনিটের নীরবতা পালন করবেন বলে জানানো হয়েছে। অন্যদিকে, হামলায় যাঁরা নিহত হয়েছিলেন, নিউইর্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ধ্বংসস্তূপের জায়গায় তৈরি নতুন বহুতলের সামনে তাঁদের নাম পড়ে শোনানো হবে। এর আগে, ওবামা শনিবার বলেছিলেন, আমাদের মনে সেদিনের দগদগে ঘা আজও তাজা। প্রতিবারের মত এবারও আমরা সেই হারিয়ে যাওয়া আত্মাদের স্মরণ করব। প্রেসিডেন্ট নির্বাচনের জন্য বর্তমানে সরগরম মার্কিন মুলুক। ডোনাল্ড ট্রাম্প ও হিলারি ক্লিন্টনের মধ্যে জোর লড়াইয়ের আবহ রয়েছে। কিন্তু, এদিন সম্ভবত দুই শিবিরকেই পাশে দেখা যাবে নিউইয়র্কের স্মরণসভায়। অন্যদিকে, এদিন নয়াদিল্লিতে ৯/১১ জঙ্গি হামলাকে স্মরণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্যুইটারে মোদী লেখেন, আজকের দিনটায় দুটো পৃথক ছবি মনে ভেসে ওঠে। একদিকে, ২০০১ সালে জঙ্গি হামলার কথা। সেখানে নিহতদের আত্মার শান্তি কামনা করছি। অন্যদিকে, ১৮৯৩ সালে এই দিনেই শিকাগো সম্মেলনে বক্তৃতা রেখে বিশ্বের মন জয় করেছিলেন স্বামী বিবেকানন্দ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gurugram Encounter : হরিয়ানার গুরুগ্রামে এনকাউন্টার, খতম ৪ দুষ্কৃতী
হরিয়ানার গুরুগ্রামে এনকাউন্টার, খতম ৪ দুষ্কৃতী
US Attacks Iran: আমেরিকার হামলায় নিহত আট সেনা-সহ ১৪ , দাবি ইরানের
আমেরিকার হামলায় নিহত আট সেনা-সহ ১৪ , দাবি ইরানের
China Flood Situation: বন্যার জলে ভেসে গেল খামার, লোকালয়ে ঘুরছে ৯০০ সাপ, দংশনে মৃত্যু এক মহিলার, কামড় খেলেন আরও অনেকে
বন্যার জলে ভেসে গেল খামার, লোকালয়ে ঘুরছে ৯০০ সাপ, দংশনে মৃত্যু এক মহিলার, কামড় খেলেন আরও অনেকে
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু

ভিডিও

APC College : সুরেন্দ্রনাথ কলেজের পর এবার APC কলেজের ইউনিয়ন রুমে দেখা গেল ফূর্তির আখড়া !
Prakash Chik Baraik: ‘কিছু না কিছু সমস্যা তো রয়েছেই...’, BJP-তে যোগ দিয়েই তৃণমূলের দুর্নীতি নিয়ে মুখ খুললেন প্রকাশ চিক বরাইক
Sushmita Dev: 'রাজনীতিতে জিরো নলেজ থাকলে খুব ক্ষতিকর', BJP-তে যোগ দিয়ে কাকে আক্রমণ সুস্মিতার?
TMC News: তৃণমূল কংগ্রেসের সব মিলিয়ে ১২টি অ্যাকাউন্ট ফ্রিজ করল বিধাননগর সাইবার পুলিশ |ABP Ananda
TMC News: 'ডিম থেকে বাঁচতে' বিজেপি রাজ্য সভাপতি Samik Bhattacharya-র পা জড়িয়ে কান্না TMC নেতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget