এক্সপ্লোর

Afghanistan: তালিবানের থেকে তিন জেলা দখল আফগানদের, খতম এক জঙ্গি

ইতিমধ্যেই রাজধানী কাবুলসহ আরও অনেক শহরে ছড়িয়ে পড়ে তালিবানদের বিরুদ্ধে বিক্ষোভ।

নয়া দিল্লি: তালিবানরা আফগানিস্তানের দখল নেওয়ার পর থেকে হিংসা, বিক্ষোভ, প্রতিবাদে অশান্ত হয়েছে সে দেশ। ইতিমধ্যেই রাজধানী কাবুলসহ আরও অনেক শহরে ছড়িয়ে পড়ে তালিবানদের বিরুদ্ধে বিক্ষোভ। জানা গিয়েছে এই ঘটনার মধ্যেই তালিবান বিরোধী যোদ্ধারা কয়েকজন জঙ্গিকেও হত্যা করেছে বলে খবর। তালিবান দখলে থাকা তিনটি জেলা উদ্ধার করতেও সক্ষম হয়েছে আফগান বিদ্রোহীরা।

বগলান প্রান্তের বানু, পোল-ই-ইসার আর দেহ-ই-সলাহ জেলায় পিছু হটতে বাধু হয়েছে তালিবান সেনারা। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, দুই পক্ষের তুমুল সংঘর্ষের পর তালিবানরা এলাকা ছাড়তে বাধ্য হয়। প্রতিরোধ বাহিনী তালিবানদের কাছ থেকে আফগানিস্তানের তিনটি জেলা পুনরুদ্ধার করে। 

খায়ৈর মুহম্মদ আন্দরাবির অধীনে জন প্রতিরোধ বাহিনী দাবি করেছে যে তারা তিনটি জেলা, পোল-ই-হেসার, দেহ সালাহ এবং বানু এলাকা তালিবান নিয়ন্ত্রণ থেকে পুনরুদ্ধার করেছে। প্রতিরোধ বাহিনী এখন অন্যান্য জেলার দিকেও অগ্রসর হচ্ছে। তালিবানদের হাত থেকে আফগানিস্তান রক্ষা করতে এগিয়ে চলেছে একাধিক বাহিনী। আফগান সংবাদসংস্থা আসভাকা জানিয়েছে, "বেশ কয়েকজন তালিবান নিহত ও আহত হয়েছে এই ঘটনায়"। 

এদিকে, ৩১ অগাস্ট পর্যন্ত আফগানিস্তানে নতুন সরকার গঠন করার বিষয়ে কোনও সিদ্ধান্তের কথা ঘোষণা করবে না তালিবান। কারণ, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের তেমনই বোঝাপড়া হয়েছে। ৩১ অগাস্টের মধ্যেই আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার সম্পূর্ণ করবে মার্কিন যুক্তরাষ্ট্র। তারপর আফগানিস্তানে নতুন সরকার গঠনের কথা ঘোষণা করতে পারে তালিবান। এমনই জানিয়েছেন এক আধিকারিক।

অন্যদিকে, সময় যত এগোচ্ছে, কাবুল-সহ বিভিন্ন জায়গায় ততই আসল মূর্তি ধারণ করছে তালিবান। ফিরছে মধ্যযুগীয় অত্যাচার। রাস্তায় রাস্তায় চলছে তালিবানি-তাণ্ডব। কালাশনিকভ হাতে রাস্তায় রাস্তায় চলছে তালিবান জঙ্গিদের রুটমার্চ। এক কথায়, জ্বলছে আফগানিস্তান।

 দিনে দিনে ভিড় বাড়ছে কাবুল বিমানবন্দরে। মানুষকে ভয় দেখাতে বিমানবন্দরে গুলি চালায় তালিবান। গুলি করে মার্কিন বাহিনীও। আতঙ্কে ছুটোছুটি করতে শুরু করেন মহিলা ও শিশুরা। এরই মধ্যে এক জার্মান সাংবাদিককে না পেয়ে তাঁর পরিবারের সদস্যকে খুন করেছে তালিবান জঙ্গিরা। যার তীব্র সমালোচনা সরব হয়েছে জার্মান সংবাদ সংস্থা।

সেরা শিরোনাম

US News : হোয়াইট হাউসের কাছেই যত্রতত্র চলল গুলি ; যা ঘটে গেল...
হোয়াইট হাউসের কাছেই যত্রতত্র চলল গুলি ; যা ঘটে গেল...
Nepal Accident: এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..
এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Flydubai Flight in Hailstorm: শিলাবৃষ্টির দাপটে অবতরণের সমস্যা, কাঠমান্ডুতে নামতে পারল না Flydubai বিমান, জরুরি ভিত্তিতে লখনউ আনা হল
শিলাবৃষ্টির দাপটে অবতরণের সমস্যা, কাঠমান্ডুতে নামতে পারল না Flydubai বিমান, জরুরি ভিত্তিতে লখনউ আনা হল

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget