এক্সপ্লোর

Amtrak Train Derails: আমেরিকায় লাইনচ্যুত ট্রেন, মৃত ৩, আহত অন্তত ৫০

ট্রেনটিতে ১৪৭ জন যাত্রী এবং ১৬ জন কর্মী ছিলেন। জপলিন অঞ্চলের কাছে ট্রেনটির ১০টি কামরার মধ্যে সাতটি লাইনচ্যুত হয়ে যায়।

হেলেনা: মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রেন দুর্ঘটনা। উত্তর-মধ্য মন্টানায় লাইনচ্যুত হয়ে গেল আমট্রাক ট্রেন। এই দুর্ঘটনায় অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, এই দুর্ঘটনার তদন্ত করা হবে।  

লিবার্টি কাউন্টির শেরিফের দফতরের এক আধিকারিক জানিয়েছেন, ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পর বহু যাত্রী আটকে পড়েন। বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে মোট কতজন আহত হয়েছেন, সেটা এখনও পর্যন্ত স্পষ্টভাবে বলা যাচ্ছে না। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, সেটা এখনও জানা যায়নি।

আমট্রাকের পক্ষ থেকে জানানো হয়েছে, এম্পায়ার বিল্ডার ট্রেনটি শিকাগো থেকে শিটলে যাচ্ছিল। ট্রেনটিতে ১৪৭ জন যাত্রী এবং ১৬ জন কর্মী ছিলেন। জপলিন অঞ্চলের কাছে ট্রেনটির ১০টি কামরার মধ্যে সাতটি লাইনচ্যুত হয়ে যায়। এই দুর্ঘটনার জেরে কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে এবং কয়েকটি ট্রেনের যাত্রাপথে বদল আনা হয়েছে।

মন্টানার বিপর্যয় মোকাবিলা ও জরুরি পরিষেবা দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, এই দুর্ঘটনায় ৫০ জনেরও বেশি আহত হয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে, রেল লাইনের বাইরে কয়েকটি কামরা পড়ে আছে। তার পাশেই দাঁড়িয়ে আছেন যাত্রীরা। ছড়িয়ে-ছিটিয়ে আছে যাত্রীদের মালপত্র।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হঠাৎ যে এভাবে ট্রেনের কামরাগুলি লাইনচ্যুত হয়ে যাবে, সেটা কেউ ভাবতেই পারেননি। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, সেটা বোঝা যাচ্ছে না। দুর্ঘটনার কিছুক্ষণ পরেই বিপর্যয় মোকাবিলা ও জরুরি পরিষেবা দফতরের কর্মীরা উদ্ধারকার্য শুরু করেন। তবে দুর্ঘটনার জেরে রেল পরিষেবা ব্যাহত হয়েছে।

আমট্রাকের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘এই দুর্ঘটনায় অন্তত তিনজন প্রাণ হারিয়েছেন। বেশ কয়েকজন যাত্রী ও ট্রেনের কর্মী আহত হয়েছেন। আমরা এই ঘটনায় গভীরভাবে দুঃখিত। স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। বাকিদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mojtaba Khamenei Health: মোজতবা খামেনেইয়ের ভিডিও প্রকাশ করল ইরান, স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই
মোজতবা খামেনেইয়ের ভিডিও প্রকাশ করল ইরান, স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই
RSS News: মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও
মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও
Joe Biden Health Updates: অনেকটাই ছড়িয়েছে ক্য়ান্সার, কুরে কুরে খাচ্ছে ভিতর থেকে, সঙ্কটজনক আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন
অনেকটাই ছড়িয়েছে ক্য়ান্সার, কুরে কুরে খাচ্ছে ভিতর থেকে, সঙ্কটজনক আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন
Bangladesh News : বাংলাদেশে ফেরার 'শপথ' হাসিনার, বড় আহ্বান শাসকদল BNP-র সাংসদের
বাংলাদেশে ফেরার 'শপথ' হাসিনার, বড় আহ্বান শাসকদল BNP-র সাংসদের

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget