এক্সপ্লোর
জার্মানিতে সিনেমা হলে হামলা চালানো বন্দুকবাজ নিহত

ফ্রাঙ্কফুর্ট: জার্মানির ভিয়ের্মহেইম শহরের একটি সিনেমা হলে হামলা চালাল মুখোশ পরিহিত এক বন্দুকবাজ। অন্তত ২৫ জন আহত হয়েছেন। তবে সেটা গুলিতে না পুলিশের ছোঁড়া কাঁদানে গ্যাসের শেলে, তা এখনও স্পষ্ট নয়। অসমর্থিত সূত্রে খবর, পুলিশের গুলিতে ওই বন্দুকবাজের মৃত্যু হয়েছে। জার্মান সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল তিনটে নাগাদ সিনেমা হলের মধ্যে ঢুকে পড়ে ওই বন্দুকবাজ। সে গুলি চালাতে শুরু করার পরেই সেখানে থাকা লোকজন ভয়ে ছোটাছুটি শুরু করে দেন। পুলিশ ওই সিনেমা হল ঘিরে ফেলে। কিছুক্ষণ পরেই বন্দুকবাজকে হত্যা করা হয়। পুলিশ অবশ্য এ বিষয়ে মুখ খুলতে চাইছে না। পুলিশের এক মুখপাত্র বলেছেন, কী হয়েছিল এখনও স্পষ্ট নয়।
Before You Go
Gyanesh Kumar Row | "Priyanka Gandhi Vadra-এর যা হয়েছে, তা ঠিক হয়নি...", বললেন Mamata Banerjee
সেরা শিরোনাম
আন্তর্জাতিক
আন্তর্জাতিক
আন্তর্জাতিক
আন্তর্জাতিক





















