এক্সপ্লোর

কাবুলে সংখ্যালঘুদের মিছিলে ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত ৮০

কাবুল: মিছিল চলছিল বিদ্যুতের দাবিতে। আর তখনই বিস্ফোরণ। মুহূর্তে ছড়িয়ে ছিটিয়ে পড়ল একের পর এক দেহ, রক্তে ভেসে গেল আফগানিস্তানের রাজধানী কাবুল। আফগানিস্তানের শিয়া হাজারা সম্প্রদায় দীর্ঘদিন ধরে অত্যাচারিত। বামিয়ান এলাকায় থাকেন এঁরা, মারাত্মকরকম পিছিয়ে থাকা এই এলাকায় বিদ্যুৎ সংযোগ নেই। উল্টে আছে তালিবানের দৌরাত্ম্য। এঁদের দাবি ছিল, বহু মিলিয়ন ডলারের একটি বিদ্যুৎ প্রকল্পের পাওয়ারলাইন তাঁদের এলাকা দিয়ে পাঠাতে হবে, যাতে তাঁরা বিদ্যুতের মুখ দেখেন। ৫০০ কিলোভোল্টের ওই টুটাপ পাওয়ার লাইন মধ্য এশিয়ার তুর্কমেনিস্তান, উজবেকিস্তান ও তাজিকিস্তানের সঙ্গে বিদ্যুতের অভাবে ভুগতে থাকা পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সংযোগ ঘটাবে। ওই লাইন বামিয়ান হয়ে যাওয়ার কথা থাকলেও আফগানিস্তান সরকার তা বামিয়ানের বদলে উত্তর কাবুলের পাহাড়ি সালাং পাশ দিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যুক্তি দেখায়, এর ফলে রাস্তা কম হওয়ায় প্রকল্পের কাজ যেমন দ্রুত হবে, তেমনই বাঁচবে কয়েক মিলিয়ন ডলার। কিন্তু হাজারারা তা মানতে রাজি হননি। বিদ্যুতের দাবিতে কাবুলে এসে তাঁরা বিক্ষোভ দেখাতে থাকেন। আর সেই মিছিলেই ঘটে এই ভয়াবহ বিস্ফোরণ। হতাহতদের নিয়ে যাওয়া হয়েছে কাবুল হাসপাতালে। কারা এই বিস্ফোরণ ঘটাল পরিষ্কার নয়। তবে গরম পড়লেই আফগানিস্তানে তালিবানের দৌরাত্ম্য বাড়ে। তাই মনে করা হচ্ছে, তারাই এই ঘটনায় যুক্ত। বিক্ষোভকারীরা যাতে প্রেসিডেন্টের প্রাসাদের সামনে যেতে না পারেন, তাই প্রশাসন রাতারাতি প্রচুর মালপত্র ফেলে রাস্তা আটকে দিয়েছিল। সে সব সরিয়ে হতাহতদের কাছে পৌঁছতে অ্যাম্বুলেন্সগুলির নাজেহাল অবস্থা হয়।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Strait of Hormuz: হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে

ভিডিও

Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget