এক্সপ্লোর

ভারতীয়দের কাছে জনপ্রিয় ওয়ার্ক ভিসা তুলে দিল অস্ট্রেলিয়া

মেলবোর্ন: দেশে বেকারি ক্রমশ বাড়ছে। তাই চালু থাকা জনপ্রিয় ৪৫৭ ভিসা তুলে দিচ্ছে অস্ট্রেলিয়া। যেসব কাজে দক্ষ লোকের প্রয়োজন, অথচ উপযুক্ত অস্ট্রেলিয় কর্মীর ঘাটতি আছে, সেইসব কাজে এই ভিসা কর্মসূচিতে বিদেশ থেকে চার বছর পর্যন্ত মেয়াদে কর্মী নিতে পারে অস্ট্রেলিয়ার কোম্পানিগুলি। ৯৫ হাজারের বেশি বিদেশি কর্মী এই ভিসা ব্যবহার করেন, যাঁদের অধিকাংশই ভারতীয়। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল বলেছেন, আমরা অভিবাসীদের দেশ বটে, কিন্তু ঘটনা হল, অস্ট্রেলিয়ায় কাজের ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়া উচিত অস্ট্রেলিয় কর্মীদের। তাই যে ৪৫৭ ভিসায় অস্থায়ী ভাবে বিদেশি কর্মীরা আমাদের দেশে কাজ করতে আসেন, তা তুলে দিচ্ছি। যে কাজ অস্ট্রেলিয়ার মানুষের পাওয়ার কথা এবং পাওয়া উচিতও, সেই কাজে ৪৫৭ ভিসা আর চলবে না। দক্ষ কর্মী নেওয়ার ক্ষেত্রে 'অস্ট্রেলিয়রা আগে' নীতি নেওয়া হচ্ছে। টার্নবুল জানিয়েছেন, ৪৫৭ ভিসার পরিবর্তে আসছে নতুন বিধিনিষেধ সহ আরেকটি অস্থায়ী ভিসা প্রোগ্র্যাম, যা তৈরি করা হয়েছে জাতীয় স্বার্থে সবচেয়ে যোগ্য, দক্ষ কর্মী নিয়োগের কথা মাথায় রেখে। এতে ইংরেজিতে আরও বেশি সড়গড় হতে হবে, কাজেও লাগবে আরও বেশি দক্ষতা। টার্নবুল বলেন, গুরুত্বপূর্ণ ক্ষেত্রে মেধা, দক্ষতায় ঘাটতি পূরণেই বিদেশি কর্মীদের অস্ট্রেলিয়ায় নিয়ে আসা হবে, অস্ট্রেলিয়া থেকে লোক নেওয়ায় ঝামেলা আছে, বিদেশি কর্মী নেওয়া তুলনায় সহজ বলে নিয়োগকারী এটা সুনিশ্চিত হবে নতুন ব্যবস্থায়। ৪৫৭ ভিসা নব্বইয়ের দশকে চালু হয়েছিল ব্যবসায়ী, অতি দক্ষ কর্মীদের অস্ট্রেলিয়ায় দ্রুত অভিবাসনের জন্য, কিন্তু পরবর্তীকালে তাতে দরজা খুলে যায় বিভিন্ন ক্ষেত্রের কর্মীদের জন্য। তবে অভিযোগ ওঠে, ওই ভিসায় নিয়োগকারী সংস্থাগুলি  সস্তায় এমন লোকজনকে নিচ্ছে, যাদের প্রয়োজনীয় দক্ষতা নেই। প্রসঙ্গত, সম্প্রতি ভারত সফর করেছেন টার্নবুল। ৬টি চুক্তি করেছেন ভারতের সঙ্গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর কথা হয়েছে জাতীয় সুরক্ষা, সন্ত্রাসবাদ দমন, শিক্ষা সহ নানা ইস্যুতে। তার কয়েকদিনের মধ্যেই ভিসা তুলে দেওয়ার সিদ্ধান্ত।

সেরা শিরোনাম

Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়

ভিডিও

Indranil Sen Arrested:
Uttarakhand News | ফের মাঝ আকাশে বিপদ, উত্তরাখণ্ডে ভেঙে পড়ল হেলিকপ্টার
Rahul Gandhi:
Cyclone Arnab : ঘূর্ণিঝড় 'অর্ণব'-এর ল্যান্ডফলের প্রভাবে বিপর্যস্ত Odisha-র একাংশ | ABP Ananda
Weather Update News : ঘূর্ণিঝড় 'অর্ণব' হতেই ফের নতুন নিম্নচাপ! রাজ্যজুড়ে কাল থেকেই বাড়বে ভারী বৃষ্টি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget