এক্সপ্লোর

মেয়েকে ২ বছর ধরে ধর্ষণ, সাড়ে ২২ বছরের হাজতবাস ‘বিকৃতমনস্ক’ বাবার

সিডনি: নিজের কিশোরী মেয়েকে ধর্ষণ এবং অন্য লোকজনের সঙ্গে যৌন সংসর্গ স্থাপন করতে বাধ্য করার অভিযোগে এক অস্ট্রেলীয় ব্যক্তিকে সাড়ে ২২ বছরের হাজতবাসের সাজা দিল সেখানকার আদালত। খবরে প্রকাশ, ২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যে ওই ব্যক্তি (মেয়ের পরিচয় গোপন রাখার জন্য ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি) ৬১ বার একই অপরাধ করেছে। সেই সময় মেয়ের বয়স ছিল যথাক্রমে ১১ এবং ১৩। সম্প্রতি, পারথে পশ্চিম অস্ট্রেলীয় ডিস্ট্রিক্ট আদালত ৪২ বছরের ওই ব্যক্তি এবং আরও ৬ জনের বিরুদ্ধে রায় দেয়। শুনানি চলাকালীন যে তথ্য উঠে আসে, তা শুনলে আঁতকে উঠতে হবে। জানা গিয়েছে, ৪২ ওই ব্যক্তি শুধু নিজে বারংবার নিজের মেয়েকে ধর্ষণ করেছে তা নয়, বাইরে থেকে ৬ পরপুরুষকে ঘরে নিয়ে এসে মেয়েকে বাধ্য করেছে তাদের সঙ্গে যৌন সংসর্গে যেতে। অন্যরা যখন তার মেয়ের ওপর পাশবিক অত্যাচার চালাত, সেই সময় ওই ব্যক্তি পাশে দাঁড়িয়ে দেখত আর ছবি তুলত। সরকারি কৌঁসুলির মতে, একবার ওরকমই একটি ঘটনাকে পুরো ক্যামেরাবন্দি করে। সেই ভিডিওতে দেখা যায়, মেয়েটি শিকল দিয়ে বিছানায় বাঁধা অবস্থায় পড়ে রয়েছে। তার গলায় কুকুরের গলার পট্টি, তাতে অশ্লীল শব্দ লেখা। ভিডিওতে দেখা যায়, মেয়েটি ছটফট করতে করতে চিৎকার করে বাবাকে আকুল মিনতি করে অত্যাচার বন্ধ করতে বলছে। পরে পুলিশি জেরায় ঘটনার কথা স্বীকার করে ওই ব্যক্তি জানিয়েছিল, ‘যতক্ষণ হত খুব মজা হত’। স্থানীয় বাসিন্দাদের থেকে খবর পেয়ে শিশুদের ওপর যৌন নিপীড়নকারীদের এই গ্যাংকে গত বছর গ্রেফতার করে পুলিশ। সকলের বয়স ৩৫ থেকে ৪৭-এর মধ্যে। মামলার রায় দিতে গিয়ে বিচারক বলেন, এই ঘটনা মেয়েটিকে সারা জীবন তাড়া করে বেড়াবে। ওই ব্যক্তিকে বিকৃত মনস্ক বলেও উল্লেখ করে আদালত। জানা গিয়েছে, বাকিদের মধ্যে একজন আবার স্থানীয় চার্চের যাজক! তাকে গত নভেম্বর মাসে ১০ বছরের সাজা দেয় আদালত।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gurugram Encounter : হরিয়ানার গুরুগ্রামে এনকাউন্টার, খতম ৪ দুষ্কৃতী
হরিয়ানার গুরুগ্রামে এনকাউন্টার, খতম ৪ দুষ্কৃতী
US Attacks Iran: আমেরিকার হামলায় নিহত আট সেনা-সহ ১৪ , দাবি ইরানের
আমেরিকার হামলায় নিহত আট সেনা-সহ ১৪ , দাবি ইরানের
China Flood Situation: বন্যার জলে ভেসে গেল খামার, লোকালয়ে ঘুরছে ৯০০ সাপ, দংশনে মৃত্যু এক মহিলার, কামড় খেলেন আরও অনেকে
বন্যার জলে ভেসে গেল খামার, লোকালয়ে ঘুরছে ৯০০ সাপ, দংশনে মৃত্যু এক মহিলার, কামড় খেলেন আরও অনেকে
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু

ভিডিও

Prakash Chik Baraik: ‘কিছু না কিছু সমস্যা তো রয়েছেই...’, BJP-তে যোগ দিয়েই তৃণমূলের দুর্নীতি নিয়ে মুখ খুললেন প্রকাশ চিক বরাইক
Sushmita Dev: 'রাজনীতিতে জিরো নলেজ থাকলে খুব ক্ষতিকর', BJP-তে যোগ দিয়ে কাকে আক্রমণ সুস্মিতার?
TMC News: তৃণমূল কংগ্রেসের সব মিলিয়ে ১২টি অ্যাকাউন্ট ফ্রিজ করল বিধাননগর সাইবার পুলিশ |ABP Ananda
TMC News: 'ডিম থেকে বাঁচতে' বিজেপি রাজ্য সভাপতি Samik Bhattacharya-র পা জড়িয়ে কান্না TMC নেতার
Baruipur Case: বারুইপুরে প্রভাস মণ্ডলকে এনকাউন্টারের জায়গায় ফরেন্সিক আধিকারিকরা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget