এক্সপ্লোর

বাংলাদেশে আরও জঙ্গি হামলা হতে পারে, আশঙ্কা শেখ হাসিনার

ঢাকা: গুলশনেই শেষ নয়, গোটা বাংলাদেশ হতে পারে জঙ্গিদের টার্গেট। দেশবাসী যদি সতর্ক না হন, এই হামলা বন্ধ করা যাবে না। এই ভাষাতেই নাগরিক সমাজকে সতর্ক করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৩২টি জেলার সরকারি কর্মী, শিক্ষকশিক্ষিকা, ইমাম, নিরাপত্তা সংস্থা ও সমাজকর্মীদের সঙ্গে কথা বলেছেন তিনি। হাসিনা জানান, দেশের নানা জায়গায় হামলা ঘটানোর জন্য ষড়যন্ত্র চলছে। দেশবিদেশ থেকে এ ব্যাপারে তথ্য আসছে তাঁদের কাছে। তাই মানুষের আরও সচেতনতা প্রয়োজন। তাঁর কথায়, গুলশনেই সন্ত্রাস শেষ নয়, আরও জঙ্গিহানা হতে পারে বাংলাদেশে। তাই মানুষকে প্রতিজ্ঞা করতে হবে, বাংলাদেশের মাটিতে জঙ্গিদের কোনওরকম জায়গা দেওয়া হবে না। যা দেশের শান্তি ও নিরাপত্তাকে ধ্বংস করে এমন কিছু কাম্য নয়। ইসলামের বদনাম কোনওমতেই মেনে নেওয়া হবে না। হাসিনা বলেন, বাংলাদেশ যখন উন্নয়নের পথে হাঁটছে, তখন এক শ্রেণির মানুষ চেষ্টা করছে, কীভাবে দেশকে সন্ত্রাসের অন্ধকারে ঠেলে দেওয়া যায়। তাই সন্ত্রাসকে হার মানাতে সকলকে একজোট হতে হবে। রাজনৈতিক দলগুলিকেও এ ব্যাপারে এক জোট হওয়ার অনুরোধ করেন তিনি। বিএনপি- জামাত জোটের নাম করে হাসিনার বক্তব্য, অগণিত নিরপরাধকে যারা অকারণে কুপিয়ে খুন করে, তাদের শুভ বুদ্ধির উদয় হবে, আশা করার কারণ নেই। জঙ্গিদের পাশে নিয়ে একই কাজ চালিয়ে যাবে তারা। তাই একমাত্র উপায়, মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো। তাই ছেলেমেয়েদের মধ্যে জঙ্গি মতবাদ জায়গা পাচ্ছে কিনা, সেদিকে নজর রাখতে সাধারণ মানুষ ও শিক্ষকশিক্ষিকাদের আহ্বান জানিয়েছেন তিনি।    

সেরা শিরোনাম

Earthquake: ম্যানহাটন বিচের কাছে ভূমিকম্প, কম্পন অনুভূত লস এঞ্জেলসেও, রিখটার স্কেলে মাত্রা কত ?
ম্যানহাটন বিচের কাছে ভূমিকম্প, কম্পন অনুভূত লস এঞ্জেলসেও, রিখটার স্কেলে মাত্রা কত ?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Earthquake in Earthquake: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, আবারও কামচাটকা, মাটির নীচে কী চলছে?
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, আবারও কামচাটকা, মাটির নীচে কী চলছে?
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget