এক্সপ্লোর

নাগরিকত্ব সংশোধনী আইনের জের, ‘নিরাপত্তার কারণে’ ভারত সীমান্তে মোবাইল নেটওয়ার্ক বন্ধ করল বাংলাদেশ

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক জানিয়েছেন, বাংলাদেশের ৩২ জেলা ভারত ও মায়ানমার সীমান্তে। সেখানে মোবাইল ফোন পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় অন্তত কোটি মানুষ সমস্যায় পড়েছেন।

ঢাকা: নাগরিকত্ব সংশোধনী আইন পেশ হওয়ার পর ভারত থেকে বহু মানুষের সীমান্তের ওপারে চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় নিরাপত্তার কারণ দেখিয়ে সীমান্তবর্তী অঞ্চলে মোবাইল ফোন পরিষেবা বন্ধ করার নির্দেশ দিল বাংলাদেশ সরকার। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবার এই নির্দেশিকা জারি করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। এরপরেই ভারত সীমান্তে এক কিলোমিটারের মধ্যে মোবাইল ফোন পরিষেবা বন্ধ করে দিয়েছে সংস্থাগুলি। এ বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মহম্মদ জাকির হোসেন খান জানিয়েছেন, ‘সরকারের নির্দেশে আমরা মোবাইল ফোন সংস্থাগুলিকে ভারত সীমান্তে পরিষেবা বন্ধ রাখতে বলেছি। বাংলাদেশের সব মোবাইল ফোন সংস্থার কাছেই এই নির্দেশিকা পাঠানো হয়েছে। দেশের নিরাপত্তা এবং বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত ভারত সীমান্তে নেটওয়ার্ক বন্ধ থাকবে।’ বাংলাদেশের মোবাইল টেলিকম অপারেটর্স অ্যাসোসিয়েশনের সচিব অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এস এম ফারহাদ জানিয়েছেন, ‘বাংলাদেশের মোবাইল নেটওয়ার্ক সংস্থাগুলি সরকারের নির্দেশ মানতে বাধ্য। সীমান্ত অঞ্চলে পরিষেবা বন্ধ করার বিষয়ে সরকারের নির্দেশ পালন করা হয়েছে। এই নির্দেশের ফলে সীমান্ত অঞ্চলের মানুষ সমস্যায় পড়েছেন। বহু মানুষ ভয়েস কল, ইন্টারনেট, এসএমএস সহ অন্যান্য পরিষেবা পাচ্ছেন না।’ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক জানিয়েছেন, বাংলাদেশের ৩২ জেলা ভারত ও মায়ানমার সীমান্তে। সেখানে মোবাইল ফোন পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় অন্তত কোটি মানুষ সমস্যায় পড়েছেন। বাংলাদেশ সরকারের আশঙ্কা, নাগরিকত্ব সংশোধনী আইন জারি হওয়ার পর ভারত থেকে অনেক মুসলিমই বাংলাদেশে চলে যেতে পারেন। সেই কারণেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। যদিও বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রকের এক উচ্চপদস্থ আধিকারিক এই খবর অস্বীকার করেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Abhijeet on Devendra : 'উনি সত্যিকারের নায়ক, ওঁর সাহসকে স্যালুট', ছাত্রনেতা দেবেন্দ্রর পাশে অভিজিৎ, গর্জে উঠলেন পুলিশের বিরুদ্ধে
'উনি সত্যিকারের নায়ক, ওঁর সাহসকে স্যালুট', ছাত্রনেতা দেবেন্দ্রর পাশে অভিজিৎ, গর্জে উঠলেন পুলিশের বিরুদ্ধে
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Earthquake: তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget