এক্সপ্লোর

বাংলাদেশের অভিজাত শিক্ষাপ্রতিষ্ঠানগুলির রন্ধ্রে রন্ধ্রে ঘাঁটি গেড়েছে সন্ত্রাসবাদ, স্তম্ভিত গোয়েন্দারা

ঢাকা: বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াই শুধু নয়, পড়াশোনা ইংরেজি মাধ্যমে। অর্থাৎ, গোঁড়া মাদ্রাসা শিক্ষা কেশাগ্র স্পর্শ করতে পারেনি এদের। তা সত্ত্বেও, ঝরঝরে ইংরেজিতে কথা বলা, বড় ঘরের তথাকথিত আলোকপ্রাপ্ত এই সব ছেলেমেয়েরা কী করে আকৃষ্ট হয়ে পড়ছে ইসলামি জঙ্গিবাদের অন্ধকার জগতে? এই প্রশ্নই এখন ভাবাচ্ছে বাংলাদেশি গোয়েন্দাদের। বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা প্রাক্তন মেজর জেনারেল আবদুর রশিদ জানিয়েছেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলি ইসলামি জঙ্গিদের আখড়া হয়ে দাঁড়িয়েছে। শিক্ষক নিয়োগের সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আরও সচেতন হতে হবে। কর্তৃপক্ষের অবহেলার জন্যই কট্টরবাদ এভাবে বিশ্ববিদ্যালয়গুলোয় ডালপালা ছড়াতে পেরেছে বলে মনে করছেন তিনি। সংবাদমাধ্যম জানাচ্ছে, ৯টি বিশ্ববিদ্যালয়ের অন্তত ৩৩জন পড়ুয়ার সন্ত্রাসবাদী কার্যকলাপে সক্রিয় যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে। ক্যাম্পাস থেকেই চলছে জঙ্গি কার্যকলাপ। বেশ কয়েকজন ছাত্রছাত্রী নিষিদ্ধ ইসলামি জঙ্গি গোষ্ঠী ‘হিজবুত তাহরির’-এর সক্রিয় সদস্য। এদের মধ্যে ১১জনই অভিজাত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে। বাকিদের ৬জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ৩জন রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ২জন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। একজন আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নাম মহিউদ্দিন আহমেদ। ‘হিজবুত তাহরির’ জঙ্গি গোষ্ঠীর রিং লিডার হিসেবে একে চিহ্নিত করেছে পুলিশ। সন্ত্রাসবাদী কার্যকলাপে যোগসাজসের প্রমাণ মেলায় এর চাকরি যায়। তারপরেই প্রকাশ্যে আসে আর একটি তথ্য। পরীক্ষায় ভাল নম্বরের টোপ দিয়ে শিক্ষকরা পড়ুয়াদের সন্ত্রাসবাদী কার্যকলাপে যোগ দিতে চাপ দিচ্ছেন। বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে তলে তলে চলছে এ সব কাজকর্ম। এর আগে ২০১৫-তেও দারুল বিশ্ববিদ্যালয় ও আর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২ পড়ুয়াকে জঙ্গিদের সঙ্গে যোগসাজসের অভিযোগে আটক করে পুলিশ। বিশ্ববিদ্যালয়গুলির ঢিলেঢালা আচরণও সাহস জোগাচ্ছে জঙ্গিদের। লাইব্রেরি থেকে জঙ্গি কার্যকলাপ সংক্রান্ত কাগজপত্র মেলার পরেও এ সব রুখতে কোনও ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ২০১৩-র ১৫ ফেব্রুয়ারি ব্লগার রাজীব হায়দারকে কুপিয়ে খুনের ঘটনায় গ্রেফতার করা হয় ২ ছাত্রকে। অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকি খুনে গ্রেফতার হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ পড়ুয়া। অর্থাৎ, জঙ্গি কার্যকলাপ আর শুধু লিফলেটেই সীমাবদ্ধ নেই, তা চপার হাতে খুনিও করে তুলছে সদ্য যুবকদের।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Sajeeb Wazed Joy : 'আরও একটা পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ, এখনই থামানো না গেলে বিপদ', সতর্কবার্তা হাসিনা-পুত্রের
'আরও একটা পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ, এখনই থামানো না গেলে বিপদ', সতর্কবার্তা হাসিনা-পুত্রের
Sheikh Hasina : 'পর্দার আড়াল থেকে নির্দেশ', ছাত্র আন্দোলনে 'মাস্টারমাইন্ড'-এর কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ শেখ হাসিনার
'পর্দার আড়াল থেকে নির্দেশ', ছাত্র আন্দোলনে 'মাস্টারমাইন্ড'-এর কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ শেখ হাসিনার

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget