এক্সপ্লোর

ভারতীয় সিনেমায় নিষেধাজ্ঞায় ক্ষতি পাকিস্তানের হল মালিকদেরই, বাড়বে পাইরেসিও, বলছেন পাক বিশেষজ্ঞরাই

করাচি: পাকিস্তানে বলিউড সিনেমার ওপর নিষেধাজ্ঞা জারি হওয়ায় ক্ষতি হবে সেখানকার হল মালিকদেরই। বাড়বে পাইরেসিও। এমনই আশঙ্কা পাক সিনেমা ইন্ডাস্ট্রির অন্দরমহলের। প্রসঙ্গত, গত সপ্তাহেই পাকিস্তানি সিনেমা হলের মালিকরা ঘোষণা করেন, সেখানকার হলগুলিতে দেখানো হবে না ভারতীয় সিনেমা। উরি সেক্টরে ভারতীয় সেনাদের ওপর জঙ্গি হামলার পরই সমস্ত পাকিস্তানি শিল্পীকে দেশ ছেড়ে চলে যাওয়ার হুঁশিয়ারি দেয় মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। এরপরই পাকিস্তানেও নিষিদ্ধ করা হয় ভারতীয় সিনেমা দেখানো। পাকিস্তানের একটি প্রথম সারির সংবাদপত্র ডন-এ প্রকাশিত খবর অনুযায়ী, সেখানকার স্থানীয় হল মালিকরাই বলছেন, এই নিষেধাজ্ঞায় মার খাবে ভারত-পাকিস্তান দুদেশের বাণিজ্যই। চোরা পথে ভারতীয় সিনেমা এলে ক্ষতি্ তাঁদেরই। লাহৌরে সুপার সিনেমার জেনারেল ম্যানেজার খোরেম গুল্তাসাব বলেন, শুধুমাত্র বলিউড ছবি থেকেই তাঁদের ৫০-৬০ শতাংশ রাজস্ব আসে। তিনি আরও বলেন, ভারতেরও ভুলো গেলে চলবে না, ভারতীয় ছবির তৃতীয় বৃহত্তম ব্যবসা হয় পাকিস্তান থেকেই। তাই তাঁদেরও পাক শিল্পীদের বয়কটের আগে ভেবে দেখা উচিত। তিনি আরও বলেন, শুধুমাত্র পাকিস্তানি সিনেমা নিয়ে পাক ইন্ডাস্ট্রির টিকে থাকা মুশকিল। গোটা বছরের হিসেব করে গুল্তাসাব বলেন, ৫২ সপ্তাহে এক বছর। এক একটি সিনেমা ১ সপ্তাহের বেশি চলে না। ব্লকবাস্টার হলে মেয়াদ ২ সপ্তাহ। গতবছর মোট ১৫ টি পাক সিনেমা মুক্তি পেয়েছিল। এই বছর এখনও অবধি মুক্তি পেয়েছে ৬ টি। সেগুলির মধ্যে ৩ টি ভালো চলেছে। বাকি ৩ টি ফ্লপ।এরফলে ৪০-৪২ সপ্তাহ সিনেমা হল গুলি ফাঁকাই থাকছে। সেই সপ্তাহগুলিতে কী করা হবে? তবে তিনি আশাবাদী, খুব শীঘ্রই তুলে নেওয়া হবে এই নিষেধাজ্ঞা। পাকিস্তান, ভারত প্রতিবেশী দেশ। চিরদিনই তা-ই থাকবে। অন্যত্র তাদের যাওয়ারও জায়গা নেই। যদি তারা ভালো বন্ধু হতে না-ও পারে, তাদের কীভাবে সহাবস্থান করতে হয়, শিখে নিতে হবে। এই একই বক্তব্য করাচির অট্রিয়াম সিনেমার মালিক নাদিম ম্যান্ডভিওয়ালা।বলেন, এতে পাইরেসিরই জয় হবে।

সেরা শিরোনাম

Viral Video: পায়ের উপর পা তুলে আয়েশ, সদ্যোজাত শিশুর ভিডিও ভাইরাল, ‘বেবি কিং’ বলছেন নেটিজেনরা
পায়ের উপর পা তুলে আয়েশ, সদ্যোজাত শিশুর ভিডিও ভাইরাল, ‘বেবি কিং’ বলছেন নেটিজেনরা
Kamchatka Earthquake: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
School Roof Collapse : হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
Crime News: নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget