এক্সপ্লোর

ফাঁসি হল বাংলাদেশের ৭১-এর যুদ্ধাপরাধী জামাত নেতার

ঢাকা: মৃত্যুদণ্ড কার্যকর হল বাংলাদেশের মৌলবাদী সংগঠন জামাত-ই-ইসলামির নেতা মির কাসেম আলির। ১৯৭১-এ পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী যুদ্ধাপরাধের দায়ে সর্বোচ্চ আদালত ফাঁসির সাজা দেয় আলিকে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, বাংলাদেশের সময় রাত ১০.৩৫-এ কাশিমপুর সেন্ট্রাল জেলে ফাঁসি হয় তার। গত মঙ্গলবার কাসেমের ফাঁসির সাজা মুকুবের আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। এর পর নিজের দোষ কবুল করে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার সুযোগটুকুই ছিল কাসেম আলির। কিন্তু শুক্রবার সে জানিয়ে দেয় প্রাণভিক্ষার আবেদন করবে না। তার পরই সরকার ও প্রশাসনিক স্তরে শুরু হয়ে যায় প্রাণদণ্ড কার্যকর করার প্রস্তুতি। মির কাসেম আলির বাহিনী দিনের পর দিন অমানুষিক নির্যাতন করে খুন করেছে অজস্র মুক্তিযোদ্ধা ও সংখ্যালঘুকে। সরকারি হুকুমনামা আজ দুপুরেই পৌঁছে যায় জেলে। সন্ধের পরই জেলা ম্যাজিস্ট্রেট, আইজি প্রিজন এবং সিভিল সার্জেন কাশিমপুর জেলে আসেন। বিকেলে মির কাসেমকে দেখা করতে দেওয়া হয় তার আত্মীয়স্বজনের সঙ্গে। প্রসঙ্গত, চার মাস আগেই ফাঁসির সাজা কার্যকর হয়েছিল জামাত-ই-ইসলামির প্রধান মতিউর রহমান নিজামির। কাসেম আলিকে নিয়ে এখনও অবধি মুক্তিযুদ্ধের সময় যুদ্ধাপরাধের দায়ে ৬ অপরাধীর ফাঁসি হল। ফাঁসি হওয়ার পরেই ঢাকা, চট্টগ্রাম-সহ দেশের বিভিন্ন জায়গায় আনন্দ মিছিল বেরোয়।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Cockroach Awami Party : ভারতের পর এবার পাকিস্তানে ‘ককরোচ আওয়ামি পার্টি’ ! সিস্টেমের বিরুদ্ধে প্রতিবাদ, না পিছনে... 
ভারতের পর এবার পাকিস্তানে ‘ককরোচ আওয়ামি পার্টি’ ! সিস্টেমের বিরুদ্ধে প্রতিবাদ, না পিছনে... 
US-Iran War News: ইরানের বিরুদ্ধে যুদ্ধে ২ লক্ষ ৮০ হাজার কোটি খরচ আমেরিকার, খোয়া গিয়েছে ৪২টি যুদ্ধবিমান, হেলিকপ্টার
ইরানের বিরুদ্ধে যুদ্ধে ২ লক্ষ ৮০ হাজার কোটি খরচ আমেরিকার, খোয়া গিয়েছে ৪২টি যুদ্ধবিমান, হেলিকপ্টার
Narendra Modi: মেলোনির সঙ্গে রোম-দর্শন মোদির, বন্ধুকে উপহার দিলেন ‘মেলোডি’ চকোলেট, ভিডিও ভাইরাল
মেলোনির সঙ্গে রোম-দর্শন মোদির, বন্ধুকে উপহার দিলেন ‘মেলোডি’ চকোলেট, ভিডিও ভাইরাল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Embed widget