এক্সপ্লোর

লন্ডনে হামলাকারীর সঙ্গে টেবিল টেনিস খেলতেন এই ব্যারাকপুরের ছেলে

কলকাতা: লন্ডন ব্রিজ জঙ্গি হামলায় যুক্ত খুরাম শাহজাদ বাটের সঙ্গে টেবিল টেনিস খেলতেন তিনি। সঙ্গত কারণেই নিজের পরিচয় গোপন রাখতে চাওয়া এই যুবক আদতে ব্যারাকপুরের বাসিন্দা, চাকরি করেন লন্ডনের একটি তথ্যপ্রযুক্তি কোম্পানিতে। লন্ডন ব্রিজে হামলা চালানো তিন জঙ্গির অন্যতম খুরম শাহজাদের পুলিশের গুলিতে মৃত্যু হয়। ওই হামলায় জড়িত অভিযোগে পূর্ব লন্ডনের বার্কিংয়ের একটি অ্যাপার্টমেন্ট ব্লক থেকে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। ব্যারাকপুরের ছেলেটিও ওই অ্যাপার্টমেন্টের বাসিন্দা। তিনি জানিয়েছেন, খুরম শাহজাদের সঙ্গে বারদুয়েক টেবিল টেনিস খেলেছেন তিনি। তিনি জানিয়েছেন, খুরমের বাবা পাকিস্তানি, মা সোমালীয়। স্ত্রী ছাড়াও সংসারে ছিল ৭ বছরের বড় ছেলে ও একটি সদ্যজাত। একটু বেঁটেখাটো খুরমের লম্বা দাড়ি ছিল, মাথায় সব সময় পরত ফেজ। তার ট্রাউজার গোড়ালি ছুঁয়ে যেত। স্থানীয় মানুষ বলতেন, ও খুব ধার্মিক প্রকৃতির। কীভাবে একজন সাধারণ সংসারী মানুষ এ কাজ করতে পারেন, তা ভেবে কুলকিনারা পাচ্ছেন না তিনি। বাঙালি এই ভদ্রলোকের স্ত্রী অফিসের কাজে আমেরিকায় গিয়েছেন। তাঁদের অ্যাপার্টমেন্ট ব্লক থেকেই যে লন্ডন সন্ত্রাসে জড়িত সন্দেহে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে, সে ব্যাপারে তাঁ সম্ভবত কোনও ধারণা নেই। তবে কথা হয়েছে ব্যারাকপুরে বাবা মায়ের সঙ্গে। অন্য বাড়ি পেলেই এই অ্যাপার্টমেন্ট ছাড়ার নির্দেশ দিয়েছেন তাঁরা।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US-Iran War: US-Iran War: ইরানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে মুখ খুললেন মোদি, বললেন, 'সঙ্কটের মধ্যে...'
ইরানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে মুখ খুললেন মোদি, বললেন, 'সঙ্কটের মধ্যে...'
US-Iran War: ‘ভারতের অতিথি হয়ে গিয়েছিল, ফল ভুগতে হবে’, ভারত মহাসাগরে জাহাজে হামলা নিয়ে আমেরিকাকে কড়া বার্তা ইরানের
‘ভারতের অতিথি হয়ে গিয়েছিল, ফল ভুগতে হবে’, ভারত মহাসাগরে জাহাজে হামলা নিয়ে আমেরিকাকে কড়া বার্তা ইরানের
US-Iran War: ‘ইরান থেকে ড্রোন ছোড়া হয়নি’, বলছে ব্রিটেন, তাহলে সাইপ্রাসে হামলা চালাল কে? বৃহত্তর ষড়যন্ত্রের তত্ত্ব
‘ইরান থেকে ড্রোন ছোড়া হয়নি’, বলছে ব্রিটেন, তাহলে সাইপ্রাসে হামলা চালাল কে? বৃহত্তর ষড়যন্ত্রের তত্ত্ব
Minuteman 3 Nuclear Missile: পরমাণু-ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল আমেরিকা, হিরোশিমার চেয়েও বেশি শক্তিশালী, দিন ঘনিয়ে আসার বার্তা ইরানকে?
পরমাণু-ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল আমেরিকা, হিরোশিমার চেয়েও বেশি শক্তিশালী, দিন ঘনিয়ে আসার বার্তা ইরানকে?

ভিডিও

Chok Bhanga 6ta | ভোট উৎসবের আগে কলকাতায় বাহিনীর রুট মার্চ, অন্য়দিকে পশ্চিম এশিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ
Chhok Bhanga 6Ta: পঞ্চম দিনেও রক্তক্ষয়ী সংঘর্ষে জ্বলছে পশ্চিম এশিয়া। হামলা-পাল্টা হামলা
Chhok Bhanga 6Ta : 'অপরিকল্পিতভাবে বিজেপি কর্মীদের ওপর হামলা চালাচ্ছে তৃণমূল', আক্রমণ শমীকের
Basant Utsav | বাঘাযতীন মিলন সঙ্ঘে বসন্ত উৎসব, বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিল কচিকাচারা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২.৩.২৬) পর্ব ২: বিজেপির 'পরিবর্তন যাত্রা'র সূচনা করে তীব্র আক্রমণ অমিত শাহের

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran War: ‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
Mossad News: ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
Minuteman 3 Nuclear Missile: পরমাণু-ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল আমেরিকা, হিরোশিমার চেয়েও বেশি শক্তিশালী, দিন ঘনিয়ে আসার বার্তা ইরানকে?
পরমাণু-ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল আমেরিকা, হিরোশিমার চেয়েও বেশি শক্তিশালী, দিন ঘনিয়ে আসার বার্তা ইরানকে?
Iran Israel War : ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, ১০ মাসে সর্বনিম্ন সেনসেক্স, রক্তক্ষরণ দালাল স্ট্রিটে
ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, ১০ মাসে সর্বনিম্ন সেনসেক্স, রক্তক্ষরণ দালাল স্ট্রিটে
AI War Videos : AI-জেনারেটেড যুদ্ধের ভিডিওতে রাশ টানছে এক্স, নিয়ম ভাঙলে বন্ধ হবে আয়
AI-জেনারেটেড যুদ্ধের ভিডিওতে রাশ টানছে এক্স, নিয়ম ভাঙলে বন্ধ হবে আয়
Sukanya Samriddhi Yojna : কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত হবে, মাসে ১,০০০ টাকা করে দিয়ে পান ৫.৫ লক্ষ টাকা !
কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত হবে, মাসে ১,০০০ টাকা করে দিয়ে পান ৫.৫ লক্ষ টাকা !
Stock Market Crash : মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ২ দিনে ভারতের শেয়ার বাজার থেকে উধাও ৯.৭ লক্ষ কোটি টাকা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ২ দিনে ভারতের শেয়ার বাজার থেকে উধাও ৯.৭ লক্ষ কোটি টাকা
Defence Stock Alert : রক্তাক্ত শেয়ার বাজারে দুরন্ত গতি এই প্রতিরক্ষা স্টকগুলিতে, শিরোনামে তেজাস, পারাস, জেন টেক
রক্তাক্ত শেয়ার বাজারে দুরন্ত গতি এই প্রতিরক্ষা স্টকগুলিতে, শিরোনামে তেজাস, পারাস, জেন টেক
Embed widget