এক্সপ্লোর

ভারতের সঙ্গে সম্পর্কে বাধা সীমান্ত সহ কিছু ‘নতুন সমস্যাও’: চিন

বেজিং: সীমান্ত সমস্যা তো ছিলই, এখন ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছে আরও কিছু ‘নতুন সমস্যাও’। এদিন চিনা বিদেশ মন্ত্রকের সহকারী মন্ত্রী লি হুইলাই বলেন, দুই প্রতিবেশী রাষ্ট্রের কিছু সমস্যা ইতিহাসের পাতায় যেমন ঠাঁই পেয়েছে, তেমনই কিছু নতুন সমস্যাও সৃষ্টি হয়েছে। যা দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে প্রভাব ফেলছে। কী রাস্তায় এই সমস্যার সমাধান খোঁজা যায়, উভয় দেশের কাছেই এখন সেটা প্রধান চ্যালেঞ্জ। তবে, কী সেই ‘নতুন সমস্যা’, সেই নিয়ে চিনা মন্ত্রী মুখ না খুললেও ভারত-চিন সম্পর্কের গত কয়েক দিনের ঘটনাবলির প্রেক্ষিতে এটা সহজেই অনুমেয় যে ঘুরিয়ে এনএসজি-বিতর্ককে এভাবেই উত্থাপন করেছেন তিনি। তিনি যোগ করেন, দুই দেশই যোগাযোগ ও আলোচনা বৃদ্ধিতে সহমত পোষণ করেছে। বন্ধুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে সকল সমস্যার সুষ্ঠু, উভয়ের কাছে গ্রহণযোগ্য সমাধান খোঁজার চেষ্টা চালানো হবে। পাশাপাশি, দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তার জন্য সমস্যাগুলিকে নিয়ণ্ত্রণ করার প্রয়াস করা হবে। সম্প্রতি পাঁচদিনের চিন সফরে গিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। শুক্রবারই তিনি জানান, ভারত ও চিনের মধ্যে সীমান্ত-সমস্যা দ্বিপাক্ষিক বাণিজ্যের ওপর তেমন কোনও প্রভাব ফেলবে না। তিনি জোর দেন, ভারত ও চিনের মধ্যে বাণিজ্য ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিল মাসে সীমান্ত সমস্যার সমাধানে বৈঠক করেছিল দুই দেশ। চিনের দাবি, অরুণাচল প্রদেশ লাগোয়া ২ হাজার কিলোমিটার বিস্তৃত সীমান্ত অঞ্চলে সমস্যা রয়েছে। এই অঞ্চলটিকে তিব্বতের অংশ বলে দাবি জানিয়ে আসছে বেজিং। ভারতের পাল্টা দাবি, অকসাই চিন সমেত গোটা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল (এলএসি) জুড়েই সমস্যা রয়েছে। পাক-মদতপুষ্ট জয়েশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারকে নিষিদ্ধ করার জন্য রাষ্ট্রসংঘের কাছে পেশ করা ভারতের দাবিকে চিনের রুখে দেওয়া নিয়ে লি-কে প্রশ্ন করা হলে, তিনি এই প্রসঙ্গে সরাসরি জবাব এড়িয়ে যান। আবার, এনএসজি-তে ভারতের অন্তর্ভুক্তির বিষয়ে চিনের বিরোধিতা প্রসঙ্গে তিনি জানান, এটা ভারত বলে নয়। নন-এনপিটি যে কোনও রাষ্ট্রের জন্য চিন এই একই অবস্থান নেবে। বেজিংয়ের দাবি, তাদের অবস্থানকে সমর্থন করেছিল আরও অনেক দেশ।    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nostradamus Predictions: ফের যুদ্ধ ঘনিয়ে আসছে? এবার উত্তর মেরুতে? ২০২৬ নিয়ে ভবিষ্যদ্বাণী একালের ‘নস্ত্রাদামুসে’র
ফের যুদ্ধ ঘনিয়ে আসছে? এবার উত্তর মেরুতে? ২০২৬ নিয়ে ভবিষ্যদ্বাণী একালের ‘নস্ত্রাদামুসে’র
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Abhijeet Dipke : 'আমরা আলাদা', ছাত্র আন্দোলন নিয়ে তসলিমার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বললেন অভিজিৎ
'আমরা আলাদা', ছাত্র আন্দোলন নিয়ে তসলিমার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বললেন অভিজিৎ
Greece Wildflowers: মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget