এক্সপ্লোর

প্যারিসে বেপরোয়া গাড়ির ধাক্কা, আহত ৬ সেনা জওয়ান

প্যারিস: ফ্রান্সের রাজধানী প্যারিসের শহরতলিতে ব্যারাকের বাইরে বেপরোয়া গাড়ির ধাক্কায় আহত হলেন ৬ জন সেনা জওয়ান। স্থানীয় সময় অনুযায়ী, আজ সকাল আটটা নাগাদ এই ঘটনা ঘটে। সেনা জওয়ানরা যখন ব্যারাক থেকে বেরিয়ে আসছিলেন, তখনই তাঁদের ধাক্কা মারে ওই গাড়িটি। আহত জওয়ানদের মধ্যে দু জনের অবস্থা আশঙ্কাজনক। মেয়র প্যাট্রিক ব্যালকানি দাবি করেছেন, ইচ্ছাকৃতভাবেই ওই গাড়িটি সেনা জওয়ানদের ধাক্কা মেরেছে। গাড়িতে কতজন ছিল সেটা এখনও স্পষ্ট নয়। গাড়িটির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ২০১৫ সালের নভেম্বর থেকেই ফ্রান্সে জরুরি অবস্থা জারি রয়েছে। নিরাপত্তারক্ষীদের উপর একের পর এক হামলার ঘটনা দেখা যাচ্ছে। বিশেষ করে দর্শনীয় স্থানগুলির নিরাপত্তারক্ষীরা আক্রান্ত হচ্ছেন। শনিবারই আইফেল টাওয়ার থেকে মানসিকভাবে অসুস্থ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার হাতে একটি ছুরি ছিল। সে ধর্মীয় স্লোগান দিচ্ছিল। জেরার মুখে সে জানিয়েছে, একজন সেনাকর্মীকে হত্যা করাই তার লক্ষ্য ছিল। ২০১৫ সালের ১৩ নভেম্বর আইএস-এর হামলায় ১৩০ জনের মৃত্যু হয়। এর আগে ২০১৫ সালেরই জানুয়ারিতে শার্লি এবদো পত্রিকার দফতরে হামলা চালিয়ে ১২ জনকে হত্যা করে দুই ব্যক্তি। এরপর ল্যুভর মিউজিয়াম, শ্যাম্পস এলিসিসেও হামলা হয়েছে। ফ্রান্সে একের পর এক হামলায় পর্যটন ধাক্কা খেয়েছে। পর্যটনের সঙ্গে যুক্ত একটি সংস্থার প্রধান জোসেত সিসিক বলেছেন, ফ্রান্স ছাড়াও জার্মানি, বেলজিয়াম ও ব্রিটেনে একের পর এক সন্ত্রাসবাদী হামলার ফলে পর্যটকের সংখ্যা কমেছে।

সেরা শিরোনাম

Emmanuel Macron in Syria: হোটেলের কাছে পর পর বিস্ফোরণ, সিরিয়া সফরে গিয়ে অল্পের জন্য রক্ষা পেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাকরঁ
হোটেলের কাছে পর পর বিস্ফোরণ, সিরিয়া সফরে গিয়ে অল্পের জন্য রক্ষা পেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাকরঁ
US-Iran Conflict : 'ওরা কারা মনে রাখা উচিত', ইরান-দ্বন্দ্বে পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকা নিয়ে প্রশ্ন মার্কিন সাংসদের
'ওরা কারা মনে রাখা উচিত', ইরান-দ্বন্দ্বে পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকা নিয়ে প্রশ্ন মার্কিন সাংসদের
China News : প্রেসিডেন্টের দুর্নীতিবিরোধী অভিযান, দুর্নীতির দায়ে প্রাক্তন সরকারি আধিকারিককে প্রাণদণ্ড আদালতের
প্রেসিডেন্টের দুর্নীতিবিরোধী অভিযান, দুর্নীতির দায়ে প্রাক্তন সরকারি আধিকারিককে প্রাণদণ্ড আদালতের
Strait Of Hormuz : হরমুজ প্রণালী অতিক্রম করার পথে একাধিক বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, কী ক্ষয়ক্ষতি ?
হরমুজ প্রণালী অতিক্রম করার পথে একাধিক বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, কী ক্ষয়ক্ষতি ?

ভিডিও

Abhishek Banerjee | ভোটে ভরাডুবির পর আরও বিপাকে পড়লেন অভিষেক, ডিজে মামলায় দ্বিতীয়বার নোটিস
Baruipur News: বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়া সায়নী ঘোষকে দেখে ‘চোর’ স্লোগান
Baruipur News | 'এক শতাংশও শিথিলতা থাকলে পুলিশের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন', জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী | Suvendu Adhikari
TMC news | শর্তসাপেক্ষে কাল 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলের অনুমতি। কী কী মানতে হবে?
Minakshi Mukherjee | মীনাক্ষীর গাড়ি লক্ষ করে ডিম! 'যত পুলিশ আছে, সব সাসপেন্ড হবে', বিস্ফোরক বামনেত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ENG vs IND: তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
England vs India Live: সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
FIFA on MS Dhoni Birthday: ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
Embed widget