এক্সপ্লোর

প্রণয় রায়ের বাড়িতে সিবিআই তল্লাশি, তীব্র নিন্দা মমতার

নয়াদিল্লি: আজ এনডিটিভি-র প্রতিষ্ঠাতা প্রণয় রায়ের নয়াদিল্লির বাসভবন সহ চারটি জায়গায় তল্লাশি চালাল সিবিআই। প্রণয়, তাঁর স্ত্রী রাধিকা ও আরআরপিআর হোল্ডিং প্রাইভেট লিমিটেড নামে একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে শেয়ার লেনদেন সংক্রান্ত তথ্য গোপন করা এবং ঋণ নেওয়ার মাধ্যমে একটি বেসরকারি ব্যাঙ্কের ৪৮ কোটি টাকা ক্ষতি করার অভিযোগ আনা হয়েছে। এনডিটিভি অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। সিবিআই মিথ্যা অভিযোগ এনে গণতন্ত্র ও বাক-স্বাধীনতা খর্ব করার চেষ্টা করছে বলেও দাবি করেছে এনডিটিভি। এরই মধ্যে প্রণয়ের পাশে দাঁড়িয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ট্যুইট করে বলেছেন, অত্যন্ত সম্মাননীয় এবং স্বনামধন্য ব্যক্তি প্রণয় রায়। তাঁর বাড়িতে তল্লাশিতে তিনি হতবাক। এই প্রবণতা অত্যন্ত উদ্বেগজনক। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু অবশ্য সিবিআই-এর তল্লাশির পিছনে রাজনৈতিক যোগ থাকার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, কেউ যদি সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত থাকার সুবাদে অপরাধমূলক কাজ করেন, তাহলে সরকার চুপ করে বসে থাকবে না। সিবিআই নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই তল্লাশি চালাচ্ছে। সিবিআই-এর অভিযোগ, আরআরপিআর সংস্থা এনডিটিভি-র ২০ শতাংশ শেয়ার কেনার জন্য ইন্ডিয়া বুলস প্রাইভেট লিমিটেড সংস্থার কাছ থেকে ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছিল। সেই ঋণ শোধ করার জন্য একটি সংশ্লিষ্ট বেসরকারি ব্যাঙ্কের কাছ থেকে ৩৭৫ কোটি টাকা ঋণ নেয় আরআরপিআর। বছরে ১৯ শতাংশ হারে সুদ সহ সেই ঋণ শোধ করার চুক্তি হয়। সুদের হিসেবে ১০ শতাংশ ছাড় দেয় ওই বেসরকারি ব্যাঙ্ক। শেয়ার লেনদেনের এই ঘটনার বিষয়ে নিয়ামক সংস্থা সেবি, শেয়ার বাজার এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রককে সম্পূর্ণ অন্ধকারে রাখা হয়েছিল। ব্যাঙ্কিং সংক্রান্ত নিয়মও লঙ্ঘন করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhijeet on Devendra : 'উনি সত্যিকারের নায়ক, ওঁর সাহসকে স্যালুট', ছাত্রনেতা দেবেন্দ্রর পাশে অভিজিৎ, গর্জে উঠলেন পুলিশের বিরুদ্ধে
'উনি সত্যিকারের নায়ক, ওঁর সাহসকে স্যালুট', ছাত্রনেতা দেবেন্দ্রর পাশে অভিজিৎ, গর্জে উঠলেন পুলিশের বিরুদ্ধে
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Earthquake: তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
Russia India Direct Train : সরাসরি রেলপথে জুড়ে যাবে ভারত-রাশিয়া ? মস্কোর বিবেচনায় নতুন রেল রুট
সরাসরি রেলপথে জুড়ে যাবে ভারত-রাশিয়া ? মস্কোর বিবেচনায় নতুন রেল রুট

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget