এক্সপ্লোর

ইউরোপে ডায়াবেটিস আক্রান্ত শিশুদের সাহায্যে রোবট ‘চার্লি’

এডে (নেদারল্যান্ডস): নেদারল্যান্ডস, ইতালি, জার্মানি, ব্রিটেনে ডায়াবেটিসে আক্রান্ত শিশুদের সাহায্য করছে রোবট ‘চার্লি’। সে-ই শিশুদের সুগারে শর্করার মাত্রা পরিমাপ করছে, এক গ্লাস দুধে কতটা কার্বোহাইড্রেট রয়েছে সেটাও বলে দিচ্ছে। যে পরিবারে ডায়াবেটিসে আক্রান্ত শিশুদের দেখাশোনা করার জন্য কেউ নেই, তারা চার্লির উপরেই এই ভার দিয়ে নিশ্চিন্ত হচ্ছে।   নেদারল্যান্ডসে প্রায় ৬ হাজার শিশু টাইপ ওয়ান ডায়াবেটিসে আক্রান্ত। প্রতি বছর তাদের মধ্যে অন্তত এক জনের মৃত্যু হয়। এই রোগে আক্রান্ত শিশুদের ঠিক সময়ে ইঞ্জেকশন দিতে হয়, রক্তে শর্করার মাত্রা মাপতে হয়, খাদ্যে কার্বোহাইড্রেটের পরিমাণের হিসেব করতে হয় এবং কতটা ইনসুলিন নিতে হবে সেটাও ঠিক করতে হয়। এগুলি একটু কম-বেশি হলেই সংশ্লিষ্ট শিশুর শারীরিক অবস্থার অবনতি হয়। এমনকী সে কোমাতেও চলে যেতে পারে। সেই কারণেই চিকিৎসকরা আরও বেশি করে রোবটের উপর নির্ভর করছেন। কারণ, মানুষের ভুল হলেও চার্লির ভুল হওয়ার আশঙ্কা নেই।   চার্লির গায়ের রঙ লাল-সাদা। তার হাত, পা, চোখ ও কান রয়েছে। সে কথা বলতে পারে, নাচতেও পারে। গত বছরের মার্চ থেকে তাকে পরীক্ষামূলকভাবে কাজে লাগানো হচ্ছে। ইউরোপিয়ান ইউনিয়ন চার বছরের জন্য এই প্রকল্পের খরচ বহন করছে। এখনও পর্যন্ত নেদারল্যান্ডসে ৪০টি ডায়াবেটিসে আক্রান্ত শিশুর সাহায্যে কাজে লাগানো হয়েছে চার্লিকে। নেদারল্যান্ডসের দুটি এবং ইতালির একটি হাসপাতালে এই রোবট রাখা হয়েছে। সেখানে গিয়ে বাচ্চারা চাইলে চার্লির সঙ্গে কথা বলতে পারে। তারা কম্পিউটার বা ট্যাবলেটের মাধ্যমেও চার্লির সাহায্য পেতে পারে।   নেদারল্যান্ডসের এডে শহরের একটি হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর গের্ট জ্যান ভ্যান ডার বার্গ বলেছেন, ডায়াবেটিসে আক্রান্ত শিশু ও তাদের বাবা-মা একদিনের প্রতি ১০-১৫ মিনিট অন্তর এই রোগের কথা ভাবতে থাকেন। ডায়াবেটিসের ফলে মারাত্মক মানসিক চাপ তৈরি হয়। এই কারণেই ডায়াবেটিসে আক্রান্ত শিশুদের সামাজিক সমস্যাও হয়। এই শিশুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে চার্লি। তবে এর চেয়েও উন্নত মানের রোবট তৈরি করার চেষ্টা চলছে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Sajeeb Wazed Joy : 'আরও একটা পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ, এখনই থামানো না গেলে বিপদ', সতর্কবার্তা হাসিনা-পুত্রের
'আরও একটা পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ, এখনই থামানো না গেলে বিপদ', সতর্কবার্তা হাসিনা-পুত্রের
Sheikh Hasina : 'পর্দার আড়াল থেকে নির্দেশ', ছাত্র আন্দোলনে 'মাস্টারমাইন্ড'-এর কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ শেখ হাসিনার
'পর্দার আড়াল থেকে নির্দেশ', ছাত্র আন্দোলনে 'মাস্টারমাইন্ড'-এর কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ শেখ হাসিনার

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget