এক্সপ্লোর

সন্ত্রাস দমন: পাকিস্তানের দিকে আঙুল তোলা চলবে না, আমেরিকাকে চিন

বেজিং: পাকিস্তানের মাটি থেকে নিরাপদ জঙ্গি ঘাঁটি উচ্ছেদ করার জন্য আমেরিকা যখন চাপ বাড়িয়েই চলেছে, তখন আসরে নামল বন্ধু চিন। বেজিংয়ের বক্তব্য, পাকিস্তানের দিকে আমেরিকার আঙুল তোলা চলবে না। তালিবান, হক্কানি নেটওয়ার্কের মতো সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির বিরুদ্ধে স্পষ্ট পদক্ষেপ করতে ব্যর্থ বলে অভিযোগ তুলে গত সপ্তাহেই পাকিস্তানকে প্রায় ২০০ কোটি মার্কিন ডলার মূল্যের সহায়তা স্থগিত করেছে আমেরিকা। কিন্তু চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র লু কাং আজ মিডিয়াকে বলেন, চিন সবসময়ই কোনও বিশেষ দেশকে সন্ত্রাসবাদের সঙ্গে জড়ানোর বিরোধিতা করেছে। সন্ত্রাসবাদ নির্মূল করার দায় কোনও একটি নির্দিষ্ট দেশের ঘাড়ে চাপানোও সমর্থন করি না আমরা। পাকিস্তানের জাতীয় স্বার্থেই সন্ত্রাসবাদীদের নিরাপদ আস্তানা ভেঙে দেওয়া দরকার, এটা তাদের বোঝাতে চিন সহায়ক ভূমিকা পালন করতে পারে বলে হোয়াইট হাউসের এক কর্তা যে অভিমত জানিয়েছেন, সে প্রসঙ্গেই চিনা মুখপাত্রটি বলেন, আমরা বহুবার বলেছি, পাকিস্তান বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ দমনের যুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, স্বার্থত্যাগও করেছে। সব দেশের উচিত এর ওর দিকে আঙুল না তুলে পারস্পরিক মর্যাদার ভিত্তিতে সন্ত্রাসবাদ বিরোধী সহযোগিতা শক্তিশালী করা। বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ মোকাবিলার প্রয়াসের পক্ষে তা ইতিবাচক নয়। ট্রাম্প নববর্ষের ট্যুইট বার্তায় অভিযোগ করেন, গত ১৫ বছর ধরে আমেরিকা ৩৩ বিলিয়ন মার্কিন ডলারের সাহায্য দিলেও বিনিময়ে পাকিস্তান মিথ্যা, প্রতারণা ছাড়া কিছুই দেয়নি, উল্টে সন্ত্রাসবাদীদের নিরাপদ আশ্রয় দিয়েছে। পাল্টা পাকিস্তানের হয়ে আসরে নামে চিন। চিনা মিডিয়ার জল্পনা, ট্রাম্প পাকিস্তানকে কোণঠাসা করার চেষ্টা বাড়ালে তারা আরও বেশি চিনের দিকে ঝুঁকে পড়বে। কারণ ৫০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের চিন-পাকিস্তান ইকনমিক করিডর প্রকল্পের আওতায় বেজিং পাকিস্তানে একাধিক প্রকল্প চালাচ্ছে। চিনা মিডিয়া খবর দিয়েছে, পাকিস্তান ইরানের চাবাহার বন্দরের কাছেই জিওয়ানিতে সামরিক বেস গড়তে চিনকে সম্মতি দিতে পারে। চাবাহার বন্দর যৌথ উদ্যোগে গড়ে তুলছে ভারত, ইরান ও আফগানিস্তান। বালুচিস্তানে কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ যে গোয়াদর বন্দর চিন তৈরি করছে, তার খুব কাছেই জিওয়ানি। এদিকে পাকিস্তান তার মাটিতে সক্রিয় জঙ্গিদের সমর্থন করে যাওয়া পর্যন্ত তাদের আর্থিক সাহায্য বন্ধ থাকবে, প্র্রেসিডেন্ট ট্রাম্পের এই ঘোষণার জন্য ভারতকে দুষল সরকার পরিচালিত চিনা সংবাদপত্র দি গ্লোবাল টাইমস। তাদের সম্পাদকীয়র বক্তব্য, বেজিং মনে করছে যে, ভারতের সাম্প্রতিক বিদেশনীতি সংক্রান্ত উদ্যোগ শুধু তার নিজের স্বার্থেই, তার ফলে শুধু সংঘাতই হবে। সম্পাদকীয়তে আবেদন করা হয়েছে, এলাকার বৃহত্তর মঙ্গলের স্বার্থে কৌশলগত ভাবনা, দৃষ্টিভঙ্গি বদল করুক নয়াদিল্লি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Strait of Hormuz: হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
Independence Day 2026 : ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget