এক্সপ্লোর

চিন সবচেয়ে বড় অত্যাচারী, তোপ ট্রাম্পের

পিটসবার্গ: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির পদপ্রার্থী হতে চলা ডোনাল্ড ট্রাম্পের নিশানায় চিন। তাঁর নয়া তোপ, ‘চিন সবচেয়ে বড় এবং সেরা অত্যাচারী। মেক্সিকো চিনের ক্ষুদ্র সংস্করণ।’   ট্রাম্পের দাবি, মার্কিন যুক্তরাষ্ট্রে ইস্পাত সহ বিভিন্ন পণ্য মজুত করছে, মেধা সম্পত্তি চুরি করছে এবং সেদেশে ব্যবসা করা মার্কিন সংস্থাগুলির উপর বিপুল কর চাপিয়ে দিচ্ছে। তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে চিনকে এর ফল ভুগতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।   চিনের বিরুদ্ধে তোপ দাগলেও, এশিয়ার এই দেশটির সঙ্গে তিনি সম্পর্ক ভাল করবেন বলেই দাবি করেছেন ট্রাম্প। তাঁর কথায়, মার্কিন যুক্তরাষ্ট্রে যাতে কর্মসংস্থান হয় এবং দেশের উপকার হয় সেটা বিবেচনা করেই চিনের সঙ্গে চুক্তি করবেন।   আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ইস্পাত নগরী পিটসবার্গ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে বলেই মত পর্যবেক্ষকদের। সে কথা মাথায় রেখেই এই শহরের সব মানুষকে নভেম্বরে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। তিনি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টনের তীব্র সমালোচনা করেছেন। ট্রাম্পের দাবি, ওবামার প্রতি চিনের কোনও শ্রদ্ধা নেই। হিলারির প্রতি তো আরও কম শ্রদ্ধা।   ওবামা দেশকে বিভক্ত করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন ট্রাম্প। তাঁর দাবি, মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান রাষ্ট্রপ্রধান ‘অপদার্থ’। গোটা বিশ্ব হাসছে এবং এর সুযোগ নিচ্ছে। দেশের চাই উপযুক্ত নেতা। ট্রাম্পের প্রতিশ্রুতি, তিনি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলে দেশের ধনী-গরিবের ব্যবধান মুছে ফেলবেন। অন্য কোনও দেশ যাতে মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষের কাছ থেকে চাকরি কেড়ে নিতে না পারে সে ব্যবস্থাও তিনি করবেন বলে দাবি করেছেন রিপাবলিকান প্রার্থী।   মার্কিন যুক্তরাষ্ট্রের বিপুল করের বোঝার কথা উল্লেখ করে ট্রাম্প বলেছেন, জার্মানি, সৌদি আরবকে ভর্তুকি দিতে হয় তাঁদের। দক্ষিণ কোরিয়ায় ২৮ হাজার মার্কিন সেনা আছে। সেনা ঘাঁটির জন্য এই দেশগুলিকে অর্থ দিতে হয়। এবার পাল্টা অর্থ নেওয়ার সময় এসেছে। ওই দেশগুলি মার্কিন যুক্তরাষ্ট্রকে অর্থ সাহায্য না করলে তাদের নিরাপত্তা দেওয়া হবে না বলেই বার্তা ট্রাম্পের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gurugram Encounter : হরিয়ানার গুরুগ্রামে এনকাউন্টার, খতম ৪ দুষ্কৃতী
হরিয়ানার গুরুগ্রামে এনকাউন্টার, খতম ৪ দুষ্কৃতী
US Attacks Iran: আমেরিকার হামলায় নিহত আট সেনা-সহ ১৪ , দাবি ইরানের
আমেরিকার হামলায় নিহত আট সেনা-সহ ১৪ , দাবি ইরানের
China Flood Situation: বন্যার জলে ভেসে গেল খামার, লোকালয়ে ঘুরছে ৯০০ সাপ, দংশনে মৃত্যু এক মহিলার, কামড় খেলেন আরও অনেকে
বন্যার জলে ভেসে গেল খামার, লোকালয়ে ঘুরছে ৯০০ সাপ, দংশনে মৃত্যু এক মহিলার, কামড় খেলেন আরও অনেকে
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু

ভিডিও

Laketown Incident: শহরে ফের আরেক ভয়াবহ ঘটনা, লেকটাউনে ৬ বছরের শিশুকন্যাকে নির্যাতন
Baruipur Incident: আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী
Abhishek Banerjee: কণ্ঠ-নমুনা দিতেই হবে, গলার স্বর দিতে আপনি বাধ্য, অভিষেককে নির্দেশ হাইকোর্টের
Tmc News | তৃণমূল কংগ্রেসের আরও অ্যাকাউন্ট ফ্রিজ | ABP Ananda LIVE
Chingrighata News: সোমবার সকাল ৮টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget