এক্সপ্লোর

কাছে যাওয়ার উপায় নেই, দূর থেকেই কান্নায় ভেঙে পড়া মেয়েকে আলিঙ্গন করনোভাইরাস আক্রান্তদের চিকিত্সায় নিযুক্ত নার্সের, ভাইরাল মর্মস্পর্শী ভিডিও

করোনা ভাইরাসের প্রকোপের মধ্যে মর্মস্পর্শী একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে। ভিডিওতে করনোভাইরাসে আক্রান্তদের চিকিত্সায় নিযুক্ত এক নার্সকে তাঁর মেয়েকে সান্ত্বনা জানাতে দেখা গিয়েছে।

  নয়াদিল্লি: করোনা ভাইরাসের প্রকোপের মধ্যে মর্মস্পর্শী একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে। ভিডিওতে করনোভাইরাসে আক্রান্তদের চিকিত্সায় নিযুক্ত এক নার্সকে তাঁর মেয়েকে সান্ত্বনা জানাতে দেখা গিয়েছে।  নিউ চায়না টিভি-র শেয়ার করা ভিডিওটি সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করে নেয়। করোনাভাইরাস আতঙ্কে কাঁপছে চিন। সংক্রামক এই ব্যাধির চিকিত্সায় যাঁরা নিযুক্ত তাঁদের কাউকে স্পর্শ করাও বিপজ্জনক। তাই দূরে দাঁড়িয়ে ক্রন্দনরত মেয়েকে সান্ত্বনা  জানালেন ওই নার্স।  কান্নায় ভেঙে পড়া মেয়ের মাথায় হাত বুলিয়ে বা বুকে টেনে আদর করার সুযোগ নেই। তাই দূর থেকেই দুই হাত মেলে মেয়েকে আলিঙ্গনের ভঙ্গি করলেন তিনি। তখন ওই নার্সের গাল বেয়ে গড়িয়ে পড়া অসহায় কান্না হারিয়ে যাচ্ছে মাস্কের মধ্যে। দূরে দাঁড়িয়েই কাঁদতে কাঁদতে মেয়েটি মাকে বলে, খুব মিস করছি তোমায়।  জবাবে ওই নার্স বলেন, মা তো এখন দানবের সঙ্গে লড়াই করছে। ভাইরাসকে হারানো গেলেই বাড়ি ফিরে আসব। দূর থেকেই শূন্যে হাত মেলে একে অপরকে আলিঙ্গন করে মা ও মেয়ে। কাঁদতে কাঁদতেই মেয়েটি একটি খাবারের কৌটো মাটিতে রেখে দিয়ে দূরে সরে যায়। মেয়ে পিছিয়ে নিরাপদ দূরত্বে চলে যাওয়ার পর মা ওই বক্স হাতে তুলে নেন। এরপর একে অপরকে বিদায় জানানোর পালা। মা সান্ত্বনা জানিয়ে মেয়েকে প্রতিশ্রুতি দেন, লড়াইয়ে জিতে ফের তোমার কাছে ফিরে আসব। এই আবেগঘন ভিডিও নেটিজেনদের চোখেও জল এনে দিয়েছে। কমেন্টস সেকশনে বিভিন্ন মন্তব্যের মাধ্যমে তাঁরা তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ বলেছেন, হৃদয়বিদারক। আবার কেউ কেউ ওই চিকিত্সাকর্মীর করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ব্যক্তিস্বার্থের ঊর্দ্ধে ওঠার প্রশংসা করেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bangladesh News: হাসিনাকে দেশে ফিরতে আহ্বান বাংলাদেশের, মৃত্যুদণ্ডের রায় কি বদলাবে? তারেক রহমানের উপদেষ্টা বললেন…
হাসিনাকে দেশে ফিরতে আহ্বান বাংলাদেশের, মৃত্যুদণ্ডের রায় কি বদলাবে? তারেক রহমানের উপদেষ্টা বললেন…
Pakistan Team : 'শোয়েব আখতার স্বীকার করেছিলেন, পুরো পাকিস্তান দলটাই এখানে মাদক পাচার করেছে', চাঞ্চল্যকর অভিযোগ
'শোয়েব আখতার স্বীকার করেছিলেন, পুরো পাকিস্তান দলটাই এখানে মাদক পাচার করেছে', চাঞ্চল্যকর অভিযোগ
Bangladesh News: বাংলাদেশে ৮১ ফুট রাম মূর্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, গ্রেফতার হলেন হরিদাস চন্দ্র তরণী দাস
বাংলাদেশে ৮১ ফুট রাম মূর্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, গ্রেফতার হলেন হরিদাস চন্দ্র তরণী দাস
Donald Trump : 'হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেবে আমেরিকা', 'প্রতিদান-বাবদ' অর্থ দাবি ট্রাম্পের
'হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেবে আমেরিকা', 'প্রতিদান-বাবদ' অর্থ দাবি ট্রাম্পের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৫.৭.২৬): 'ED-র থেকে AB বেশি ভয়ঙ্কর', হিটলারের প্রসঙ্গ টেনে অভিষেককে নিশানা মদনের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৫.৭.২৬): ২১ জুলাইয়ের ঠিক আগে মমতার 'মিত্র'-বিয়োগ, ঋতব্রত শিবিরে ছায়াসঙ্গী মদনও
TMC Turmoil Deepens : পালাবদলের পর শুধুই ভাঙন! চূর্ণ চূর্ণ হয়ে যাচ্ছে কালীঘাট শিবির
TMC News | মমতা ঘনিষ্ঠদের ১৮০ ডিগ্রি টার্ন! কালীঘাট ছেড়ে গেল ঋতব্রত তৃণমূলে
Abhishek Banerjee : অবশেষে ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা অভিষেকের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Hydrogen Train: ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
Maruti Brezza Facelift : প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
US Navy Cadet: ১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
IRCTC New Website : IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
TMC News: ‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে, ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হুসেনের সঙ্গে
‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে, ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হুসেনের সঙ্গে
Madan Mitra Exclusive : 'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
Fairfax IDBI Acquisition: সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
Madan Mitra on Abhishek Banerjee: 'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
Embed widget