এক্সপ্লোর

কাশ্মীরে হস্তক্ষেপের হুমকি দলাই লামার অরুণাচল সফরে খাপ্পা চিনের সংবাদমাধ্যমের

বেজিং: তিব্বতীয় ধর্মগুরু দলাই লামার অরুণাচল সফর নিয়ে বেজায় খাপ্পা চিন। এবার  সে দেশের সরকারি সংবাদমাধ্যমে জম্মু ও কাশ্মীরে চিনের হস্তক্ষেপের হুমকি পর্যন্ত দেওয়া হল। চিনের সংবাদমাধ্যম বলেছে, ভারত যেভাবে চিনের ওপর চাপ বাড়াতে দলাই লামাকে ‘কূটনৈতিক হাতিয়ার’ হিসেবে ব্যবহার করছে তা খুবই ‘অবিবেচক ও অভব্য’ আচরণ। এর পাল্টা হিসেবে বেজিংও ‘সমস্যা সঙ্কুল’ কাশ্মীরে হস্তক্ষেপ করতে পারে বলে হুমকি দেওয়া হয়েছে সংবাদমাধ্যমে। উল্লেখ্য, চিন আকসাই চিনকে তাদের ভূখণ্ড বলে দাবি করে। ১৯৬২-র যুদ্ধে ওই ভূখণ্ড দখল করে নিয়েছিল চিন। অরুণাচল প্রদেশের একটি বিস্তীর্ণ এলাকাকে দক্ষিণ তিব্বত হিসেবে দাবি করে চিন। দলাই লামার সফর নিয়ে চিনের সরকার পরিচালিত গ্লোবাল টাইমস-র সম্পাদকীয়তে বেজিংয়ের সামরিক শক্তির কথা মনে করিয়ে হুমকির সুরে বলা হয়েছে, ‘ভূ-রাজনৈতিক খেলা’য় ভারত চিনের সঙ্গে টেক্কা দিতে পারবে না। সম্পাদকীয়তে বলা হয়েছে, চিনের জিডিপি ভারতের তুলনায় কয়েক গুণ বেশি। সামরিক ক্ষমতা ভারত মহাসাগর পর্যন্ত পৌঁছতে পারে। ভারতের প্রতিবেশী দেশগুলির সঙ্গে চিনের সম্পর্কও ভালো। এরসঙ্গে চিনের সীমান্ত সংলগ্ন ভারতের উত্তরের রাজ্যগুলির অস্থিরতা তো রয়েইছে। সম্পাদকীয়তে প্রশ্নের ছলে হুঁশিয়ারি, এই অবস্থায় চিন যদি ভারতের সঙ্গে ভূ-রাজনৈতিক খেলা শুরু করে তাহলে কি বেজিং ভারতের কাছে পরাস্ত হবে? সম্পাদকীয়তে আরও বলা হয়েছে, ভারতকে 'ইঁটের বদলে পাটকেল' ছুঁড়তে চিনেরও দ্বিধা করা উচিত নয়। উল্লেখ্য, ভারতের স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী কিরেণ রিজিজু সাফ জানিয়ে দিয়েছিলেন যে, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। দলাই লামার সফরে চিনের আপত্তি উড়িয়ে রিজিজু জানিয়েছেন যে, এ ক্ষেত্রে ভারতের অভ্যন্তরীন ব্যাপারে চিনের মাথা গলানো উচিত নয়। রিজিজুর এই মন্তব্যে প্রতিবাদে চায়না ডেলি ও গ্লোবাল টাইমস-এ বলা হয়েছে, এনএসজি-তে ভারতের অন্তর্ভূক্তি ও রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের নিষিদ্ধ সন্ত্রাসবাদীর তালিকায় পাক জঙ্গি মাসুদ আজহারকে নিয়ে আসার ব্যাপারে চিনের আপত্তির পাল্টা হিসেবে দলাই লামাকে কূটনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ভারত।

সেরা শিরোনাম

Israel Election: ইজরায়েলে রাজনৈতিক অস্থিরতা, ভারতের চিন্তা কোথায়? প্রতিরক্ষা থেকে তেল, প্রভাব পড়তে পারে একাধিক ক্ষেত্রে
ইজরায়েলে রাজনৈতিক অস্থিরতা, ভারতের চিন্তা কোথায়? প্রতিরক্ষা থেকে তেল, প্রভাব পড়তে পারে একাধিক ক্ষেত্রে
High Speed Traisn Collide: মুখোমুখি ধাক্কা দু'টি হাইস্পিড ট্রেনের, ভয়ঙ্কর দুর্ঘটনা স্পেনে, হতাহতের সংখ্যা বাড়ছে
মুখোমুখি ধাক্কা দু'টি হাইস্পিড ট্রেনের, ভয়ঙ্কর দুর্ঘটনা স্পেনে, হতাহতের সংখ্যা বাড়ছে
Brazil Elections: নির্বাচনে পরাজিত হয়ে পালিয়ে গেলেন বলসোনারো? ব্রাজিলের বাইরে যাওয়া নিষিদ্ধ করেছিল আদালত, দেশ ছাড়লেন রাতারাতি
নির্বাচনে পরাজিত হয়ে পালিয়ে গেলেন বলসোনারো? ব্রাজিলের বাইরে যাওয়া নিষিদ্ধ করেছিল আদালত, দেশ ছাড়লেন রাতারাতি
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে

ভিডিও

Kakoli Ghosh Dastidar | Indranil -কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন Kakoli, কী বললেন তিনি?
Ayushman Card | সরকারি কর্মীদের স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান কার্ড জমা দেওয়ার সময়সীমা বাড়াল রাজ্য
Cooch Behar: অন্তঃসত্ত্বার উপরেও হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে! ঘটনাকে কেন্দ্র করে দিনহাটায় চাঞ্চল্য
ED Raid News | ব্যাঙ্ক প্রতারণা মামলায় কলকাতা, আসানসোল মিলিয়ে ৫ জায়গায় তল্লাশি
Suchetan Bhattacharya | গ্রেফতার ইন্দ্রনীল, মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সন্তান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget