এক্সপ্লোর

জঙ্গলে বাঘের মুখ থেকে কার্যত বেঁচে ফিরে এলেন এক ব্যক্তি, কীভাবে জানুন

বেজিং: উত্তর-পূর্ব চিনের এক জঙ্গলের মধ্যে কার্যত বাঘের মুখ থেকে বেঁচে ফিরলেন এক ব্যক্তি। চুনহুয়া শহরে একটি স্থানীয় জঙ্গলের মধ্যে থেকে ভোজ্য উদ্ভিদ তুলছিলেন কাও বিনগুয়াং নামের এক ব্যক্তি। হঠাত্ই তিনি উপলব্ধি করেন তাঁর থেকে কুড়ি মিটারও কম দূরত্বে দাঁড়িয়ে রয়েছে একটি বাঘ। এতটাই কাছে ছিল বাঘটি যে বিড়ালের মাসির গায়ের ডোরা কাটা দাগটিও দেখতে পাচ্ছিলেন কাও। এদিক-ওদিক যাওয়ার চেষ্টা করলেই যেকোনও মুহূর্তে তার ওপর ঝাঁপিয়ে পড়তে পারত বাঘটি। তখন কাও বাঘের চোখে চোখ রেখে কার্যত তার দিকেই তাকিয়ে জঙ্গলে হারিয়ে যাওয়া বন্ধুর নাম ধরে চিত্কার করতে থাকে। আর তখনই হয়ে যায় সেই বিস্ময়কর ঘটনাটি। প্রায় ৮০ সেন্টিমিটার দৈর্ঘ্যের সেই প্রাণীটি তার শক্ত পা নিয়ে উল্টো দিকে হাঁটা দিতে শুরু করে। বাঘটি যেই পিছন দিকে ফেরে সঙ্গে সঙ্গে কাও প্রাণ নিয়ে ছুটে এসে নিজের গাড়িতে ওঠেন। সেই সময় তিনি যে পায়ে মারাত্মক চোট পেয়েছিলেন সেকথাও বুঝতে পারেননি। কাও শুধু জানিয়েছেন, কোনও এক সময় বন বিভাগের কর্মীদের থেকে তিনি শুনেছিলেন বাঘ দেখলে কখনও মাথা নীচু করে ছুটে পালাতে নেই। তাহলে বাঘ সেই ব্যক্তিকে নিজের শিকার ভেবে তার ওপর ঝাঁপিয়ে পড়বে। বাঘ দেখলেই তার চোখে চোখ রেখে চিত্কার করা উচিত্। তখনই ভয় পেয়ে বাঘ পালিয়ে যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Donald Trump : 'হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেবে আমেরিকা', 'প্রতিদান-বাবদ' অর্থ দাবি ট্রাম্পের
'হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেবে আমেরিকা', 'প্রতিদান-বাবদ' অর্থ দাবি ট্রাম্পের
Sam Neill Passes Away : প্রয়াত 'জ্যুরাসিক পার্ক' খ্যাত অভিনেতা স্যাম নীল
প্রয়াত 'জ্যুরাসিক পার্ক' খ্যাত অভিনেতা স্যাম নীল
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Viral News: বন্ধুকে ২৮ কোটি টাকার সম্পত্তি উইল করে দিলেন ১৯ বছরের তরুণ, ফ্ল্যাট, ফিক্সড ডিপোজিট সব কিছু, মা-বাবার প্রতি বীতশ্রদ্ধ হয়েই কি?
বন্ধুকে ২৮ কোটি টাকার সম্পত্তি উইল করে দিলেন ১৯ বছরের তরুণ, ফ্ল্যাট, ফিক্সড ডিপোজিট সব কিছু, মা-বাবার প্রতি বীতশ্রদ্ধ হয়েই কি?

ভিডিও

BJP Government in Bengal : আজ থেকে রাজ্যে কার্যকর হল গুন্ডা দমন আইন, কী এমন এই আইনে?
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা লাহেক আলি, কী অভিযোগ তার বিরুদ্ধে?
TMC News: থানার বাইরে ঢাক বাজিয়ে তীর্থঙ্কর ঘোষের গ্রেফতারি উদযাপন
Manas Bhunia: গ্রেফতারি নিয়ে রক্ষাকবচ পেলেও সবং ছাড়তে পারবেন না মানস ভুঁইয়া
Suvendu Adhikari: রাজ্যের রথযাত্রা কমিটিগুলোর জন্য অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget