এক্সপ্লোর

Gaza Israel War : অশান্তি অব্যাহত, প্যালেস্তাইন-ইজরায়েলের রকেট যুদ্ধে ৭২ জনের মৃত্যু

২৪ ঘণ্টা কেটে গেলেও থামছে না যুদ্ধ। প্যালেস্তাইন-ইজরায়েলের রকেট যুদ্ধে ৭২ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গাজা। যেখানে মৃতের সংখ্যা ৬৫ ছুঁয়েছে। পাল্টা জঙ্গি গোষ্ঠী হামাসের রকেট হামলায় প্রাণ হারিয়েছেন ইজরায়েলের ৭জন।

গাজা : ২৪ ঘণ্টা কেটে গেলেও থামছে না যুদ্ধ। প্যালেস্তাইন-ইজরায়েলের রকেট যুদ্ধে ৭২ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গাজা। যেখানে মৃতের সংখ্যা ৬৫ ছুঁয়েছে। পাল্টা জঙ্গি গোষ্ঠী হামাসের রকেট হামলায় প্রাণ হারিয়েছেন ইজরায়েলের ৭জন।

বুধবার ভোর-রাত থেকে ফের উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয় প্যালেস্তাইন-ইজরায়েলের মধ্যে। প্যালেস্তাইন থেকে ইজরায়েলের তেল আভিভের দিকে ঝাঁকে ঝাঁকে রকেট বোমা আছড়ে পড়ে। পাল্টা হামালা চালায় ইজরায়েল। অনেক বছর পর এই ভয়বাহ হামলার সাক্ষী থাকল গাজা। আল জাজিরার রিপোর্ট বলছে, গাজা ভূখণ্ডে লাগাতার রকেট হানা চালিয়েছে ইজরায়েল। যাতে মৃত্যু হয়েছে হামাসের গাজার সিটি কমান্ডার বসিম ইসার। একই হানায় মৃত্যু হয়েছে হামাসের বেশ কিছু সিনিয়র সদস্যের। খোদ এই খবর নিশ্চিত করেছে হামাস গোষ্ঠী।

গাজার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, রকেট হানায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৬৫জন প্যালেস্তিনির। যার মধ্যে ১৬ জন শিশু ছাড়াও ৫ জন মহিলা রয়েছেন। হামলার তাণ্ডবে আহত হয়েছেন ৩৬৫ জন। আহতদের মধ্যে ৮৬ শিশু ছাড়াও ৩৯ জন মহিলা রয়েছে। যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। 'দ্য টাইমস অফ ইজরায়েল'- এর খবর অনুযায়ী, বুধবার রাতে ফের তেল আভিভে রকেট হামলা চালায় গাজা। শহরের দক্ষিণে একের পর একে রকেট হানায় ক্ষতিগ্রস্ত হয় ইজরায়েল। রাতের এই রকেট হানায় পাঁচ বছরের এক শিশুর মৃত্যুর পাশাপাশি কমপক্ষে ২০ জন ইজরায়েলি আহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রকেটের শার্পনেল জানলার কাচ ভেঙে ওই শিশুর গায়ে লাগে। আহত হন শিশুর মা। কিছু ঘণ্টা পরই মারা যায় পাঁচ বছরের ওই শিশু।

ওই শিশুর মৃত্যুকে ধরে গাজার হামলায় ইজরায়েলের ৭ জনের মৃত্যু হল। যার মধ্যে ৫ জন ইজরায়েলি নাগরিক বাদে একজন ভারতীয় ও আইডিএফ সেনার মৃত্যু হয়েছে। ইজরায়েলি সেনার তরফে জানানো হয়েছে, বুধবার সকাল ৬টা পর্যন্ত ১৮০টা রকেট হানা হয়েছে ইজরায়েলে। যার জবাবে গাজা ভূখণ্ডে ৫০০ রকেট হানা চালায় তারা। হামাসের জঙ্গিঘাঁটি ধ্বংস করতে হামলা চালানো হয় অস্ত্রাগারে। এদিকে, তেল আভিভ থেকে রকেট হানার সাইরেন নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে খোদ শহরবাসীর মনে। এখন কেবল যুদ্ধবিরতির দিন গুনছেন তাঁরা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nostradamus Predictions: ফের যুদ্ধ ঘনিয়ে আসছে? এবার উত্তর মেরুতে? ২০২৬ নিয়ে ভবিষ্যদ্বাণী একালের ‘নস্ত্রাদামুসে’র
ফের যুদ্ধ ঘনিয়ে আসছে? এবার উত্তর মেরুতে? ২০২৬ নিয়ে ভবিষ্যদ্বাণী একালের ‘নস্ত্রাদামুসে’র
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Abhijeet Dipke : 'আমরা আলাদা', ছাত্র আন্দোলন নিয়ে তসলিমার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বললেন অভিজিৎ
'আমরা আলাদা', ছাত্র আন্দোলন নিয়ে তসলিমার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বললেন অভিজিৎ
Greece Wildflowers: মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget