এক্সপ্লোর

‘সম্পূর্ণ ভিত্তিহীন’, বালাকোটের জঙ্গি ট্রেনিং ক্যাম্প ফের সক্রিয় হওয়ার দাবি খারিজ করে বলল পাকিস্তান

ইসলামাবাদে বিদেশমন্ত্রকের মুখপাত্র ডঃ মহম্মদ ফয়সলের প্রকাশ করা বিবৃতিতে বলা হয়েছে, ভারতের যাবতীয় বিবৃতি ও পদক্ষেপ আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতারে বিপদে ফেলছে। এসব নেতিবাচক কৌশলের মাধ্যমে আন্তর্জাতিক মহলকে বিভ্রান্ত করার চেষ্টায় সফল হবে না ভারত।

ইসলামাবাদ: ভারতীয় বায়ুসেনার বোমাবর্ষণে গুঁড়িয়ে যাওয়া বালাকোটের জঙ্গি ট্রেনিং ক্যাম্প সম্প্রতি আবার চালু হয়েছে, সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতের এই দাবি খারিজ করল পাকিস্তান। রাওয়াতের বক্তব্যকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ আখ্যা দিয়েছে পাক বিদেশমন্ত্রক। সোমবার চেন্নাইয়ে সাংবাদিক সম্মেলনে রাওয়াত বলেন, অতি সম্প্রতি পাকিস্তান বালাকোটের সন্ত্রাসবাদী প্রশিক্ষণ শিবিরকে ফের সক্রিয় করেছে। প্রায় ৫০০ জঙ্গি নিয়ন্ত্রণরেখায় ভারতে ঢোকার অপেক্ষোয় রয়েছে বলেও জানান তিনি। একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দেন, সন্ত্রাসবাদী প্রশিক্ষণ শিবির পুনরায় চালু হওয়ার খবরের প্রতিক্রিয়ায় গত ফেব্রুয়ারির বিমানহানার চেয়েও বড় কিছুও করতে পারে ভারত। তিনি এও বলেন, বালাকোট সম্প্রতি ফের চালু হওয়া থেকেই স্পষ্ট, সেখানে ক্ষয়ক্ষতি হয়েছিল। শিবির ধ্বংস হয়েছিল। সেজন্যই ওখান থেকে পালিয়ে গিয়েছিল লোকজন। আবার এখন সক্রিয় হয়েছে তারা। পাক বিদেশমন্ত্রক রাওয়াতের বক্তব্যের পরদিনই অভিযোগ করেছে, সন্ত্রাসবাদীদের সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের অপেক্ষায় থাকার খবর ছড়িয়ে জম্মু ও কাশ্মীরে ‘ভয়াবহ নিয়ম লঙ্ঘন’ থেকে গোটা আন্তর্জাতিক মহলের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ইসলামাবাদে বিদেশমন্ত্রকের মুখপাত্র ডঃ মহম্মদ ফয়সলের প্রকাশ করা বিবৃতিতে বলা হয়েছে, ভারতের যাবতীয় বিবৃতি ও পদক্ষেপ আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতারে বিপদে ফেলছে। এসব নেতিবাচক কৌশলের মাধ্যমে আন্তর্জাতিক মহলকে বিভ্রান্ত করার চেষ্টায় সফল হবে না ভারত। গত ফেব্রুয়ারি পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলায় ৪০ সিআরপিএফ জওয়ানের মৃত্যুর দিনকয়েক বাদেই পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বালাকোটে জইশ-ই-মহম্মদের ‘সবচেয়ে বড় সন্ত্রাসবাদী প্রশিক্ষণ ঘাঁটি’র ওপর আঘাত হানে ভারতীয় বায়ুসেনা। ‘বিরাটসংখ্যক’ জইশ জঙ্গি, তাদের ট্রেনাররা ‘খতম হয়’ এতে। পাকিস্তান সেবার ট্রেনিং ক্যাম্পের ক্ষয়ক্ষতি হওয়ার ভারতের দাবি খারিজ করলেও পাল্টা নয়াদিল্লি জানিয়ে দেয়, তাদের রাডারে ধরা পড়া ছবি থেকে পরিষ্কার, নিশানায় সফলভাবে আঘাত হেনেছে বায়ুসেনা। গত ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা খারিজ, গোটা রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত এলাকায় ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে ভারত, পাকিস্তানের সম্পর্কে উত্তেজনা বেড়েছে। ভারতের সিদ্ধান্তের পাল্টা কূটনৈতিক সম্পর্ক, যোগাযোগ কমিয়ে ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কার করে পাকিস্তান। কাশ্মীর ইস্যুকে আন্তর্জাতিক মঞ্চে ভারতের বিরুদ্ধে কাজে লাগাতে চাইছে তারা। তবে ভারত পরিষ্কার জানিয়ে দিয়েছে, ৩৭০ অনুচ্ছেদ বাতিল একান্তই তাদের ‘অভ্যন্তরীণ বিষয়’, পাকিস্তান বাস্তব স্বীকার করে ভারত-বিরোধী বাগাড়ম্বর বন্ধ করুক।

সেরা শিরোনাম

Flydubai Flight in Hailstorm: শিলাবৃষ্টির দাপটে অবতরণের সমস্যা, কাঠমান্ডুতে নামতে পারল না Flydubai বিমান, জরুরি ভিত্তিতে লখনউ আনা হল
শিলাবৃষ্টির দাপটে অবতরণের সমস্যা, কাঠমান্ডুতে নামতে পারল না Flydubai বিমান, জরুরি ভিত্তিতে লখনউ আনা হল
Baby Buried Alive: ২৪ ঘণ্টা মাটির নীচে চাপা, জীবন্ত উদ্ধার ১১ মাসের শিশু, গ্রেফতার বাবা
২৪ ঘণ্টা মাটির নীচে চাপা, জীবন্ত উদ্ধার ১১ মাসের শিশু, গ্রেফতার বাবা
Jensen Huang: চিনা স্পাইয়ের প্রেমের ফাঁদে? সর্বস্ব খোয়াবেন Nvidia কর্তা? ৪৪ লক্ষ কোটি টাকা মুছে গেল বাজার থেকে
চিনা স্পাইয়ের প্রেমের ফাঁদে? সর্বস্ব খোয়াবেন Nvidia কর্তা? ৪৪ লক্ষ কোটি টাকা মুছে গেল বাজার থেকে
Animal Intelligence: পুরুষ গাধা ও ষাঁড়ের বিরল সম্পর্ক! ভিন্ন প্রজাতির মধ্যে সমপ্রেম কি সম্ভব? হতবাক বিজ্ঞানীরা
পুরুষ গাধা ও ষাঁড়ের বিরল সম্পর্ক! ভিন্ন প্রজাতির মধ্যে সমপ্রেম কি সম্ভব? হতবাক বিজ্ঞানীরা

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget