এক্সপ্লোর

মাস্ক না পরে সেলফি, জরিমানা গুণতে হল চিলির প্রেসিডেন্টকে

মাস্ক নেই। সমুদ্রতটে দাঁড়িয়ে সেলফি তুলেছিলেন চিলির প্রেসিডেন্ট। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই মোটা অঙ্কের জরিমানা দিতে হল চিলির প্রেসিডেন্ট সেবাস্টিয়ান পিনেরাকে।

সান্টিয়াগো: মাস্ক নেই। সমুদ্রতটে দাঁড়িয়ে সেলফি তুলেছিলেন চিলির প্রেসিডেন্ট। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই মোটা অঙ্কের জরিমানা দিতে হল চিলির প্রেসিডেন্ট সেবাস্টিয়ান পিনেরাকে। চিলিতে মাস্ক পরা নিয়ে খুব কড়াকড়ি। বাড়ির বাইরে বেরোলেই মাস্ক মাস্ট। মাস্ক পরা যেমন বাধ্যতামূলক তেমন নিয়ম ভাঙলে আইনের কড়াকড়িও রয়েছে। জরিমানা, এমনকি জেল পর্যন্ত হতে পারে অভিযুক্তের। সেই বিধি ভেঙেছেন চিলির প্রেসিডেন্ট সেবাস্টিয়ান পিনেরা। ফলে তাঁকেও আইনের গেরোয় পড়তে হয়েছিল। ডিসেম্বরের গোড়ার দিকের ঘটনা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল একটি ছবি। দেখা গিয়েছিল এক মহিলার পাশে দাঁড়িয়ে সেলফি তুলছেন প্রেসিডেন্ট। ছবি ভাইরাল হতেই মাস্ক না পরার জন্য গ্যাটের কড়ি গুণেছেন সেবাস্টিয়ান। তিনি অবশ্য পরে এর জন্য ক্ষমাও চেয়ে নিয়েছিলেন। প্রেসিডেন্ট জানিয়েছিলেন, সমুদ্র তীরবর্তী শহর কাচাগুয়া এলাকায় নিজের বাড়ির সামনে সমুদ্রতটে হাঁটছিলেন তিনি। কিন্তু ফাঁকা সমুদ্রতটেও তাকে চিনতে ভুল করেননি এক মহিলা। এরপর ওই মহিলা আবদার জানান প্রেসিডেন্টের সঙ্গে সেলফি তোলার। সেই আবেদন ফেরাতে পারেননি প্রেসিডেন্ট। মহিলার অনুরোধ মানতেই তাঁর পাশে দাঁড়িয়ে সেলফি তুলেছিলেন চিলির প্রেসিডেন্ট। সোনালি রোদে প্রেসিডেন্টের সঙ্গে মহিলার ছবি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। মাস্ক না পরে ছবি তোলার মাশুল দিতে হয়েছে চিলির রাষ্ট্রনায়ককে। চলতি বছরের মে-জুন মাস থেকে করোনার প্রকোপ দেখা দিয়েছিল চিলিতে। ফের নতুন করে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। মার্চ থেকে এখনও পর্যন্ত চিলিতে আক্রান্ত হয়েছে পাঁচ লক্ষ একাশি হাজার একশো পঁয়তিরিশ জন। মৃত্যু হয়েছে ১৬ হাজারের বেশি মানুষের।

সেরা শিরোনাম

Blast At Oil Depot : দাউ দাউ করে জ্বলছে আগুন, মারাত্মক বিস্ফোরণ তেলের ডিপোয়, ধোঁয়ায় ভরে গেল আকাশ
দাউ দাউ করে জ্বলছে আগুন, মারাত্মক বিস্ফোরণ তেলের ডিপোয়, ধোঁয়ায় ভরে গেল আকাশ
SpaceX Data Centre: মহাকাশে ডেটা সেন্টার গড়বেন ইলন মাস্ক, ১০ লক্ষ স্যাটেলাইট পাঠাবে SpaceX, অনুমতি দিল আমেরিকা
মহাকাশে ডেটা সেন্টার গড়বেন ইলন মাস্ক, ১০ লক্ষ স্যাটেলাইট পাঠাবে SpaceX, অনুমতি দিল আমেরিকা
Cairo Fire News: হাইওয়েতে উল্টে গেল জ্বালানি ভর্তি ট্রাক, চারপাশ গিলে খেল আগুন, কমপক্ষে ৩১ জনের মৃত্যু, ভয়ঙ্কর দৃশ্য়
হাইওয়েতে উল্টে গেল জ্বালানি ভর্তি ট্রাক, চারপাশ গিলে খেল আগুন, কমপক্ষে ৩১ জনের মৃত্যু, ভয়ঙ্কর দৃশ্য়
Sheikh Hasina : স্বেচ্ছায় ফিরতে চান হাসিনা, অন্যদিকে প্রত্যর্পণ অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ; কী বলল ভারত ?
স্বেচ্ছায় ফিরতে চান হাসিনা, অন্যদিকে প্রত্যর্পণ অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ; কী বলল ভারত ?

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget