এক্সপ্লোর

চিনে করোনাভাইরাসে মৃত্য ২০০০ ছাড়াল, পরপর দুইদিন কমল আক্রান্তের সংখ্যা

করোনাভাইরাস মহামারিতে আরও ১৩৬ জনের মৃত্যু হল। এই নিয়ে মৃতের সংখ্যা ২০০০ ছাড়াল। কর্তৃপক্ষ জানিয়েছে, সবমিলিয়ে এখনও পর্যন্ত সংক্রমণের সংখ্যা ৭৪, ১৮৫। তবে জাতীয় স্বাস্থ্য কমিশনের তথ্য অনুযায়ী, পরপর দুইদিন এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা কমেছে।

বেজিং: করোনাভাইরাস মহামারিতে আরও ১৩৬ জনের মৃত্যু হল। এই নিয়ে মৃতের সংখ্যা ২০০০ ছাড়াল। কর্তৃপক্ষ জানিয়েছে, সবমিলিয়ে এখনও পর্যন্ত সংক্রমণের সংখ্যা ৭৪, ১৮৫। তবে জাতীয় স্বাস্থ্য কমিশনের তথ্য অনুযায়ী, পরপর দুইদিন এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা কমেছে। কমিশন তাদের দৈনিক রিপোর্টে জানিয়েছে, কোভিড-১৯ নামে পরিচিত এই রোগে ২০০৪ জনের মৃত্যু হয়েছে। এরইমধ্যে আরও ১,৭৪৯ জনের করোনাভাইরাসের সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। এই রোগে নতুন করে যে ১৩৬ জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে ১৩২ জনই মহামারীর উত্সকেন্দ্র হুবেই প্রদেশের। এছাড়াও হেইলংজিয়াঙ, শ্যানডঙ, গুয়াংডং ও গুইঝাউ প্রদেশেও একজন করে আক্রান্তের মৃত্যু হয়েছে। এরইমধ্যে ১,১৮৫ জনের মধ্যে এই ভাইরাস সংক্রমণের সন্দেহ করা হচ্ছে। মঙ্গলবার ২৩৬ রোগী গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন। অন্যদিকে, রোগমুক্তির পর হাসপাতাল থেকে ১,৮২৪ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। কমিশন জানিয়েছে, ১১,৯৭৭ রোগীর শারীরিক অবস্থা এখনও সংকটজনক। এদিকে, মঙ্গলবারের মধ্যে হংকংয়ে ৬২ জন আক্রান্ত হয়েছেন এবং একজনের মৃত্যু হয়েছে বলে খবর। এছাড়াও তাইওয়ানে একজনের মৃত্যু সহ ২২ জন এই রোগে আক্রান্ত হয়েছেন। ম্যাকাওতে ১০ জনের শরীরে এই ভাইরাসের সংক্রমন ধরা পড়েছে। কমিশন জানিয়েছে, এই প্রথম দৈনিক আক্রান্তের সংখ্যাকে ছাপিয়ে গিয়েছে সেরে ওঠা রোগীর সংখ্যা। এখনও পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত ১৪,৩৭৬ রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। গত মঙ্গলবার হুবেইয়ের উহানের উয়ুচ্যাং হাসপাতালের প্রেসিডেন্ট চিকিত্সক লিউ ঝিমিং করোনা ভাইরাস নিউমোনিয়ার আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। এই ঘটনা ভাইরাসে আক্রান্তদের চিকিত্সায় নিযুক্ত কর্মীদের ঝুঁকির বিষয়টি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nostradamus Predictions: ফের যুদ্ধ ঘনিয়ে আসছে? এবার উত্তর মেরুতে? ২০২৬ নিয়ে ভবিষ্যদ্বাণী একালের ‘নস্ত্রাদামুসে’র
ফের যুদ্ধ ঘনিয়ে আসছে? এবার উত্তর মেরুতে? ২০২৬ নিয়ে ভবিষ্যদ্বাণী একালের ‘নস্ত্রাদামুসে’র
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Abhijeet Dipke : 'আমরা আলাদা', ছাত্র আন্দোলন নিয়ে তসলিমার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বললেন অভিজিৎ
'আমরা আলাদা', ছাত্র আন্দোলন নিয়ে তসলিমার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বললেন অভিজিৎ
Greece Wildflowers: মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget