এক্সপ্লোর

Omicron Cases: ওমিক্রন সংক্রমণ চেনার উপসর্গ কী? জানাল সমীক্ষা

Omicron Variant: সমীক্ষায় বলা হয়েছে, সুপার মিউট্যান্ট ভাইরাস কোভিডের চেয়ে বেশি সর্দি-কাশির মতো।  অন্যদিকে, সাধারণত কোভিডের উপসর্গগুলির মধ্যে রয়েছে, একটানা কাশি, প্রবল জ্বর ও ঘ্রাণ ও স্বাদ হারিয়ে ফেলা।

নয়াদিল্লি: সারা বিশ্বে ফের উদ্বেগের সঞ্চার করেছে করোনাভাইরাসের নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন। এরইমধ্যে ব্রিটেনে গবেষণায় উঠে এল ওমিক্রন সংক্রমণের কিছু উপসর্গ। হাঁচি, মাথাব্যথা ও ক্লান্তির মতো উপসর্গ থাকতে পারে ওমিক্রন আক্রান্তের। ব্রিটেনের গবেষণায় এ কথা জানানো হয়েছে।
Zoe Covid study অ্যাপ হাজার হাজার আক্রান্তকে তাঁদের উপসর্গ জানাতে বলেছিল। সমীক্ষকরা  তদন্তকারীরা প্রভাবশালী ডেল্টা ভ্যারিয়েন্ট এবং অতি সংক্রামক নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন-উভয়ের সাথেই যুক্ত বিষয়গুলি খতিয়ে দেখেছেন।

গত ৩ থেকে ১০ ডিসেম্বরের মধ্যে যে সাধারণ লক্ষণগুলি জানা গিয়েছে, সেগুলির মধ্যে রয়েছে-সর্দি, মাথাব্যথা, ক্লান্তি, হাঁচি, গলা ব্যথা।  ডেইলি মেলে প্রকাশিত প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। 

সমীক্ষায় বলা হয়েছে, সুপার মিউট্যান্ট ভাইরাস কোভিডের চেয়ে বেশি সর্দি-কাশির মতো।  অন্যদিকে, সাধারণত কোভিডের উপসর্গগুলির মধ্যে রয়েছে, একটানা কাশি, প্রবল জ্বর ও ঘ্রাণ ও স্বাদ হারিয়ে ফেলা। 

ZOE Symptom Tracking Study-র   প্রধান বিজ্ঞানী তথা এপিডেমিওলজিস্ট অধ্য়াপক টিম স্পেক্টর  ব্রিটেনবাসীর কাছে বড়দিনের প্রাক লগ্নে এবং বন্ধু ও আত্মীয় পরিজনদের সঙ্গে দেখা করার আগে  ওমিক্রনের এই সব প্রকাশ্য লক্ষণ সম্পর্কে নজর রাখার আর্জি জানিয়েছেন। 

টিম স্পেক্টর বলেছেন, আশা করছি, মানুষ এখন ঠান্ডার মতো লক্ষণগুলি চিনে নিতে পেরেছেন, যা ওমিক্রনের প্রধান উপসর্গ বলে মনে করা হচ্ছে।  তিনি বলেছেন, ওমিক্রনের প্রধান উপসর্গগুলির মধ্যে রয়েছে সর্দি, মাথা ব্যথা, গলা ব্যথা, হাঁচি-এ ধরনের ঠাণ্ডা লাগার মতো উপসর্গ। এমন হলে বাড়িতেই থাকা উচিত। কারণ, তা কোভিডও হতে পারে। 

ওমিক্রন সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে তিনি এ ধরনের উপসর্গ দেখলে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন।  তিনি সতর্ক করে বলেছেন, এ সব উপেক্ষা করে বেরোলে তা সংক্রমণ বাড়ানোর সামিল হতে পারে। 

উল্লেখ্য, ওমিক্রন আক্রান্তদের অনেকের ক্ষেত্রে অতীতের ভ্যারিয়েন্টগুলির তুলনায় সামান্য অসুস্থতা  দেখা যাচ্ছে বলে খবর। যদিও বিজ্ঞানীরা এখনও সঠিকভাবে বুঝতে পারেননি যে, এই ভ্যারিয়েন্ট অন্তর্নিহিতভাবেই দুর্বল নাকি জনগোষ্ঠীর মধ্যে প্রতিরোধের হার বেশি বা একসঙ্গে এই দুটি বিষয়ই কিনা। 

অধ্যাপত স্পেক্টর আরও বলেছেন যে, কোভিডের জ্বর, কাশি, স্বাদ বা গন্ধহীনতার যে লক্ষণগুলি সাধারণত ছিল, তা এখনও খুব অল্প আক্রান্তদের মধ্যেই দেখা যাচ্ছে। তিনি আরও বলেছেন যে, ওমিক্রন সম্ভবত ব্রিটেনের টিকা সংক্রান্ত সুরক্ষা কবচ এড়িয়ে চলতে সক্ষম। কিন্তু এরপরও মানুষের সুরক্ষায় টিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Earthquake News: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড, এক মিনিট ধরে কাঁপল মাটি, জারি হল সুনামি সতর্কতাও
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড, এক মিনিট ধরে কাঁপল মাটি, জারি হল সুনামি সতর্কতাও
Bangladesh News: হাসিনাকে দেশে ফিরতে আহ্বান বাংলাদেশের, মৃত্যুদণ্ডের রায় কি বদলাবে? তারেক রহমানের উপদেষ্টা বললেন…
হাসিনাকে দেশে ফিরতে আহ্বান বাংলাদেশের, মৃত্যুদণ্ডের রায় কি বদলাবে? তারেক রহমানের উপদেষ্টা বললেন…
Pakistan Team : 'শোয়েব আখতার স্বীকার করেছিলেন, পুরো পাকিস্তান দলটাই এখানে মাদক পাচার করেছে', চাঞ্চল্যকর অভিযোগ
'শোয়েব আখতার স্বীকার করেছিলেন, পুরো পাকিস্তান দলটাই এখানে মাদক পাচার করেছে', চাঞ্চল্যকর অভিযোগ
Bangladesh News: বাংলাদেশে ৮১ ফুট রাম মূর্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, গ্রেফতার হলেন হরিদাস চন্দ্র তরণী দাস
বাংলাদেশে ৮১ ফুট রাম মূর্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, গ্রেফতার হলেন হরিদাস চন্দ্র তরণী দাস

ভিডিও

Suruchi Sangha News: রথের সকালে দুর্গাপুজোর আগে হল সুরুচি সঙ্ঘে খুঁটিপুজো | ABP Ananda
Amit Shah News: রথযাত্রা উপলক্ষে আমদাবাদের শ্রী জগন্নাথজি মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
BJP in West Bengal News: ছদ্মবেশে কল্যাণী JNM হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
TMC News: বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার নৈহাটির প্রাক্তন পুরপ্রধান অশোক
Dilip Ghosh News: রথের সকালে মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, চন্দ্রোদয় মন্দিরে দিলেন পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
India vs Pakistan: আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Embed widget