এক্সপ্লোর

COVID-19 Update: ব্রিটেনে করোনা আক্রান্ত পোষ্য সারমেয়

Coronavirus: সারমেয়টির মালিক করোনা আক্রান্ত হন। তাঁর মাধ্যমেই সারমেয়টি সংক্রমিত হয়েছে বলে মনে করছেন চিকিৎসকরা। তাঁরা জানিয়েছেন, সারমেয়টির মাধ্যমে তাঁর মালিক করোনা আক্রান্ত হয়েছেন, এমন প্রমাণ নেই।

লন্ডন: ব্রিটেনে করোনা সংক্রমণের হার আশঙ্কাজনক। বহু মানুষ সংক্রমিত হচ্ছেন। এরই মধ্যে আশঙ্কা বাড়িয়ে একটি পোষ্য সারমেয়ও করোনা আক্রান্ত হল। ব্রিটেনের চিফ ভেটারিনারি অফিসার জানিয়েছেন, একটি পোষ্য সারমেয়র শরীরে করোনা ধরা পড়েছে। সারমেয়টি বাড়িতেই আছে। সে আপাতত স্থিতিশীল।

৩ নভেম্বর ওয়েব্রিজে অ্যানিম্যাল অ্যান্ড প্ল্যান্ট হেলথ এজেন্সি ল্যাবরেটরিতে সারমেয়টির করোনা পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় করোনা ধরা পড়ে। সারমেয়টির মালিক এর আগে করোনা আক্রান্ত হন। তাঁর মাধ্যমেই সারমেয়টি সংক্রমিত হয়েছে বলে মনে করছেন চিকিৎসকরা। তাঁরা জানিয়েছেন, সারমেয়টির মাধ্যমে তাঁর মালিক করোনা আক্রান্ত হয়েছেন, এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি।

ইউকে হেলথ সিকিওরিটি এজেন্সির পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। নিয়মিত হাত ধোয়া, বিশেষ করে কোনও প্রাণীর সংস্পর্শে আসার আগে এবং পরে হাত পরিষ্কার করার পরামর্শ দেওয়া হয়েছে।

চিফ ভেটারিনারি অফিসার ক্রিস্টিন মিডলমিস জানিয়েছেন, ‘অ্যানিম্যাল অ্যান্ড প্ল্যান্ট হেলথ এজেন্সির পরীক্ষায় দেখা গিয়েছে, ব্রিটেনে একটি পোষ্য সারমেয়র শরীরে করোনা ধরা পড়েছে। সারমেয়টির চিকিৎসা চলছে। সে এখন সুস্থ হয়ে ওঠার পথে। সারমেয়র শরীরে করোনা সংক্রমণের ঘটনা বিরল। তবে সারমেয়টি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। সারমেয়র শরীর থেকে মানুষের শরীরে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে, এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি। আমরা পরিস্থিতির উপর নজর রেখেছি। প্রয়োজনে সারমেয়র মালিকদের কিছু পরামর্শ দেব।’

ইউকে হেলথ সিকিওরিটি এজেন্সির কনসালট্যান্ট মেডিক্যাল এপিডেমিওলজিস্ট ড. ক্যাথারিন রাসেল জানিয়েছেন, ‘মানুষের থেকে মানুষের শরীরে করোনভাইরাস সংক্রমিত হয়। তবে কোনও কোনও পরিস্থিতিতে মানুষের শরীর থেকে প্রাণীদের শরীরে করোনা ছড়িয়ে পড়তে পারে। তাই যাঁরা পশু-পাখিদের সংস্পর্শে আসছেন, তাঁদের সতর্ক থাকা উচিত। প্রাণীদের সংস্পর্শে আসার আগে এবং পরে ভাল করে হাত ধুয়ে নেওয়া উচিত। করোনা পরিস্থিতিতে কীভাবে পোষ্যদের দেখাশোনা করবেন, সে বিষয়ে মালিকরা সরকারি নির্দেশিকা দেখে নিতে পারেন।’

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Sheikh Hasina : বাংলাদেশে গ্রেফতার এবার শেখ হাসিনার প্রাক্তন ডেপুটি প্রেস সেক্রেটারি-সহ ৩
বাংলাদেশে গ্রেফতার এবার শেখ হাসিনার প্রাক্তন ডেপুটি প্রেস সেক্রেটারি-সহ ৩
Blast At Oil Depot : দাউ দাউ করে জ্বলছে আগুন, মারাত্মক বিস্ফোরণ তেলের ডিপোয়, ধোঁয়ায় ভরে গেল আকাশ
দাউ দাউ করে জ্বলছে আগুন, মারাত্মক বিস্ফোরণ তেলের ডিপোয়, ধোঁয়ায় ভরে গেল আকাশ
SpaceX Data Centre: মহাকাশে ডেটা সেন্টার গড়বেন ইলন মাস্ক, ১০ লক্ষ স্যাটেলাইট পাঠাবে SpaceX, অনুমতি দিল আমেরিকা
মহাকাশে ডেটা সেন্টার গড়বেন ইলন মাস্ক, ১০ লক্ষ স্যাটেলাইট পাঠাবে SpaceX, অনুমতি দিল আমেরিকা
Cairo Fire News: হাইওয়েতে উল্টে গেল জ্বালানি ভর্তি ট্রাক, চারপাশ গিলে খেল আগুন, কমপক্ষে ৩১ জনের মৃত্যু, ভয়ঙ্কর দৃশ্য়
হাইওয়েতে উল্টে গেল জ্বালানি ভর্তি ট্রাক, চারপাশ গিলে খেল আগুন, কমপক্ষে ৩১ জনের মৃত্যু, ভয়ঙ্কর দৃশ্য়

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget