এক্সপ্লোর

COVID-19 Update: লালারসের নমুনা নয়, শ্বাস-প্রশ্বাসেই চেনা যাবে করোনা, সহজ উপায় বার করলেন বিজ্ঞানীরা

COVID-19 Update: সুইডেনের ইউনিভার্সিটি অফ গথেনবার্গের (University of Gothenburg) গবেষকরা এই অসাধ্য সাধন করেছেন।

গথেনবার্গ, সুইডেন: তৃতীয় ঢেউয়ের (COVID Third Wave) সঙ্গে অতিমারির (COVID-19 Pandemic) সমাপ্তি কি না, তা নিয়ে চলছে জল্পনা। তার মধ্যেই সহজ উপায়ে করোনা পরীক্ষার (COVID Test) উপায় বার করলেন বিজ্ঞানীরা। আরটিপিসিআর পরীক্ষার (RTPCR Test) মাধ্যমে লালারসের নমুনা নয়, শ্বাস-প্রশ্বাস পরীক্ষার মাধ্যমেই (Breath Test)  নোভেল করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করলেন তাঁরা। এতে অল্প সময়ের মধ্যেই রোগী শনাক্ত করা সম্ভব বলে দাবি তাঁদের।

সুইডেনের ইউনিভার্সিটি অফ গথেনবার্গের (University of Gothenburg) গবেষকরা এই অসাধ্য সাধন করেছেন। তাঁরা জানিয়েছেন, শ্বাস-প্রশ্বাসের সময় নির্গত বাতাসের মধ্যে রাইবোনিউক্লারিক অ্যাসিড (RNA)-এর মধ্যে থাকা সূক্ষ্মাতিসূক্ষ্ম কণার মধ্যেই কোভিড-১৯ ভাইরাসের (COVID-19 Update) উপস্থিতি নির্ণয় করা সম্ভব হয়েছে। ‘ইনফ্লুয়েঞ্জা অ্যান্ড আদার রেসপিরেটরি ভাইরাসেস’ নামক জার্নালে নিজেদের গবেষণার কথা উল্লেখ করেছেন তাঁরা।

সুইডেনের বিজ্ঞানীদের দাবি, শ্বাস-প্রশ্বাস চলাকালীন বার কয়েকের চেষ্টাতেই সংক্রমণ নির্ণয় করা সম্ভব হয়েছে। সূক্ষ্ম ড্রপলেটে থেকে পাওয়া গিয়েছে কোভিড-১৯ ভাইরাস। এর ফলে আগামী দিনে কষ্টসাধ্য উপায়ে লালরস সংগ্রহ করে কোভিড পরীক্ষার সমস্যা মিটবে বলে আশাবাদী তাঁরা এবং এতে খরচও বাঁচবে আবার সময়ও বাঁচবে বলে দাবি তাঁদের।

আরও পড়ুন: Coronavirus India Updates: দেশে ফের বাড়ল দৈনিক আক্রান্ত-মৃত্যু, নতুন করে বাড়ছে চিন্তা

২০২০-র শরতেই এ নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছিল। প্রথমে ১০ জনের মধ্যে এক জনের শ্বাস-প্রশ্বাস থেকে সংক্রমণ নির্ণয় করা গিয়েছিল। পরবর্তী কালে ব্যাপক আকারে পরীক্ষা শুরু হয়। তাতে ২০২১-এর বসন্তেই সার্বিক সাফল্য মিলতে শুরু করে। স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস এবং অনেক ক্ষম শ্বাস টেনে ধরে রাখার পর নির্গমণের সময়, দু’ভাবে পরীক্ষা চালানো হয়। আবার কাশির সঙ্গে নির্গত ড্রপলেটস থেকেও কোভিড নির্ণয় করা সম্ভব হয় সহজেই।

এত দিন যাঁদের নিয়ে পরীক্ষা চালিয়েছেন বিজ্ঞানীরা, তা্ঁদের মধ্যে বেশির ভাগের মধ্যেই করোনার আলফা রূপের সংক্রমণ পাওয়া গিয়েছে। ওমিক্রনের তুলনায় আলফা ফুসফুসের অনেক গভীরে সংক্রমণ ছড়ায়। তাই করোনার অন্য রূপের ক্ষেত্রেও এই পরীক্ষা কার্যকর বলে দাবি বিজ্ঞানীদের।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান

ভিডিও

Burdwan Blast: বর্ধমানে বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় বিস্ফোরণ!
Mukundapur Parking Controversy: বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে বচসা, বাদ গেল যুবকের কানের একাংশ!
Dharmendra Pradhan : CJP-র সঙ্গে বৈঠকের আগেই হঠাৎ ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের, চাপেই কি পদত্যাগ?
Sebasray: দিলীপ মণ্ডলের গুদামে পুলিশ, মিলল মেয়াদ উত্তীর্ণ ওষুধ থেকে স্ট্রেচার, অস্কিজেন কনসেনট্রেটর!
Sebaasroy Scam: 'সেবা'র আড়ালে তোলাবাজি , রিসর্টের ঘর দখল করে সেবাশ্রয়-র ক্যাম্প !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget